ইতিহাসের এই দিনে (৭ আগস্ট, ২০২৬)
ঘটনাবলী
- ১৬৭৫ – রয়াল গ্রিনউইচ অবজারভেটরি স্থাপিত হয়।
- ১৮২১ – মিসৌরি আমেরিকার ২৪তম রাজ্যে পরিণত হয়।
- ১৯১১ – ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।
- ১৯১৩ – বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।
- ১৯১৪ – অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
- ১৯২০ – প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানিয় সাম্রাজ্যের সাথে মিত্র পক্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৩৭ – চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ঐ দেশ দু’টির মধ্যে যুদ্ধ চলে।
- ১৯৪৫ – দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
জন্ম
- ১২৬৭ – দ্বিতীয় জেমস, তিনি ছিলেন আরাগনের।
- ১৩৯৭ – দ্বিতীয় আলবার্ট, তিনি ছিলেন জার্মানির রাজা।
- ১৭০২ – মুহাম্মদ শাহ, ভারতের মুঘল সম্রাট ছিলেন। (মৃ. ১৭৪৮)
- ১৭৪০ – স্যামুয়েল আর্নল্ড, তিনি ছিলেন ইংরেজ সঙ্গীত স্রষ্টা।
- ১৭৭৯ – কার্ল রিটার, একজন প্রখ্যাত জার্মান ভূগোলবিদ। (মৃ. ১৮৫৯)
- ১৮১০ – কামিল বেন্স, তিনি ছিলেন ইতালিয়ান রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
- ১৮৪৫ – আবাই কুনানবিউলি, তিনি ছিলেন কাজাখ কবি, সুরকার ও দার্শনিক।
- ১৮৬৫ – আলেকজান্ডার গ্লাযুনভ, তিনি ছিলেন রাশিয়ান সুরকার, কন্ডাক্টর ও শিক্ষাবিদ।
- ১৮৬৮ – প্রমথ চৌধুরী, বাঙালি প্রাবন্ধিক, কবি ও লেখক।(মৃ.০২/০৯/১৯৪৬)
- ১৮৭১ – অবনীন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় চিত্রশিল্পী এবং লেখক। (মৃ.০৫/১২/১৯৫১)
- ১৮৭৪ – হার্বার্ট হুভার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।
- ১৮৭৬ – মাতা হারি, একজন ওলন্দাজ নর্তকী। (মৃ. ১৯১৭)
- ১৮৭৯ – যোহানেস কৎজ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। (মৃ. ১৯৩১)
- ১৯০২ – আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।
- ১৯০২ – অ্যান হার্ডিং, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অভিনেত্রী। (মৃ. ১৯৮১)
- ১৯১১ –গিয়েওয়লফগাং পাউল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।
- ১৯২৫ – এম এস স্বামীনাথন, প্রখ্যাত ভারতীয় কৃষি বিজ্ঞানী ও সবুজ বিপ্লবের জনক। (মৃ.২০২৩)
- ১৯২৮ – জেমস র্যান্ডি, কানাডীয়-আমেরিকান অবসরপ্রাপ্ত মঞ্চ যাদুকর এবং বৈজ্ঞানিক সংশয়ী।
- ১৯৩৩ – এলিনর অস্ট্রম, একজন মার্কিন অর্থনীতিবিদ। (মৃ. ২০১২)
- ১৯৩৭ – ডন উইলসন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ২০১২)
- ১৯৪৩ – মোহাম্মদ বাদি, মিশরীয় মুসলিম ব্রাদারহুডের অষ্টম প্রধান গাইড(মুরশিদ)।
- ১৯৪৭ – আনোয়ার ইব্রাহীম, তিনি ছিলেন মালয়েশিয়ার শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৭ম উপ-প্রধানমন্ত্রী।
- ১৯৪৮ – গ্রেগ চ্যাপেল, অস্ট্রেলিয়ার সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
- ১৯৫১ – জুয়ান ম্যানুয়েল সান্তোস, তিনি কলম্বিয়ার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৫৯ তম প্রেসিডেন্ট।
- ১৯৫৯ – কোনরাড এলস্ট, বেলজিয়াম প্রাচ্যবিদ এবং লেখক।
- ১৯৫৯ – আলী শাহ, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
- ১৯৫৯ – রসানা আরকুয়েটে, তিনি আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
- ১৯৬০ – ডেভিড ডুকভ্নি, একজন মার্কিন অভিনেতা।
