ইতিহাসের এই দিনে (৩১ আগস্ট, ২০২৬)
ঘটনাবলি
- ১০৫৬ – আকস্মিক পাকস্থলীর অসুস্থতার পর বাইজেন্টাইন সম্রাজ্ঞী থিওডোরা নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন, ফলে ম্যাসেডোনীয় রাজবংশের অবসান ঘটে।
- ১২১৮ – আল-কামিল আইয়ুবীয় রাজবংশের সুলতান হন।
- ১৩০২ – তৃতীয় ফ্রেডেরিক ও চার্লস কাল্টাবেলোটার শান্তিচুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে সিসিলীয় ভেসপার্সের যুদ্ধের অবসান ঘটে এবং সিসিলি রাজ্য দ্বীপ ও উপদ্বীপীয় অংশে বিভক্ত হয়।
- ১৩১৪ – রাজা পঞ্চম হাকোন নরওয়ের রাজধানী বার্গেন থেকে অসলোতে স্থানান্তর করেন।
- ১৪২০ – চিলির আতাকামা অঞ্চলে ৮.৮–৯.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে চিলি, হাওয়াই ও জাপানে সুনামি সৃষ্টি হয়।
- ১৪২২ – ফ্রান্সে অবস্থানকালে আমাশয়ে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরি মৃত্যুবরণ করেন এবং তার নয় মাস বয়সী পুত্র ষষ্ঠ হেনরি রাজা হন।
- ১৪৮৩ – উসমানীয় সরকারের প্রভাবে প্যাট্রিয়ার্ক প্রথম সাইমিয়ন কনস্টান্টিনোপলে পূর্ব অর্থোডক্স চার্চের ধর্মসভা আহ্বান করেন, যা ক্যাথলিকদের অর্থোডক্স চার্চে গ্রহণের আচার নির্ধারণ করে এবং ফেরারা-ফ্লোরেন্সের গির্জা ঐক্য নিন্দা করে।
- ১৭৭৬ – উইলিয়াম লিভিংস্টন নিউ জার্সির প্রথম গভর্নর হিসেবে তার প্রথম মেয়াদে দায়িত্ব পালন শুরু করেন।
- ১৭৯৫ – প্রথম জোটের যুদ্ধ: ব্রিটিশরা ত্রিনকোমালি দখল করে যাতে এটি ফরাসিদের হাতে না পড়ে, যা তৎকালীন ওলন্দাজদের অধীনে ছিল।
- ১৭৯৮ – আইরিশ বিদ্রোহ: ফরাসি সহায়তায় আইরিশ বিদ্রোহীরা স্বল্পস্থায়ী কননট প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে।
- ১৮১৩ – উপদ্বীপীয় যুদ্ধ: স্পেনীয় সৈন্যরা সান মার্সিয়ালের যুদ্ধে ফরাসি আক্রমণ প্রতিহত করে।
- ১৮৪৮ – সংবাদপত্রে প্রথমবারের মত আবহাওয়া বার্তা ছাপা শুরু হয়।
- ১৮৫৮ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।
- ১৮৬৪ – মার্কিন গৃহযুদ্ধ: আটলান্টা অভিযানের চূড়ান্ত পর্যায় হিসেবে জোনসবোরোর যুদ্ধ শুরু হয়, যেখানে উইলিয়াম টেকামসে শারম্যানের নেতৃত্বে ইউনিয়ন বাহিনী আটলান্টার দক্ষিণে উইলিয়াম জে. হার্ডির নেতৃত্বাধীন কনফেডারেট বাহিনীর মুখোমুখি হয়।
- ১৮৭৬ – উসমানীয় সুলতান পঞ্চম মুরাদ ক্ষমতাচ্যুত হন এবং তার ভাই দ্বিতীয় আবদুল হামিদ সিংহাসনে বসেন।
- ১৮৮৬ – দক্ষিণ-পূর্ব দক্ষিণ ক্যারোলাইনায় ৭.০ মাত্রার চার্লসটন ভূমিকম্প আঘাত হানে, এতে ৬০ জন নিহত হয় এবং ৫ থেকে ৬ মিলিয়ন ডলারের ক্ষতি হয়।
- ১৮৮৬ – সোভিয়েত যাত্রীবাহী জাহাজ অ্যাডমিরাল নাখিমভ কৃষ্ণ সাগরে পণ্যবাহী জাহাজ পিয়োত্র ভাসেভের সাথে সংঘর্ষে ডুবে যায়, এতে ৪২৩ জন নিহত হয়।
- ১৮৮৮ – জ্যাক দ্য রিপারের প্রথম নিশ্চিত শিকার মেরি অ্যান নিকোলস খুন হন।
- ১৮৯৫ – জার্মান কাউন্ট ফার্দিনান্দ ফন জেপেলিন তার চালনাযোগ্য বেলুন-এর পেটেন্ট লাভ করেন।
- ১৯০৫ – বঙ্গভঙ্গ বিল পাস হয়।
- ১৯০৭ – ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধ: হান্ড্রেড ডেজ আক্রমণের অংশ হিসেবে অস্ট্রেলীয় কোর কর্তৃক মন্ট সেন্ট-কোয়েন্টিনের যুদ্ধ শুরু হয়।
