ইতিহাসের এই দিনে (৭ নভেম্বর, ২০২৫)
ঘটনাবলী
- ১৬৫৯ – ফ্রান্স ও স্পেনের মধ্যে ঐতিহাসিক পাইরনসিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৬৬৫ – বৃটেনের সরকারী প্রকাশনা দ্যা লন্ডন গেজেট প্রথম প্রকাশিত হয়।
- ১৭৮৩ – ইংল্যান্ডে সর্বশেষ প্রকাশ্য ফাঁসি হয়।
- ১৮২৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রেসিডেন্ট জেমস মনরো গুরুত্বপূর্ণ একটি মতবাদ ঘোষণা করেন।
- ১৮৭৫ –বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ায় বন্দে মাতরম গানটি রচনা করেন।[১]
- ১৮৯৩ – যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যে নারী ভোটাধিকার দেওয়া হয়।
- ১৯১৬ – জ্যানেট র্যানকিম মার্কিন কংগ্রেসে প্রথম মহিলা সদস্য নির্বাচিত হন।
- ১৯১৭ – লেনিনের নেতৃত্বে রাশিয়ায় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯২৪ – রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।
- ১৯৪১ – পার্ল হারবারে জাপানীদের বোমা আক্রমণ শুরু হয়।
- ১৯৪৪ – ফ্রাঙ্কলিন রুজভেল্ট সব রেকর্ড ভঙ্গ করে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৫৬ – জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।
- ১৯৭৫ – বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সিপাহী জনতার মিলিত অভ্যুত্থানে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন।
- ১৯৭৫ – খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সিপাহীদের গুলিতে নিহত হন।
- ১৯৮৭ – তিউনিসিয়ার রাষ্ট্রপতি হাবিব বুরগিয়া ক্ষমতাচ্যুত হন এবং আবেদিন বিন আলী নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৮ – আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেন।
- ১৯৮৯ – কমিউনিস্ট পার্টি পরিচালিত পূর্ব জার্মান সরকার ইস্তফা দেন।
- ১৯৯০ – মেরি রবিনসন আইরিশ প্রজাতন্ত্রের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত।
- ১৯৯৬ – ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি ঘটে।
- ২০২০ – বিশ্বের প্রথম ৬জি উপগ্ৰহ উৎক্ষেপণ করে চীন।
জন্ম
- ৯৯৪ – ইবনে হাজম, প্রখ্যাত মুসলিম দার্শনিক।
- ১৭২৮ – ক্যাপ্টেন জেমস কুক, ব্রিটিশ নৌ-সেনাপতি ও আবিস্কারক।
- ১৮৫৮ – বিপিন চন্দ্র পাল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।(মৃ.২০/০৫/১৯৩২)
- ১৮৬৭ – মারি ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।(মৃ.০৪/০৭/১৯৩৪)
- ১৮৭৯ – লিওন ত্রোত্স্কি, সোভিয়েত ইউনিয়নের সমাজান্ত্রিক বিপ্লবী।
- ১৮৮৮ – চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী।(মৃ.২১/১১/১৯৭০)
- ১৯০৩ – কনরাড লরেঞ্জ, অস্ট্রিয়ান প্রাণিবিদ্যাবিত, নোবেল পুরস্কার বিজয়ী আর্থলজিস্ট ও পক্ষীবিদ।
- ১৯১৩ – আলবেয়ার কামু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় বংশোদ্ভূদ ফরাসী সাহিত্যিক।(মৃ.০৪/০১/১৯৬০)
- ১৯২২ – গোলাম আযম, বাংলাদেশী রাজনৈতিক নেতা, রাজাকার, যুদ্ধাপরাধী
- ১৯২৯ – এরিক ক্যান্ডেল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান স্নায়ুবিজ্ঞানী ও সাইকোলজিস্ট।
- ১৯৩১ – আমিনুল ইসলাম বাংলাদেশী চিত্রশিল্পী।
- ১৯৩৪ – সুনন্দা পট্টনায়ক, গোয়ালিয়ার ঘরানার ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। (মৃ.২০২০)
- ১৯৪৩ – মাইকেল স্পেন্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।
- ১৯৪৭ – ঊষা উথুপ, জনপ্রিয় ভারতীয় পপ, জ্যাজ এবং নেপথ্য় সঙ্গীতশিল্পী।
- ১৯৫৪ – কমল হাসান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
- ১৯৭১ – ঋতুপর্ণা সেনগুপ্ত, ভারতীয় বাঙালি অভিনেত্রী।
- ১৯৭৮ – রিও ফার্ডিনান্ড, ব্রিটিশ ফুটবলার।
- ১৯৭৯ – রাইমা সেন, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৮১ – অনুষ্কা শেট্টি,ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৯৭ – মাইনুল আহসান নোবেল, বাংলাদেশী গায়ক।
মৃত্যু
- ১৮৬২ – বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।(জ.২৪/১০/১৭৭৫)
- ১৯২৩ – অশ্বিনীকুমার দত্ত, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক।(জ.২৫/০১/১৮৫৬)
- ১৯৬৮ – গর্ডন কভেন্ট্রি, অস্ট্রেলিয়ান ফুটবল খেলোয়াড়।
- ১৯৭৫ – খালেদ মোশাররফ, বাংলাদেশী মুক্তিযোদ্ধা, ও প্রধান সামরিক আইন প্রশাসক।
- ১৯৭৫ – এ.টি.এম. হায়দার, বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
- ২০১১ – হেভিওয়েট মুষ্টিযোদ্ধা জো ফ্রেজিয়ার।
- ২০১২ – এলেন ডগলাস, আমেরিকান লেখক।
- ২০১৩ – রন ডেল্ও, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
- ২০১৯ – বাঙালি কবি,লেখিকা এবং শিক্ষাবিদ নবনীতা দেবসেন।(জ.১৩/০১/১৯৩৮)
ছুটি ও অন্যান্য
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া
মন্তব্য করুন



















