ইতিহাসের এই দিনে (৩১ মার্চ, ২০২৬)
ঘটনাবলী
- ১৭১৩ – ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।
- ১৭২৭ – ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটনের মৃত্যু।
- ১৭৭৪ – কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।
- ১৮০৭ – খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ জলে ভাসানো হয়।
- ১৮২৪ – প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- ১৮৮২ – কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
- ১৮৮৯ – প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
- ১৯২১ – মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৫৪ – জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে।
- ১৯৬৬ – সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
- ১৯৭১ – সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের নিহত হন।
- ১৯৭৯ – আরব লীগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্য পদ নাকচ করে দেয়।
- ১৯৭৯ – ইংল্যান্ডের রক্ষনশীল দলের এম.পি. এয়ারি নিভ কমন্সসভার বাইরে নিজ মোটর গাড়িতে বোমা বিস্ফোরনে প্রাণ হারান।
- ১৯৯১ – মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।
জন্ম
- ১৫০৪ – গুরু অঙ্গদ, দ্বিতীয় শিখ গুরু।
- ১৬৭৫ – পোপ চতুর্দশ বেনেডিক্ট
- ১৫৯৬ – রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী।(মৃ.১১/০২/১৬৫০)
- ১৮৬৫ – আনন্দীবাঈ জোশী, প্রথম ভারতীয় নারী চিকিৎসক, যিনি চিকিৎসাশাস্ত্রে শিক্ষার্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যাত্রা করেন।
- ১৯১৪ – অক্তাবিও পাজ, সাহিত্যে নোবেলজয়ী (১৯৯০) ম্যাক্সিকান কবি।
মৃত্যু
- ১৬৩১ – জন ডান , ইংরেজ কবি।
- ১৬৬৩ – মোগল সেনাপতি মীর জুমলার প্রয়াত হন।
- ১৭২৭ – প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক আইজাক নিউটন। (মৃ.১৬৪৩
- ১৮৫০ – জন সি. ক্যালহাউন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট।
- ১৯১৭ – এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
- ১৯৭২ – মীনা কুমারী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি।(জ.১৯৩৩)
- ১৯৯১ – শিল্পপতি এ কে খান-এর মৃত্যু।
- ২০১৩ – ছোটদের বাংলা গানের যশস্বী কণ্ঠ শিল্পী সনৎ সিংহ।(জ.১৯২৯)
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া
মন্তব্য করুন


