- ১৯২০ – পোলিশ-সোভিয়েত যুদ্ধ: কোমারোর যুদ্ধে পোল্যান্ডের নির্ণায়ক বিজয়।
- ১৯৩৩ – ইন্টিগ্রাল ন্যাশনালিস্ট গ্রুপ ১৯৩৩ সালের আন্দোরার সংসদীয় নির্বাচনে জয়লাভ করে, যা আন্দোরায় সর্বজনীন পুরুষ ভোটাধিকারে অনুষ্ঠিত প্রথম নির্বাচন ছিল।
- ১৯৩৫ – জার্মানি ও জাপানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনা থেকে দূরে থাকতে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রথম নিরপেক্ষতা আইন পাস করে।
- ১৯৩৬ – চেক প্রজাতন্ত্রের সরকারি আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র রেডিও প্রাগ সম্প্রচার শুরু করে।
- ১৯৩৯ – নাৎসি জার্মানি গ্লাইভিটজ রেডিও স্টেশনে মিথ্যা পতাকাযুক্ত হামলা চালায়, যা পরদিন পোল্যান্ড আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- ১৯৪০ – পেনসিলভানিয়া সেন্ট্রাল এয়ারলাইন্সের ফ্লাইট ১৯ ভার্জিনিয়ার লাভেটসভিলের কাছে বিধ্বস্ত হয়।
- ১৯৪১ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: সার্বিয়ান আধাসামরিক বাহিনী লোজনিকার যুদ্ধে জার্মান বাহিনীকে পরাজিত করে।
- ১৯৪৩ – মার্কিন নৌবাহিনীর প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তির নামে নামকরণকৃত জাহাজ ইউএসএস হারমন (ডিই-৬৭৮) কমিশন লাভ করে।
- ১৯৪৯ – গ্রামোস পর্বতে পরাজয়ের পর গ্রিসের গণতান্ত্রিক সেনাবাহিনীর আলবেনিয়ায় পশ্চাদপসরণের মাধ্যমে গ্রিক গৃহযুদ্ধের অবসান ঘটে।
- ১৯৫০ – টিডব্লিউএ ফ্লাইট ৯০৩ মিশরের ইতাই আল-বারুদের কাছে বিধ্বস্ত হয়, এতে ৫৫ জন নিহত হয়।
- ১৯৫৭ – মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৫৯ – কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় ৮০ জন নিহত হয়।
- ১৯৫৯ – দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি এনগো দিনহ দিয়েমের ভাই ও প্রধান উপদেষ্টা এনগো দিনহ নু কর্তৃক প্রেরিত একটি পার্সেল বোমা কম্বোডিয়ার রাজা নরোদম সিহানুককে হত্যা করতে ব্যর্থ হয়।
- ১৯৬২ – লাতিন আমেরিকার দেশ ত্রিনিদাদ ও টোবাগো ব্রিটিশ উপনিবেশবাদীদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
- ১৯৬৩ – ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে হট লাইন প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৬৩ – উত্তর বোর্নিও উপনিবেশ (বর্তমান সাবাহ) স্বায়ত্তশাসন লাভ করে।
- ১৯৬৫ – মালয়েশিয়ার জাতীয় পতাকা যুক্তরাজ্যে সর্বপ্রথম উত্তোলন করা হয়।
- ১৯৬৮ – কারারা কংগ্রেস শুরু হয়, যা বিংশ শতাব্দীর অন্যতম প্রধান নৈরাজ্যবাদী কংগ্রেস।
- ১৯৬৮ – ভারতে তৈরী উপগ্রহ ‘রোহিনী’ আকাশপথে যাত্রা করে।
- ১৯৬৮ – ইরানের খোরাশানে মারাত্মক ভূমিকম্পে ১৮ হাজার নিহত হয়।
- ১৯৭১ – সঙ্গীতশিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হন।
- ১৯৭২ – অ্যারোফ্লট ফ্লাইট ৫৫৮ রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) বাশকোর্তোস্তানের আবজেলিলোভস্কি জেলায় বিধ্বস্ত হয়, এতে ১০২ জন নিহত হয়।
- ১৯৭৫ – গণচীন কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।
- ১৯৮৬ – অ্যারোমেক্সিকো ফ্লাইট ৪৯৮ ক্যালিফোর্নিয়ার সেরিটোসের আকাশে একটি পাইপার পিএ-২৮ চেরোকির সাথে সংঘর্ষে ৬৭ জন আকাশে ও ১৫ জন মাটিতে নিহত হয়।
- ১৯৮৭ – থাই এয়ারওয়েজ ফ্লাইট ৩৬৫ থাইল্যান্ডের ফুকেটের কাছে সমুদ্রে বিধ্বস্ত হয়, এতে ৮৩ জন নিহত হয়।
- ১৯৮৮ – ডেল্টা এয়ার লাইন্স ফ্লাইট ১১৪১ ডালাস/ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, এতে ১৪ জন নিহত হয়।
- ১৯৮৮ – সিএএসি ফ্লাইট ৩০১ কাই তাক বিমানবন্দরের রানওয়ে অতিক্রম করে কাউলুন উপসাগরে বিধ্বস্ত হয়, এতে ৭ জন নিহত হয়।
- ১৯৯১ – সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রজাতন্ত্র কিরগিজস্তান স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৩ – রাশিয়া লিথুয়ানিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার সম্পন্ন করে।
- ১৯৯৪ – রাশিয়া এস্তোনিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার সম্পন্ন করে।
- ১৯৯৬ – কুর্দি নেতা মাসুদ বারজানির সাহায্যের আবেদনের পর সাদ্দাম হোসেনের বাহিনী তার কুর্দি প্রতিদ্বন্দ্বী পিইউকের বিরুদ্ধে ইরবিল দখল করে।
- ১৯৯৭ – ডায়ানা, ওয়েলসের রাজকুমারী, তার সঙ্গী দোদি ফায়েদ এবং চালক হেনরি পল প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন।
- ১৯৯৯ – মস্কোতে ধারাবাহিক অ্যাপার্টমেন্টে বোমা হামলার প্রথমটিতে একজন নিহত ও ৪০ জন আহত হয়।
- ১৯৯৯ – এলএপিএ ফ্লাইট ৩১৪২ বুয়েনোস আইরেসের হোর্হে নিউবেরি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, এতে মাটিতে থাকা ২ জন সহ ৬৫ জন নিহত হয়।
- ২০০২ – ৪৩ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন রুসা স্থলভাগে আঘাত হানে, এতে অন্তত ২৩৬ জন নিহত হয়।
- ২০০৫ – ইরাকের কাজেমাইন শহরে এক শোকানুষ্ঠানে প্রায় এক হাজার ইরাকি মর্মান্তিকভাবে নিহত হয়।
- ২০০৫ – বাগদাদের আল-আইম্মাহ সেতুতে পদদলনে ৯৫৩ জন নিহত হয়।
- ২০০৬ – এডভার্ড মুঙ্খের বিখ্যাত চিত্রকর্ম দ্য স্ক্রিম, যা ২০০৪ সালের ২২ আগস্ট চুরি হয়েছিল, নরওয়েজীয় পুলিশের অভিযানে উদ্ধার হয়।
- ২০১৬ – ব্রাজিলের রাষ্ট্রপতি দিলমা রুসেফ অভিশংসিত হন এবং পদ থেকে অপসারিত হন।
- ২০২৪ – রাশিয়ার কামচাটকা ক্রাইতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়, এতে ২২ জন নিহত হয়।
- ২০২৫ – সুদানের দারফুর অঞ্চলে ভূমিধসে ১০০০ জনের বেশি মানুষ নিহত হয়।
- ২০২৫ – আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ১৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।
জন্ম
- ১২ – কালিগুলা, রোমান সম্রাট।
- ১৬১ – কোমোডুস, রোমান সম্রাট।
- ১৭৩০ – লোকনাথ ব্রহ্মচারী, হিন্দু সিদ্ধপুরুষ।
- ১৮১১ – থিওফিল গতিয়ে, ছিলেন একজন ফরাসি কবি, নাট্যকার, ঔপন্যাসিক, সাংবাদিক এবং শিল্প ও সাহিত্য সমালোচক। (মৃ. ১৮৭২)
- ১৮২১ – হারমান ভন হেল্মহোল্টয, জার্মান চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী।
- ১৯১৩ – স্যার বার্নার্ড লভেল ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
- ১৯৩৬ – ভ্লাদিমির অরলভ, রাশিয়ান লেখক।