- ১৯৬০ – আন্তোনিও বান্দেরাস, তিনি স্প্যানিশ অভিনেতা ও প্রযোজক।
- ১৯৬২ – সুজান কলিন্স, তিনি আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
- ১৯৬৩ – ফুলন দেবী, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ।
- ১৯৬৬ – জিমি ওয়েলস, মার্কিন ব্যবসায়ী এবং উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা।
- ১৯৭০ – ব্রেন্ডন পল জুলিয়ান, তিনি নিউজিল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ও সাংবাদিক।
- ১৯৭১ – ডমিনিক কর্ক, ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৭৩ – হাভিয়ের আদেলমার জানেত্তি, আর্জেন্টিনা সাবেক ফুটবল।
- ১৯৭৪ – মাইকেল শ্যানন, মার্কিন অভিনেতা ও সঙ্গীতজ্ঞ।
- ১৯৭৪ – হাইফা আল-মনসুর, তিনি সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক।
- ১৯৭৫ – শার্লিজ থেরন, দক্ষিণ আফ্রিকান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক।
- ১৯৭৫ – ইলহান মান্সিজ, তিনি তুর্কি সাবেক ফুটবলার।
- ১৯৮০ – ওয়েড ব্যারেট, তিনি ইংরেজ মুষ্টিযোদ্ধা, কুস্তিগির ও অভিনেতা।
- ১৯৯০ – লুকাস টিল, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
মৃত্যু
- ০৮৪৭ – আল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম, তিনি ছিলেন আব্বাসীয় খলিফা।
- ১৭২৩ – গুইলাউমে ডুবইস, তিনি ছিলেন ফরাসি অঙ্কবাচক ও রাজনীতিবিদ।
- ১৭৫৯ – ষষ্ঠ ফেরডিনান্ড, তিনি ছিলেন স্পেনের রাজা।
- ১৮১৩ – রামরাম বসু বাংলা গদ্যসাহিত্যের আদি লেখকদের একজন।(জ.১৭৫৭)
- ১৮৪৮ – জনস জ্যাকব বার্জেলিয়াস, একজন সুয়েডীয় রসায়নবিদ ছিলেন। (জ. ১৭৭৯)
- ১৯৩৮ – কনস্তান্তিন স্তানিস্লাভ্স্কি, ছিলেন একজন রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক। (জ. ১৮৬৩)
- ১৯৪১ – (২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষের প্রথমনোবেল বিজয়ী বাঙালি কবি ও সাহিত্যিক। (জ. ১৮৬১)
- ১৯৫৬ – হরেন্দ্র কুমার মুখার্জি খ্যাতনামা বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।(জ.০৩/১০/১৮৭৭)
- ১৯৬৬ – আলবার্ট উক্সিপ, তিনি ছিলেন এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।
- ১৯৭১ –
- সতু সেন, ভারতীয় বাঙালি রঙ্গমঞ্চ ও শিল্প নির্দেশক এবং চলচ্চিত্র প্রযোজক। (জ.১৯০২)
- সরোজ দত্ত, বাঙালি কবি, সাংবাদিক ও রাজনীতিবিদ।(জ.১৯১৪)
- ১৯৭৩ – জ্যাক গ্রিগরি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (জ. ১৮৯৫)
- ১৯৭৪ – রোসারিও ক্যাস্তেলানোস, মেক্সিকান কবি ও লেখক। (জ. ১৯২৫)
- ১৯৭৫ – বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৮০ – ইয়াহিয়া খান, তিনি ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
- ২০০২ – ক্রিস্টেন নিগার্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।
- ২০০৮ – আইজাক হায়েজ, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।
- ২০১১ – ন্যান্সি ওয়েক, ব্রিটিশ এজেন্ট হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে কাজ করেছেন। (জ. ১৯১২)
- ২০১৫ – ফ্রান্সেস ওল্ডহ্যাম কেলসি, ছিলেন একজন কানাডীয়-মার্কিন ফার্মাকোলজিস্ট ও চিকিৎসক। (জ. ১৯১৪)
- ২০১৮ – করুণানিধি মুথুবেল, ভারতীয় রাজনীতিক ও ভারতের তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী। (জ. ১৯২৪)
ছুটি ও অন্যান্য
তথ্যসূত্র: উইকিপিডিয়া
মন্তব্য করুন



















