ইতিহাসের এই দিনে (৪ অক্টোবর, ২০২৫)
ঘটনাবলী
- ১৩৩৭ – (৭৫৮ হিজরী) খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
- ১৫৩৫ – ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
- ১৮১৩ – লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
- ১৮৩০ – বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।
- ১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।
- ১৮৮৭ – কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
- ১৯১১ – সাধারণের ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।
- ১৯৫৭ – সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের ওপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কালপর্বের সূচনা করে।
- ১৯৫৮ – আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু করে।
- ১৯৫৯ – সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।
- ১৯৬৩ – জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।
- ১৯৬৩ – ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ঐ ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। প্রায় ৬ হাজার লোক এই তুফানে মারা গিয়েছিল। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী।
- ১৯৬৬ – লেসোথা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৯৭৯ – যুগোশ্লাভাকিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
- ১৯৯২ – ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে। এতে ১১১ জন বন্দী নিহত হয়।
- ২০০২ – নেপালেন রাজা জ্ঞানেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।
জন্ম
- ১২৮১ – ১০ম লুই, ফ্রান্সের রাজা।
- ১৭২০ – জোভান্নি পিরানেসি, ইতালীয় খোদাইকার ও ভাস্কর।
- ১৭৯৩ – চার্লস পিয়ারসন, ইংরেজি আইনজীবী এবং রাজনীতিবিদ।
- ১৮৩২ – উইলিয়াম গ্রিগস, ক্রোমোলিথোগ্রাফির প্রক্রিয়ার ইংরেজ উদ্ভাবক।
- ১৮৫৭ – শ্যামজী কৃষ্ণ বর্মা, ভারতীয় বিপ্লবী, লণ্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা। (মৃ.১৯৩০)
- ১৮৬১ – ফ্রেডরিক রেমিংটন, চিত্রশিল্পী।
- ১৮৭৭ – রেজর স্মিথ, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার। (মৃ. ১৯৪৬)
- ১৮৮৩ – অধ্যাপক পঞ্চানন নিয়োগী প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী।(মৃ.০৫/০৬/১৯৫০)[১]
- ১৮৯৫ – বাস্টার কিটন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। (মৃ. ১৯৬৬)
- ১৮৯৭ – আলবার্ট বিটজিয়াম, সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক।
- ১৯০১ – সৌম্যেন্দ্রনাথ ঠাকুর, সাম্যবাদী বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ। (মৃ.১৯৭৪)
- ১৯০৩ – জন ভিনসেন্ট আটানসফ, বুলগেরীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ। (মৃ. ১৯৯৫)
- ১৯০৬ – নির্মলচন্দ্র লাহিড়ী, খ্যাতনামা জ্যোতির্বিদ, গণিতাচার্য ও পঞ্জিকা-সংস্কারক। (মৃ.০৩/০১/১৯৮০)
- ১৯১১ – রেজ পার্কস, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ১৯৭৭)
- ১৯১৬ – ভিতালি গিঞ্জবার্গ, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
- ১৯১৮ – কেনিচি ফুকুই, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।
- ১৯১৯ – মণীন্দ্র রায়, বিশিষ্ট বাঙালি কবি।(মৃ.২৮/০৮/২০০০)
- ১৯২০ – জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ২০০৯)
- ১৯২৩ – চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী। (মৃ. ২০০৮)
- ১৯২৫ – রোকেয়া রহমান কবির, বাংলাদেশী নারী উন্নয়ন কর্মী ও শিক্ষাবিদ। (মৃ. ২০০০)
- ১৯৩১ – সন্ধ্যা মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা।(মৃ.১৫/০২/২০২২)
- ১৯৩১ – ব্যাসিল ডি’অলিভেইরা, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার। (মৃ. ২০১১)
- ১৯৩৬ – ডেভিড পিদি, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ২০১৮)
- ১৯৩৮ – কার্ট ভ্যুট্রিখ, নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও জৈবপদার্থবিদ।
- ১৯৪৬ – সুজান সার্যান্ডন, মার্কিন অভিনেত্রী ও সমাজকর্মী।
- ১৯৫৬ – ক্রিস্টফ ভালৎজ, অস্ট্রীয় অভিনেতা।
- ১৯৫৭ – রফিকুল আলম, বাংলাদেশি ক্রিকেটার।
- ১৯৬৫ – ইউজিন কাসপারস্কি, রুশ গাণিতিক প্রকৌশলী ও তথ্য বিশেষজ্ঞ।
- ১৯৬৭
- জাহিদ হাসান, বাংলাদেশি অভিনেতা ৷
- লিয়েভ শ্রাইবার, আমেরিকান অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার।
- ১৯৭৯ – স্টিফান বুথ, ইংরেজ অভিনেতা ও গায়ক।
- ১৯৮০ – পাওলি দাম, বাঙালি ভারতীয় অভিনেত্রী
- ১৯৮৮ – ক্রিস জর্দান, ইংরেজ ক্রিকেটার।
- ১৯৮৯ – ডাকোটা জনসন, আমেরিকান মডেল ও অভিনেত্রী।
- ১৯৯৩
- আকিলা ধনঞ্জয়, শ্রীলঙ্কান ক্রিকেটার।
- ওয়েলিংটন মাসাকাদজা, জিম্বাবুয়ের ক্রিকেটার।
- ১৯৯৪ – এইডেন মার্করাম, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
- ১৯৯৭ – ঋষভ পন্ত, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৯৮ – শাদাব খান, পাকিস্তানি ক্রিকেটার।
মৃত্যু
- ১৬৬৯ – রেমব্রন্ট ফান রেইন, হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী এবং ইউরোপের ইতিহাসের সেরা চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী। (জ. ১৬০৬)
- ১৯৪৭ – মাক্স প্লাংক, জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। (জ.২৩/০৪/১৮৫৮)
- ১৯৬২ – প্যাটসি হেনড্রেন, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৮৮৯)
- ১৯৬৯ – নাটালিনো অট্টও, ইতালীয় গায়ক ও অভিনেতা।
- ১৯৬৯ – ভাইবার্ট উইট, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (জ. ১৯০২)
- ১৯৭৪ – আবুল হাশিম, চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
- ১৯৭৮ – নেপাল নাগ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, অগ্নিযুগের বিপ্লবী, স্বদেশী এবং কমিউনিস্ট(জ.১৯০৯)
- ২০০০ – মাইকেল স্মিথ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ কানাডিয়ান রসায়নবিদ।
- ২০১২ – দেফনি স্লেটার, ইংরেজ অভিনেত্রী।
- ২০১৩ – ভো নগুয়েন গিয়াপ, ভিয়েতনামী রাজনীতিবিদ এবং ভিয়েতনাম গণফৌজের জেনারেল। (জ. ১৯১১)
- ২০১৯ – ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও মডেল। (জ. ১৯৩৫)
ছুটি ও অন্যান্য
- বিশ্ব প্রাণী দিবস৷
- ৪-১০ অক্টোবর: বিশ্ব মহাকাশ সপ্তাহ[২]
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া।
মন্তব্য করুন

















