ইতিহাসের এই দিনে (২৮ সেপ্টেম্বর, ২০২৫)
ঘটনাবলী
- ১৮৬৫ – এলিজাবেথ গ্যারেট এন্ডারসন প্রথম শল্যাচিকিৎসক হিসেবে ব্রিটেনে নিবন্ধিত হন।
- ১৯০৬ – হংকং এ প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার লোকের মৃত্যু।
- ১৯২৩ – বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বিরোধী এক অভ্যুত্থান ঘটে।
- ১৯২৮ – স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন।
- ১৯৭১ – ভারতের ডিমাপুরে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী
- ১৯৭৪ – বাংলাদেশের জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর‘ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৬ – জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাশ করে মুসলমানদের প্রথম ক্বেবলা আল আকসা মসজিদের নিচে খননকাজ পরিচালনা বন্ধ করার জন্য ইহুদীবাদী ইসরাইলের প্রতি আহবান জানায়।
- ২০০২ – বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষা উপবৃত্তি চালু করে।
জন্ম
- খ্রি: পূ: ৫৫১ – কনফুসিয়াস, মহান চীনা দার্শনিক ও শিক্ষাগুরু।
- ১৭৪৬ – উইলিয়াম জোন্স, প্রাচ্য তত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। (মৃ. ২৭/০৪/১৭৯৪)
- ১৭৯৩ – রাণী রাসমণি, প্রসিদ্ধ ভারতীয় মানবদরদি জমিদার। (মৃ. ১৯ ফেব্রুয়ারি, ১৮৬১)
- ১৮১৯ – নার্সিস মন্টারিওল ই এস্টারিওল, একজন স্প্যানিশ বুদ্ধিজীবী, শিল্পী এবং প্রকৌশলী। (মৃ. ১৮৮৫)
- ১৮৩৮ – শিরডি সাই বাবা, ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির। (মৃ. ১৯১৮)
- ১৮৫২ – অঁরি মোয়াসঁ, একজন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ। (মৃ. ১৯০৭)
- ১৮৮৯ – নলিনীকান্ত সরকার, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক, সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী। (মৃ. ১৮/০৫/১৯৮৪)
- ১৯০৭ – ভগৎ সিংহ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী। (মৃ.২৩/০৩/১৯৩১)
- ১৯১০ – দিওসদাদো মাকাপাগাল, ছিলেন নবম ফিলিপাইনের রাষ্ট্রপতি। (মৃ. ১৯৯৭)
- ১৯১৬ – পিটার ফিঞ্চ, ছিলেন একজন ইংরেজ-অস্ট্রেলীয় অভিনেতা। (মৃ. ১৯৭৭)
- ১৯২৪ – মারচেল্লো মাস্ত্রোইয়ান্নি, ছিলেন একজন ইতালীয় চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ১৯৯৬)
- ১৯২৯ – লতা মঙ্গেশকর, ভারতের স্বনামধন্য কণ্ঠশিল্পী ও ভারতরত্ন প্রাপক। (মৃ.২০২২)
- ১৯৩০ – ইমানুয়েল ওয়ালারস্টিন, একজন প্রয়াত মার্কিন সমাজবিজ্ঞানী ও অর্থনৈতিক ইতিহাসবিদ। (মৃ. ২০১৯)
- ১৯৩২ – ভিক্টর হারা, ছিলেন চিলির একজন শিক্ষক, নাট্য নির্দেশক, কবি, গায়ক-গীতিকার ও রাজনৈতিক কর্মী। (মৃ. ১৯৭৩)
- ১৯৩৪ – ব্রিজিট বার্ডো, একটি ফরাসি সাবেক অভিনেত্রী এবং মডেল।
- ১৯৪৭ – শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী।
- ১৯৬৪ – জেনিনে গারোফালো, একজন আমেরিকান কৌতুক অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৬৭ – মিরা সরভিনো, একজন মার্কিন অভিনেত্রী।
- ১৯৬৮ – নেওমি ওয়াটস, একজন ব্রিটিশ অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।
