ইতিহাসের এই দিনে (৩ আগস্ট, ২০২৬)
ঘটনাবলী
- ১১০৮ – ফ্রান্সের রাজা ষষ্ঠ লুই সিংহাসনে আরোহণ করেন।
- ১৪৯২ – ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার সমুদ্র যাত্রা শুরু করেছিলেন।
- ১৪৯২ – স্পেন থেকে ইহুদিদের বের করে দেওয়া হয়।
- ১৭৯৫ – গ্রিনভিল চুক্তি স্বাক্ষরিত।
- ১৮৫৮ – জন স্মীক কর্তৃক নীল নদের উৎস আবিষ্কার।
- ১৮৮২ – ব্রিটিশ নৌ সেনাদের সুয়েজ খাল দখল।
- ১৯১৪ – তুরস্ক জার্মানির সঙ্গে সামরিক চুক্তি।
- ১৯১৪ – পানামা খালের মধ্য দিয়ে প্রথম জাহাজ চলতে শুরু করে এবং এই খালের উদ্বোধন হয়।
- ১৯১৪ – ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালিয়ান বাহিনী ব্রিটিশ সোমালিল্যান্ড আক্রমণ করে।
- ১৯৪১ – জার্মানি রাশিয়ার একটি এলাকা দখল করে নেয়।
- ১৯৫৪ – ভারতে পরমাণু শক্তি বিভাগ গঠিত হয়।
- ১৯৫৬ – তদানিন্তন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) এ নির্মিত প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়।
- ১৯৬০ – আফ্রিকা মহাদেশের অন্যতম দেশ নাইজার পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং জাতিসঙ্ঘের সদস্যভুক্ত হয়।
- ১৯৯৪ – ভারতের দিল্লিতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনের চিকিৎসা করা হয়।
- ১৯৯৯ – পূর্ব তিমুরে নির্বাচনে স্বাধীনতার পক্ষে রায়ের মধ্য দিয়ে স্বাধীন পূর্ব তিমুরের অভ্যুদয় ঘটে।
- ২০০৮ – ভারতের হিমাচল প্রদেশে বিলাসপুর জেলায় নায়না দেবী মন্দিরে পদদলন-এ প্রায় ১৪৬ জন মারা যান ।
জন্ম
- ১৮৫৬ – আলফ্রেড ডেডকিন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী।
- ১৮৮৬– মৈথিলী শরণ গুপ্ত, ভারতীয় কবি, রাজনীতিবিদ, নাট্যকার ও অনুবাদক। (মৃ.১২/১২/১৯৬৪)
- ১৮৮৭ – রুপার্ট ব্রুক, একজন ইংরেজ কবি।
- ১৯০৩ – হাবিব বুরগিবা, তিউনিসিয়ান আইনজীবী, জাতীয়তাবাদী নেতা এবং রাষ্ট্রনায়ক। (মৃ. ২০০০)
- ১৯০৫ – দোলোরেস দেল রিও, মেক্সিকান অভিনেত্রী। (মৃ. ১৯৮৩)
- ১৯০৭ – ইয়াং শাংখুন, চীনা রাজনীতিবিদ এবং চীনের চতুর্থ রাষ্ট্রপতি। (মৃ. ১৯৯৮)
- ১৯১৬ – শাকিল বদায়ুঁনি, ভারতীয় উর্দু কবি,লেখক ও গীতিকার। (মৃ.২০/০৪/১৯৭০)
- ১৯৩০ – নির্মল সেন, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।
- ১৯৩৪ – জোনাস স্যাভিম্বি, অ্যাঙ্গোলান জেনারেল, ইউনিটা প্রতিষ্ঠা করেন। (মৃ. ২০০২)
- ১৯৩৯ – উৎপলকুমার বসু, বাংলা সাহিত্যে হাংরি আন্দোলন-এর একজন খ্যাতনামা কবি।(মৃ.০৩/১০/২০১৫)
- ১৯৪৮ – জঁ-পিয়ের রাফারাঁ, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী।
- ১৯৫১ – আতিউর রহমান, খ্যাতনামা বাংলাদেশী অর্থনীতিবিদ।
- ১৯৫২ – অসভাল্দো আর্দিলেস, আর্জেন্টিনার ফুটবলার এবং ম্যানেজার।
- ১৯৫৯ – কোইচি তানাকা, জাপানি রসায়নবিদ ও প্রকৌশলী, নোবেল পুরস্কার বিজয়ী।
- ১৯৮৪ – সুনীল ছেত্রী , ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।
- ১৯৬৩ – জেমস হেটফিল্ড, আমেরিকান গায়ক-গীতিকার এবং গিটারিস্ট।
- ১৯৬৪ – লাকি ডুবে, দক্ষিণ আফ্রিকান গায়ক এবং কীবোর্ড প্লেয়ার। (মৃ. ২০০৭)
মৃত্যু
- ১২৭২ – সপ্তম হিজরীর বিশিষ্ট মনীষি ও ধর্মীয় ব্যক্তিত্ব গীয়াস উদ্দীন আব্দুল করিম ইবনে আহমদ।
- ১৪৬০ – স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস
- ১৭২১ – গিনলিং গিবনস, ইংরেজ ভাস্কর ও কাঠ খোদাই শিল্পী।
- ১৮৪৬ – প্রখ্যাত আলেম সাহেবে জাওয়াহের বা রত্নের স্বত্তাধিকারী হিসাবে খ্যাত শেখ মো: হাসান নাজাফী।
- ১৯২৮ – সৈয়দ আমীর আলী, ভারতীয় মুসলিম আইনজ্ঞ এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি।(জ.০৬/০৪/১৮৪৯)
- ১৯৫৪ – বিশিষ্ট ফরাসী লেখিকা সিডেন গ্যাবরিয়াল কোল্ট এই ধরাপৃষ্ঠ।
- ১৯৫৭ – দেবদাস গান্ধী, মহাত্মা গান্ধীর কনিষ্ঠ পুত্র এবং খ্যাতনামা সাংবাদিক।(জ.২২/০৫/১৯০০)
- ১৯৭৫ – অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।(জ.০৬/০২/১৮৯১)
- ১৯৭৮ – মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।
- ২০০৯ – সুভাষ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার এর ক্রীড়া ও পরিবহন মন্ত্রী , এবং ভারতের ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক ছিলেন।
- ২০২৪ – যামিনী কৃষ্ণমূর্তি, ভরতনাট্যম এবং কুচিপুড়ি ধারার ভারতীয় নৃত্যশিল্পী।(জ.২০/১২/১৯৪০)
ছুটি ও অন্যান্য
তথ্যসূত্র: উইকিপিডিয়া
মন্তব্য করুন



















