ইতিহাসের এই দিনে (২৯ আগস্ট, ২০২৫)
ঘটনাবলী
- ১৮২৫– পর্তুগাল ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয়।
- ১৮৩১– মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন।
- ১৮৩৫ – অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত হয়।
- ১৮৪২ – নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অ্যাংলো-চীন যুদ্ধ শেষ হয়। চুক্তির শর্ত অনুসারে হংকং ভূখণ্ড ব্রিটেনকে লিজ দেওয়া হয়।
- ১৯৪৭– ভীমরাও রামজি আম্বেডকরকে ভারতীয় সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়।
- ১৯৫৩ – সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
- ১৯৫৬ – খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।
- ১৯৯১ – সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।
জন্ম
- ৫৭০ – মুহাম্মাদ, ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ইসলামি বিশ্বাস অনুযায়ী আল্লাহ কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী।
- ১৬৩২ – জন লক, ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ, চিন্তাবিদ, এবং রাজনৈতিক ভাষ্যকার। (মৃ. ১৭০৪)
- ১৭৮০ – জঁ-ওগুস্ত-দোমিনিক আঁগ্র, ফরাসি নব্যধ্রুপদী চিত্রকর। (মৃ. ১৮৬৭)
- ১৮৫৫ – অগাস্ট বার্নথসেন, জার্মান রসায়নবিদ।
- ১৮৬২ – মোরিস মাতরলাঁক, নোবেলজয়ী বেলজীয় নাট্যকার, কবি এবং প্রবন্ধকার। (মৃ. ১৯৪৯)
- ১৯০৪ – ভারনার ফ্রোসমান, নোবেলজয়ী জার্মান চিকিৎসক।
- ১৯০৫ – ধ্যানচাঁদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড়। (মৃ. ০৩/১২/১৯৭৯)
- ১৯০৮ – ভেরিয়ার এলউইন, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী। (মৃ. ১৯৬৪)
- ১৯১৫ – ইনগ্রিড বার্গম্যান, সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।
- ১৯২৩ – রিচার্ড স্যামুয়েল অ্যাটনবারা, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং উদ্যোক্তা। (মৃ. ২৪/০৮/২০১৪)
- ১৯৩৮ – এলিয়ট গোল্ড, মার্কিন অভিনেতা।
- ১৯৪৩ – আর্থার বি. ম্যাকডোনাল্ড, নোবেলজয়ী কানাডীয় জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
- ১৯৪৬ – বব বিমন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেট।
- ১৯৫৮ – মাইকেল জ্যাকসন, মার্কিন গায়ক, গীতিকার এবং ড্যান্সার। (মৃ. ২৫/০৬/২০০৯)
মৃত্যু
- ১৫৩৩ – আতাওয়ালপা, ইনকা সাম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট ছিলেন। (জ. ১৪৯৭)
- ১৬০৪ – হামিদা বানু বেগম, মোগল সম্রাজ্ঞী। (জ. ১৫২৭)
- ১৯০৪ – পঞ্চম মুরাদ, অটোমান সুলতান। (জ. ১৮৪০)
- ১৯১১ – মীর মাহবুব আলী খান, হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম। (জ. ১৮৬৬)
- ১৯৬০ – হাজ্জা মাজালি, জর্ডানের প্রধানমন্ত্রী।
- ১৯৬৬ – সাইয়েদ কুতুব, মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক। (জ. ১৯০৬)
- ১৯৭৬ – (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) কাজী নজরুল ইসলাম, বাঙালি লেখক, সাহিত্যিক, বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি।[১] (জ.২৫ মে ১৮৯৯;১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ)
- ১৯৮২ – ইনগ্রিড বার্গম্যান, সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।
- ১৯৮৭ – লি মারভিন, আমেরিকান অভিনেতা। (জ. ১৯২৪)
- ১৯৯২ – ফেলিক্স গোয়াতারি, ফরাসি মনোচিকিৎসক, দার্শনিক, সঙ্কেতবিজ্ঞানী ও সক্রিয়তাবাদী। (জ. ১৯৩০)
- ১৯৯৪ – তুষারকান্তি ঘোষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।(জ.১৮৯৮)
- ১৯৯৭ – কংসারী হালদার, পশ্চিমবঙ্গের তেভাগা আন্দোলনের নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। (জ. ২৬/০৯/১৯১০)
- ১৯৯৯ – মোহনানন্দ ব্রহ্মচারী, ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ। (জ.১৯০৪)
- ২০১৮ – জেমস মারলিস, ব্রিটিশ অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (জ.১৯৩৬)
- ২০২১ – বুদ্ধদেব গুহ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক। (জ. ২৯/০৬/১৯৩৬)
- ২০২১ – এড অ্যাজনার, মার্কিন অভিনেতা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতি। (জ. ১৯২৯)
- ২০২১ – জাক রগ, বেলজিয়ামের ক্রীড়া অধিকর্তা। (জ. ১৯৪২)
- ২০২৪ – আবদুল গফুর মজিদ নূরানী, ভারতীয় আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও লেখক। (জ.১৯৩০)
ছুটি ও অন্যান্য
- জাতীয় ক্রীড়া দিবস (ভারত)
- মিশরীয় বর্ষপঞ্জিকা: প্রথম দিন থথ।
- পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস
- খনি শ্রমিক দিবস (ইউক্রেন)
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া
মন্তব্য করুন



