- ১৯৭২ – দিতা ভন তিস, একজন মার্কিন ব্যঙ্গ নৃত্যশিল্পী, ভিডেট, মডেল, কস্টিউম ডিজাইনার, নিয়োগকর্ত্রী এবং সাময়িক অভিনেত্রী।
- ১৯৭৫ – স্টুয়ার্ট ক্লার্ক, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
- ১৯৮১ – উইলি কাবাইয়েরো, একজন পেশাদার ফুটবলার।
- ১৯৮২ – অভিনভ বিন্দ্রা, ভারতীয় ক্রীড়াবিদ।
- ১৯৮২ – রণবীর কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
- ১৯৮৪ – মাতিউ ভালবুয়েনা, একজন ফরাসি আন্তর্জাতিক ফুটবলার।
- ১৯৮৬ – আন্দ্রেস গার্দাদো, একজন মেক্সিকান পেশাদার ফুটবলার।
- ১৯৮৭ – হিলারি ডাফ, একজন মার্কিন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী।
- ১৯৮৯ – মার্ক র্যান্ডাল, একজন ইংরেজ পেশাদার ফুটবল।
মৃত্যু
- খ্রিঃ পূঃ ৪৮ – পম্পে, ছিলেন সাবেক রোমান প্রজাতন্ত্রের একজন সামরিক ও রাজনৈতিক নেতা। (জ. খ্রিঃ পূঃ ১০৬)
- ১৮৫৯ – কার্ল রিটার, একজন প্রখ্যাত জার্মান ভূগোলবিদ। (জ. ১৭৭৯)
- ১৮৭৩ – এমিল গ্যাবোরিও, ফরাসি ভাষার সাহিত্যিক, সাংবাদিক ও গোয়েন্দা কাহিনী কাহিনী রচনার পথিকৃৎ। (জ. ১৮৩২)
- ১৮৯১ – হারমান মেলভিল, ছিলেন একজন আমেরিকান ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও কবি। (জ. ১৮১৯)
- ১৮৯৫ – লুই পাস্তুর, একজন ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ। (জ. ২৭/১২/১৮২২)
- ১৯১৮ – গেয়র্গ জিমেল, জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী। (জ. ১৮৫৮)
- ১৯২৬ – অনন্তহরি মিত্র, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। (জ. ১৯০৬)
- ১৯৩৬ – শেখ ফজলল করিম,ছিলেন একজন ব্রিটিশ-ভারতীয় বাঙালি সাহিত্যিক। (জ. ১৮৮২)
- ১৯৫৩ – এডউইন হাবল, একজন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী যিনি ছায়াপথ, মহাবিশ্বের সম্প্রসারণ। (জ. ১৮৮৯)
- ১৯৫৬ – উইলিয়াম এডওয়ার্ড বোয়িং বোয়িং বিমান সংস্থার প্রতিষ্ঠাতা।
- ১৯৬৬ – অঁদ্রে ব্র্যতোঁ, একজন ফরাসি লেখক এবং কবি। (জ. ১৮৯৬)
- ১৯৭০ – জন ডস প্যাসস, ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক। (জ. ১৮৯৬)
- ১৯৭০ – জামাল আবদেল নাসের, ছিলেন মিশরের দ্বিতীয় রাষ্ট্রপতি। (জ. ১৯১৮)
- ১৯৮১ – রোমুলো বেতানকুর্ত, তিনি একজন ভেনেজুয়েলার বামপন্থী, কিন্তু সাম্যবাদ-বিরোধী, রাজনীতিবিদ ছিলেন। (জ. ১৯০৮)
- ১৯৮৯ – ফের্দিনান্দ মার্কোস, ফিলিপাইনের বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। (জ. ১৯১৭)
- ১৯৯১ – মাইলস ডেভিস, একজন মার্কিন ট্রাম্পেটার, ব্যান্ডলিডার ও কম্পোজার ছিলেন। (জ. ১৯২৬)
- ২০০০ – পিয়ের ট্রুডো, একজন কানাডীয় রাজনীতিবিদ। (জ. ১৯১৯)
- ২০০৩ – এলিয়া কাজান, একজন গ্রিক-মার্কিন মঞ্চ পরিচালক, চলচ্চিত্র ও মঞ্চ প্রযোজক। (জ. ১৯০৯)
- ২০১০ – আর্থার পেন, ছিলেন একজন মার্কিন পরিচালক ও প্রযোজক। (জ. ১৯২২)
- ২০১৬ – শিমন পেরেজ, পোলীয় বংশোদ্ভূত বিশিষ্ট ইসরায়েলী রাজনীতিবিদ। (জ. ১৯২৩)
- ২০২৩ – এম এস স্বামীনাথন, প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ও ভারতে সবুজ বিপ্লবের জনক। (জ. ১৯২৫)
ছুটি ও অন্যান্য
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া
মন্তব্য করুন


















