ইতিহাসের এই দিনে (২৮ নভেম্বর, ২০২৫)
ঘটনাবলী
- ১০৯৮ – সিরিয়ায় খ্রিস্টানদের হাতে ৭০ হাজার মুসলমান নিহত হয়।
- ১৪৪৩ – সেকেন্দার বেগ তার বাহিনী নিয়ে মধ্য আলবেনিয়ার খ্রুজ অঞ্চল জয় করেন ও প্রথমবারের মতো আলবেনিয়ার পতাকা উত্তোলন করেন।
- ১৫২০ – প্রথম ইউরোপীয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।
- ১৬৬০ – ইংল্যান্ডে রয়েল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- ১৬৭৬ – ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পুদুচেরি বন্দর ফরাশিরা দখল করে নেয়।
- ১৮১৪ – কলকাতার চাঁদপাল ঘাটে ভারতের প্রথম প্রাটস্ট্যান্ট বিশপ টমাস ফ্যানশ মিডলটন পদার্পণ করেন।
- ১৮১৪ – লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।
- ১৮২১ – স্পেনের নিকট থেকে পানামা স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯১২ – তুরস্কের নিকট থেকে আলবানিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৬০ – মৌরিতানিয়া আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭১ – ইরানের তিনটি দ্বীপ আবু মুসা,তাম্বে বোযোর্গ,তাম্বে কুচাক থেকে ব্রিটিশ দখলদার সেনারা চলে যাবার পর ইরান ঐ তিনটি দ্বীপের ওপর নিজেদের শাসন প্রতিষ্ঠা করে।
- ২০২৩ – ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক ৪১ জন শ্রমিককে ১৭ দিন পর উদ্ধার করা হয়।
জন্ম
- ১১১৮ – প্রথম ম্যানুয়েল কম্নেনস, বাইজেন্টাইন সম্রাট।
- ১৬২৮ – জন বুনয়ান, ইংরেজ প্রচারক ও লেখক।
- ১৭৫৭ – উইলিয়াম ব্লেক, ইংরেজ কবি ও চিত্রকর।
- ১৭৯৩ – কার্ল জোনাস লাভ আল্মকভিস্ট, সুইডিশ কবি, সুরকার ও সমালোচক।
- ১৮২০ – ফ্রেডরিখ এঙ্গেলস, জার্মান সমাজ বিজ্ঞানী, লেখক, রাজনৈতিকতাত্ত্বিক, দার্শনিক এবং মার্কসবাদের সহ-প্রতিষ্ঠাতা। (মৃ.১৮৭৫)
- ১৮৮০ – আলেকজান্ডার ব্লক, রাশিয়ান কবি ও নাট্যকার।
- ১৮৮১ – স্টিফান য্বেইগ, অস্ট্রিয়ান লেখক, নাট্যকার ও সাংবাদিক।
- ১৮৮৭ – আর্নেস্ট রহম, জার্মান সৈনিক ও সহ-প্রতিষ্ঠিত স্টুর্মাবটেইলুং এর।
- ১৯০৭ – আলবার্তো মোরাভিয়া, ইতালীয় সাংবাদিক ও লেখক।
- ১৯৩১ – গোলাম রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।
- ১৯৪৩
- রফিকুন নবী, বাংলাদেশী চিত্রকর ও কার্টুনিস্ট।
- র্যান্ডি নিউম্যান, মার্কিন গায়ক-গীতিকার, সঙ্গীত সমন্বয়ক ও সুরকার।
- ১৯৫০ – রাসেল অ্যালান হাল্স, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
- ১৯৫৫- জিয়াদ আল-জাজা, ফিলিস্তিনি রাজনীতিবিদ।
- ১৯৬২ – জন স্টুয়ার্ট, আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক।
- ১৯৬৭ – আন্না নিকলে স্মিথ, আমেরিকান মডেল ও অভিনেত্রী।
- ১৯৬৯ – নিক নাইট, সাবেক ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
- ১৯৭৫ – তাকাশি শিমডা, জাপানি ফুটবলার।
- ১৯৭৭ – ফেবিও গ্রসও, ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।
- ১৯৮৩ – নেলসন ভাল্ডে্য, প্যারাগুয়ের ফুটবলার।
- ১৯৮৭ – কারেন গিলান, স্কটিশ অভিনেত্রী।
মৃত্যু
- ১০৫৮ – পোল্যান্ডের ডিউক কেজিমিয়ের্জ।
- ১৬৮০ – গিয়ান লরেনযো বিরনিনি, ইতালিয়ান ভাস্কর ও পেইন্টার।
- ১৬৯৪ – মাৎসু বাসো, জাপানি কবি।
- ১৮৫৯ – ওয়াশিংটন আরভিং, মার্কিন ছোটগল্পকার, প্রাবন্ধিক, জীবনীকার, ইতিহাসবেত্তা ও কূটনীতিক। (জ. ১৭৮৩)
- ১৮৭০ – জন ফ্রেদেরিখ বাজিল, ফরাসি চিত্রশিল্পী ও সৈনিক।
- ১৯৩২ – সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু), অভিনেতা। (জ.১১/১২/১৮৬৮)
- ১৯৪৫ – ডুইট এফ. ডেভিস, আমেরিকান টেনিস খেলোয়াড় ও রাজনীতিবিদ।
- ১৯৫৪ – এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ। (জ. ১৯০১)
- ১৯৬০ – রিচার্ড রাইট, আমেরিকান বংশোদ্ভূত ফরাসি লেখক ও কবি।
- ১৯৬২ – কৃষ্ণচন্দ্র দে, সঙ্গীতশিল্পী ও সুরকার।(জ.২৪/০৮/১৮৯৩)
- ১৯৬৮ – এনিড ব্লাইটন, ইংরেজ লেখক ও কবি।
- ১৯৭১ – ওয়াসফি তাল, জর্দানের বাদশা।
- ১৯৮০ – বীরেন্দ্রনাথ সরকার,ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা।(জ.০৫/০৭/১৯০১)
- ১৯৮৯ – ফকির শাহাবুদ্দীন, বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল।
- ১৯৯৯ – জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, বাংলাদেশী শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী। (জ. ১৯১৪)
- ২০০৬ – মোহাম্মদ হানিফ, বাংলাদেশী রাজনীতিবিদ ও অবিভক্ত ঢাকার প্রথম মেয়র। (জ. ১৯৪৪)
- ২০১০ – লেসলি নিলসেন, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
- ২০১৪ – চেস্পিরিটো, মেক্সিক্যান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ২০২৪ – অমিয় কুমার বাগচী, বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনৈতিক অর্থনীতিবিদ। (জ.১৯৩৬)
ছুটি ও অন্যান্য
- স্বাধীনতা দিবস – পানামা ১৮২১ সালে স্পেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা দিবস – আলবেনিয়া ১৯১২ সালে তুরস্কের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা দিবস – মৌরিতানিয়া ১৯৬০ সালে ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- প্রজাতন্ত্র দিবস – বুরুন্ডি।
- প্রজাতন্ত্র দিবস – চাদ।
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া
মন্তব্য করুন


















