ইতিহাসের এই দিনে (৩১ জুলাই, ২০২৬)
ঘটনাবলী
- ১৪৯৮ – প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।
- ১৬৫৮ – আওরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট ঘোষিত হন।
- ১৮০৬ – ব্রিটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার ‘কাপ’ এলাকা দখল করে নেয়।
- ১৮০৭ – লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।
- ১৮৫৬ – নিউজিল্যান্ডের শহর ক্রাইস্টচার্চকে সিটি হিসেবে গ্রহণ করা হয়।
- ১৯০৮ – স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।
- ১৯১৯ – এয়েইমারে জার্মানি প্রজাতন্ত্র ঘোষণা করে।
- ১৯২৭ – নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাধে।
- ১৯৪৮ – ডাঃ বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় মাত্র কয়েকটি বাস নিয়ে যাত্রী পরিবহণ সংস্থা কাজ শুরু করে। পরবর্তীতে ১৯৬১ সালের ১৫ জুন সংস্থাটির নামকরণ হয় কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।
- ১৯৫৪ – ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।
- ১৯৭১ – এপোলো-১৫ মহাকাশ যান চাঁদে যাবার উদ্দেশ্যে রওনা হয়।
- ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইয়েমেন।
- ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দক্ষিণ ভিয়েতনাম।
- ১৯৭৮ – চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন।
- ১৯৭৮ – চীনে শেক্সপিয়ারের রচনাবলীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
- ১৯৯১ – সোভিয়েত-মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্রহ্রাস চুক্তি ‘স্টার্ট’ স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে বিরাজমান পাঁচ দশক ব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে।
- ১৯৯২ – জর্জিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৯৫ – আজকের দিনে ভারতের হয়ে প্রথম মোবাইল ফোনে কলকাতার মহাকরণে বসে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইউনিয়ন কমিউনিকেশন মিনিস্টার সুখরামের সাথে।
- ২০০৬ – কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।
- ২০০৭ – বাংলাদেশে অর্ধশত বছরের পুরনো খুলনার পিপলস জুট মিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়।
- ২০১২ – মাইকেল ফেলপস ১৯৬৪ সালে লারিসা লাথিনিয়ার গড়া অলিম্পিকের এক আসরে সর্বোচ্চ পুরস্কার বিজয়ের রেকর্ড ভাঙ্গেন।
জন্ম
- ১১৪৩ – সম্রাট নিজো, জাপানের সম্রাট।
- ১৫২৭ – দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান, পবিত্র রোমান সম্রাট। (মৃ. ১৫৭৬)
- ১৭০৪ – গাব্রিয়েল ক্রেমার, সুইজারল্যান্ডীয় গণিতবিদ। (মৃ. ১৭৫২)
- ১৭১৮ – ইংরেজ পদার্থবিদ জন ক্যান্টন।(মৃ. ১৭৭২)
- ১৭৩৬ – বিখ্যাত ফরাসী পদার্থবিদ চার্লস অগাষ্টিন কুলান।
- ১৮০০ – ফ্রেডরিখ ভোলার, জার্মান রসায়নবিদ। (মৃ. ১৮৮২)
- ১৮৩৫ – ফ্রান্স এর ৫০ তম প্রধানমন্ত্রী হেনরি ব্রিসন।
- ১৮৭৫ – ফরাসি চিত্রকর জাক ভিয়ঁর।
- ১৮৮০ – মুন্সি প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক। (মৃ.৮/০১০/১৯৩৬)
- ১৮৯১ – প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার।(মৃ.১৯৭৫)
- ১৯০৪ – বিবেকানন্দ মুখোপাধ্যায় প্রখ্যাত বাঙালি সাংবাদিক ।(মৃ.২০/০৩/১৯৯৩)
- ১৯১২ – মিল্টন ফ্রিড্ম্যান, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ। (মৃ. ২০০৬)
- ১৯১৮ – পল বয়ার, আমেরিকান বায়োকেমিস্ট এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ২০১৮)
- ১৯৩১ – বিশ্বের সেরা ১০ টেনিস সেরা তারকার কোচ নিক বলেতিয়েরি। (মৃ. ০৪/১২/২০২২)
- ১৯৪৪ – জেরাল্ডিন চ্যাপলিন, ইংরেজি, ফরাসি এবং স্পেনীয় ভাষার বিশিষ্ট অভিনেত্রী।
- ১৯৪৬ – পি সি সরকার জুনিয়র(প্রদীপচন্দ্র সরকার), ভারতীয় বাঙালি জাদুকর।
- ১৯৪৭ – মুমতাজ, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৫৫ – আহমদ আবদুল কাদের, ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ, খেলাফত মজলিসের মহাসচিব
- ১৯৫৭ – মনতাজুর রহমান আকবর, বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
- ১৯৬৫ – জে কে রাউলিং, ইংরেজ কল্পকাহিনী লেখিকা।
- ১৯৬৬ – ডিন কেইন, মার্কিন টিভি অভিনেতা। যিনি সুপারম্যান চরিত্রে অভিনয় করেছন।
- ১৯৮৯ – ভিক্টোরিয়া আজারেঙ্কা, বেলারুশীয় টেনিস খেলোয়াড়।
- ১৯৯২ – কাইল লারসন, আমেরিকান রেস কার ড্রাইভার।
মৃত্যু
- ১৮৭৫ – অ্যান্ড্রু জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি। (জ. ১৮০৮)
- ১৯৪০ – উধাম সিং , ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী। (জ.২৬/১২/১৮৯৯)
- ১৯৪৩ – হেডলি ভেরিটি, পেশাদার ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯০৫)
- ১৯৪৪ – অঁতোয়ান দ্য স্যাঁত-এগজ্যুপেরি, ফরাসি লেখক, সাংবাদিক, বৈমানিক ও সেনা কর্মকর্তা।
- ১৯৭১ – সালাহউদ্দিন মমতাজ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা। (জ. ১৯৪৫)
- ১৯৮০ – মোহাম্মদ রফি, ভারতীয় সঙ্গীতশিল্পী। (জ.২৪/১২/১৯২৪)
- ১৯৮০ – শৈলেন্দ্রনাথ গুহরায়, ভারতে মুদ্রণ শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব ও শ্রীসরস্বতী প্রেসের প্রতিষ্ঠাতা। (জ.০৫/১১/১৯০০)
- ১৯৮১ – ওমর তরিজোস, পানামার স্বৈরশাসক। (জ.১৯২২)
- ১৯৯২ – রতন সেন, কমিউনিস্ট নেতা।
- ২০০৯ – ইংলিশ ফুটবলার এবং ব্যবস্থাপক বব্বি রবসন।
- ২০১২ – আমেরিকান গায়ক ও গান লেখক বিল ডস।
- ২০১৪ – নবারুণ ভট্টাচার্য, ভারতীয় লেখক। (জ.২৩/০৬/১৯৪৮)
- ২০১৭ – জান মোরো, ফরাসি অভিনেত্রী, গায়িকা, চিত্রনাট্যকার এবং পরিচালক। (জ. ১৯২৮)
- ২০২২ – নির্মলা মিশ্র, ভারতীয় বাঙালি সংগীত শিল্পী। (জ.১৯৩৮)
- ২০২২ – ফিদেল রামোস, ফিলিপাইনের ১২তম রাষ্ট্রপতি। (জ. ১৯২৮)
- ২০২৪ – অংশুমান গায়কওয়াড়, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (জ. ১৯৫২)
ছুটি ও অন্যান্য
তথ্যসূত্র: উইকিপিডিয়া
মন্তব্য করুন



