- ১৮৪৩ – গেয়র্গ ভন হেরটলিং, জার্মান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৭ম চ্যান্সেলর।
- ১৮৪৪ – চন্দ্রনাথ বসু, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবী।
- ১৮৭০ – মারিয়া মন্টেসরি, ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ, নিজের নামে প্রতিষ্ঠা করা শিক্ষা দর্শন – “মন্টেসরি শিক্ষাপদ্ধতি”র জন্য সুপরিচিত। (মৃ. ০৬/০৫/১৯৫২)
- ১৮৭৯ – আল্মা মাহ্লের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও চিত্রশিল্পী।
- ১৮৮৮ – কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। (মৃ.১০/১১/১৯০৮)
- ১৮৯৭ – ফ্রেড্রিক মার্চ, আমেরিকান লেফটেন্যান্ট, অভিনেতা ও গায়ক। (মৃ. ১৯৭৫)
- ১৯০৭ – রামোন ম্যাগসেসে, ফিলিপিনো অধিনায়ক, প্রকৌশলী, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি। (মৃ. ১৯৫৭)
- ১৯১৪ – রিচার্ড বেজহার্ট, একজন মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮৪)
- ১৯১৯ – অমৃতা প্রীতম, একজন ভারতীয় লেখিকা ছিলেন। (মৃ. ২০০৫)
- ১৯২৮ – জেমস কোবার্ন, একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ২০০২)
- ১৯৪৪ –
- ক্লাইভ লয়েড, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।
- নভেন্দু সেন, ভারতীয় বাঙালি নাট্যকার ও শিল্পী। (মৃ.২০০৮)
- ১৯৪৫ – ভ্যান মরিসন, উত্তর আইরিশ গায়ক ও গীতিকার।
- ১৯৪৯ – হিউ ডেভিড পলিতজার, একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
- ১৯৪৯ – রিচার্ড গিয়ার, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
- ১৯৬০ – হাসান নাসরুল্লাহ, লেবাননের রাজনৈতিক ও আধাসামরিক প্রতিষ্ঠান, হিজবুল্লাহর তৃতীয় মহাসচিব।
- ১৯৬৩ – ঋতুপর্ণ ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা । (মৃ. ৩০/০৫/২০১৩)
- ১৯৬৯ – জাভাগাল শ্রীনাথ, সাবেক ভারতীয় ক্রিকেটার।
- ১৯৭০ – নিকোলা গ্রুয়েভস্কি ম্যাসাডোনিয়া অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
- ১৯৭৭ – জেফ হার্ডি, একজন আমেরিকান পেশাদার কুস্তিগির এবং সঙ্গীতজ্ঞ।
- ১৯৭৯ – মিকি জেমস, একজন মার্কিন পেশাদার কুস্তিগির, অভিনেত্রী, মডেল এবং কান্ট্রি সঙ্গীত শিল্পী।
- ১৯৮২ – পেপে রেইনা, স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৫ – রোনালদো, একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার।
- ১৯৮৫ – মুহাম্মদ বিন সালমান, সৌদি আরবের যুবরাজ, প্রধানমন্ত্রী এবং পৃথিবীর সবচেয়ে কমবয়সী প্রতিরক্ষা মন্ত্রী।
- ১৯৮৮ – দাভিদ ওসপিনা, একজন কলম্বিয় পেশাদার ফুটবলার।
- ১৯৯১ – সেদ্রিক সোয়ারেস, পর্তুগিজ ফুটবলার।
- ১৯৯২ – নিকোলাস তালিয়াফিকো, আর্জেন্টিনার একজন ফুটবলার।
- ১৯৯৩ – পাবলো মারি, একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
- ১৪২২ – পঞ্চম হেনরি, ইংল্যান্ডের রাজা।
- ১৬৮৮ – জন বুনয়ান, ইংরেজ প্রচারক, ধর্মতত্ত্ববিদ ও লেখক।
- ১৭৯৫ – ফ্রাসোয়া-আঁদ্রে ডানিকান ফিলিডোর, ফরাসি বংশোদ্ভূত ইংরেজ দাবা খেলোয়াড় ও সুরকার।
- ১৮১১ – লুই আন্তনিও ডি বোউগাইনভিলে, ফরাসি নৌসেনাপতি ও এক্সপ্লোরার।
- ১৮১৪ – আর্থার ফিলিপ, ইংরেজ এডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্স-এর ১ম গভর্নর।
- ১৮৬৪ – ফের্দিনান্দ লাসালে, জার্মান বিচারক, দার্শনিক, এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী। (জ. ১৮২৫)
- ১৮৬৭ – শার্ল বোদলেয়ার, ফরাসি সাহিত্যের অন্যতম কবি ও অনুবাদক। (জ. ১৮২১)
- ১৯২০ – উইলহেম উন্ট, জার্মান চিকিৎসক, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক
- ১৯৪১ – মারিনা টসভেটাভা, রাশিয়ান কবি ও লেখক।
- ১৯৪১ – স্টেফান বানাখ, একজন পোলীয় গণিতবিদ। (জ. ১৯৮২
- ১৯৬৩ – জর্জ ব্রাকুয়ে, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।
- ১৯৬৭ – ইলিয়া এহরেনবার্গ,একজন প্রখ্যাত লেখক এবং সাংবাদিক।
- ১৯৭১ – বশীশ্বর সেন,খ্যাতনামা ভারতীয় বাঙালি কৃষি বিজ্ঞানী। (জ. ১৮৮৭)
- ১৯৭১ – আবদুল হালিম চৌধুরী জুয়েল, ক্র্যাক প্লাটুনের সদস্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত গেরিলা মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, ক্রিকেটার।
- ১৯৭৩ – জন ফোর্ড, আয়ারল্যান্ডীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক। (জ. ১৮৯৪)
- ১৯৮৫ – ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট, নোবেল পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী। (জ. ১৮৯৯)
- ১৯৮৬ – উরহো কেকোনন, ফিনিশ সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ৮ম সভাপতি। (জ. ১৯০০)
- ১৯৮৬ – হেনরি মুর, একজন ইংরেজ শিল্পী। (জ. ১৮৯৮)
- ১৯৮৮ – কনক বিশ্বাস, বিশ শতকের খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। (জ.১৯০৩)
- ১৯৯৩ – স্টেলা ক্রামরিশ, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন ইতিহাসবিদ ও কিউরেটর যিনি মূলত ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে প্রসিদ্ধি লাভ করেন। (জ.১৮৯৬)
- ১৯৯৭ – প্রিন্সেস ডায়ানা, যুবরাজ চার্লসের প্রথম স্ত্রী এবং ১৯৮১ হতে ১৯৯৭ পর্যন্ত যুক্তরাজ্যের যুবরাজ্ঞী ছিলেন। (জ. ১৯৬১)
- ২০০২ – জর্জ পোর্টার, একজন ব্রিটিশ রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৬৭ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। (জ. ১৯২০)
- ২০০৫ – জোসেফ রটব্লাট, একজন ব্রিটিশ-পোলিশ পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৫ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। (জ. ১৯০৮)
- ২০০৮ – কেন ক্যাম্পবেল, ইংরেজ লেখক, অভিনেতা, পরিচালক ও কৌতুকাভিনেতা।
- ২০১৩ – ডেভিড ফ্রস্ট, বিখ্যাত ইংরেজ সাংবাদিক, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব। (জ. ১৯৩৯)
- ২০২০ – মহামান্য প্রণব মুখোপাধ্যায়,ভারতের প্রথম বাঙালি ও ত্রয়োদশ রাষ্ট্রপতি। (জ. ১৯৩৫)
ছুটি ও অন্যান্য
- মালয়শিয়ার স্বাধীনতা দিবস
- কিরগিজিস্তান-এর স্বাধীনতা দিবস
- ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর স্বাধীনতা দিবস
- আফ্রিকার বংশোদ্ভূতদের জন্য আন্তর্জাতিক দিবস
তথ্যসূত্র: উইকিপিডিয়া
মন্তব্য করুন



















