বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬| রাত ৮:১৮

ইতিহাসের এই দিনে (৩১ অক্টোবর, ২০২৫)

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ৩১, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
ইতিহাসের এই দিনে (১৪ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৩১ অক্টোবর, ২০২৫)

ঘটনাবলী

  • ১৮৯১ – জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি প্রাণহানি ঘটে।
  • ১৯১৪ – কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।
  • ১৯১৮ – যুক্তরাষ্ট্র আর জাপানের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে সে বছরে ব্যাপক ফ্ল‌ু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।
  • ১৯১৮ – অষ্ট্রিয়ায় বিপ্লব শুরু হয়। অষ্ট্রিয়ার বিপ্লবী জনগণ অষ্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। অষ্ট্রিয়ার রাজা রাজধানী ত্যাগ করতে বাধ্য হন। রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিরাট মিছিলের আয়োজন করেন।
  • ১৯২০ – ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৩৬ – কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।
  • ১৯৪০ – ব্রিটেনের যুদ্ধ শেষ হয়।
  • ১৯৫৮ – প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন।
  • ১৯৬৬ – বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
  • ১৯৭২ – ঢাকায় মেজর (অবঃ) এম এ জলিল এবং আসম রবের নেতৃত্ব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ) গঠিত।
  • ১৯৮০ – লন্ডনের ইভনিং নিউজ পত্রিকায় ‘বিদায় লন্ডন’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকার বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভুতপূর্ব আথির্ক সংকটে পড়ে।
  • ১৯৮৪ – নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
  • ১৯৮৮ – চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি করেন।
  • ১৯৯০ – ঢাকা শহরে সম্প্রদায়িক দাঙ্গা-কারফিউ জারি হয়।
  • ১৯৯৪ – চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ২০০৩ – মাহাথির বিন মোহাম্মদ স্বেচ্ছায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন।
  • ২০১৪ – রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনে আমার দেশ এবং এনটিভি, আরটিভিসহ বেশ কয়েকটি মিডিয়া হাউজ ছিল।
  • ২০১৯ – ভারতের জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক রাজ্য হিসাবে পরিণত হয়।

জন্ম

  • ১৪৪৮ – জন অষ্টম পালাইওলগস, বাইজেন্টাইন সম্রাট।
  • ১৭৯৫ – জন কিটস, ইংরেজি সাহিত্যের একজন রোম্যান্টিক কবি।(মৃ.২৩/০২/১৮২১)
  • ১৮২৮ – রসায়নবিদ ও বিদ্যুত বাতির উদ্ভাবক জোসেফ শোয়ান।
  • ১৮৩৫ – এডলফ ভন বাইয়ের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।
  • ১৮৭৫ – সর্দার বল্লভভাই পটেল, ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা।(মৃ.১৫/১২/১৯৫০)
  • ১৮৮০ – বীরেন চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি কমিউনিস্ট বিপ্লবী।(মৃ.১৯৩৭)
  • ১৮৮৭ – চিয়াং কাই-শেক, চীনের রাষ্ট্রনায়ক।
  • ১৮৯৫ – সি. কে. নাইডু, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ.১৪/১১/১৯৬৭)
  • ১৮৯৫ – বি. এইচ. লিডডেল্‌হার্ট, ইংরেজ সৈনিক, ইতিহাসবিদ ও তাত্তিক।
  • ১৯২৫ – জন পোপলে, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।
  • ১৯৩১ – জপমালা ঘোষ, বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা। (মৃ.১৮/০৫/১৯৯৯)
  • ১৯৪৩ – ওমেন চন্ডি, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
  • ১৯৪৪ – কিংকি ফ্রিড্‌ম্যান, মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক।
  • ১৯৪৬ – স্টিফেন রেয়া, আইরিশ অভিনেতা।
  • ১৯৬৩ – দুঙ্গা, ব্রাজিলীয় ফুটবলের সাবেক মধ্যমাঠের রক্ষণাত্মক খেলোয়াড়।
  • ১৯৬৫ – যশোধরা রায়চৌধুরী, বাঙালি ভারতীয় কবি।
  • ১৯৭৬ – গুটি, স্প্যানিশ ফুটবলার।
  • ১৯৮২ – অর্জুন বিজলানী, ভারতীয় অভিনেতা
  • ১৯৮২ – জাস্টিন চ্যাটওয়িন, কানাডীয় অভিনেতা।
  • ১৯৮৬ – পার্ণো মিত্র, বাঙালি ভারতীয় মডেল ও অভিনেত্রী।
  • ২০০০ – ওয়িলও স্মিথ, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু

  • ১৭৪৪ – লিওনার্দো লিও, ইতালীয় সুরকার।
  • ১৭৯৩ – জ্যাকুইম পিয়ে, ফরাসি উগ্রপন্থী নেতা।
  • ১৯২৫ – মাক্স লিন্ডার, ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
  • ১৯২৬ – হ্যারি হুডিনি, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান ঐন্দ্রজালিক ও হুডিনি। (জ.১৮৭৪)
  • ১৯৬০ – এইচ. এল. ডেভিস, মার্কিন ঔপন্যাসিক ও কবি। (জ. ১৮৯৪)
  • ১৯৭৫ – শচীন দেববর্মণ, বাঙালি সঙ্গীত পরিচালক, সুরকার, লোকসঙ্গীত শিল্পী। (জ.০১/১০/১৯০৬)
  • ১৯৮৪ – ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। (জ.১৯/১১/১৯১৭)
  • ১৯৮৬ – রবার্ট সেন্ডারসন মুল্লিকেন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।
  • ১৯৮৭ – রাজচন্দ্র বসু প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ । (মৃ.১৯/০৬/১৯০১)
  • ২০০২ – সিদ্ধার্থ ঘোষ, ভারতীয় বাঙালি কল্পবিজ্ঞান লেখক। (জ.১৫/১০/১৯৪৮)
  • ২০০৬ – অমৃতা প্রীতম, পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি। (জ.১৯১৯)
  • ২০১৩ – জেরার্ড ডি ভিলিয়ার্স, ফরাসি সাংবাদিক ও লেখক।
  • ২০১৬ – ফাদার পল দ্যতিয়েন, বেলজিয়ান লেখক ও যাজক, যিনি বাঙলা ভাষায় সাহিত্য রচনা করে সুখ্যাতি অর্জন করেন। (জ.১৯২৪)
  • ২০২০ – শন কনারি, স্কটিশ অভিনেতা, ‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতা।(জ.২৫/০৮/১৯৩০)
  • ২০২২ – জামশেদ জে ইরানি স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতি।(জ.১৯৩৬)

ছুটি ও অন্যান্য

তথ্যসুত্রঃ উইকিপিডিয়া

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি