ইতিহাসের এই দিনে (২৮ অক্টোবর, ২০২৫)
ঘটনাবলী
- ১৪৯২ – ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।
- ১৬৩৮ – হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ১৭৪৬ – পেরুর লিমা-কালাওতে শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়।
- ১৭২৬ – জোনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশিত হয়।
- ১৮৩১ – মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।
- ১৮৮৬- ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে।
- ১৯০৪- সেন্ট লুইস পুলিশ তদন্তে নতুন পদ্ধতি ফিঙ্গার প্রিন্টের প্রচলন করে।
- ১৯১৮ – চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯২০ – অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে।
- ১৯২৯ – ফ্লোরিডায় একটি বিমানে প্রথম শিশু জন্মের ঘটনা ঘটে।
- ১৯৪০- ফ্লোরেন্সে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির সাক্ষাৎ হয়।
- ১৯৪৪ – মিত্র বাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৫২ – গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬২ – কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাপ্তি ঘটে।
- ১৯৬২ – গভর্নর আবদুল মোনেম খান শপথ গ্রহণ করেন।
- ১৯৮৯ – ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়।
- ১৯৯১ – পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি আবার বিজয়ী হয়।
- ২০০৬ – বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মিরা বৈঠা লগি নিয়ে নেমে পড়ে।[১] এতে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সাথে সংঘর্ষে ১৮ জন নিহত হন।
জন্ম
- ১৫৮৫ – কর্নেলিয়াস জান্সেন, ডাচ বিশপ ও ধর্মতত্ত্ববিদ।
- ১৬৯৬ – মরিস,কাউন্ট ডি স্যাক্সে ফ্রান্সের মার্শাল জেনারেল।
- ১৮০৪ – পিয়ের ফ্রাসোয়া ভেরহুলস্ট, বেলজিয়ান গণিতবিদ ও তাত্তিক।
- ১৮৬৬ – যোগীন্দ্রনাথ সরকার প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক। (মৃ.২৬/০৬/১৯৩৭)
- ১৮৬৭ – ভগিনী নিবেদিতা,অ্যালো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা।(মৃ.১৩/১০/১৯১১)
- ১৯০২ – এলসা ল্যানচেস্টার, ইংরেজ অভিনেত্রী। (মৃ. ১৯৮৬)
- ১৯১২ – ব্রিটিশ শারীরবিজ্ঞানী রিচার্ড ডল।
- ১৯১৩ – ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক ডগলাস সেয়ালে।
- ১৯১৪ – নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ প্রাণরসায়নবিদ রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ।
- ১৯১৪ – পোলিও প্রতিরোধক ওষুধের মার্কিন উদ্ভাবক জোনাস সল্ক।
- ১৯৩৮ – অ্যানা পেরি, ইংরেজ লেখক।
- ১৯৫৫ – বিল গেটস, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।
- ১৯৫৬ – মাহমুদ আহমাদিনেজাদ, ইরানের সাবেক রাষ্ট্রপতি।
- ১৯৬৩ – ইরোস রামাযোটি্, ইতালীয় গায়ক, গীতিকার ও গিটার।
- ১৯৬৭ – অভিনেত্রী জুলিয়া রবার্টস।
- ১৯৮০ – অ্যালান স্মিথ, ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।
- ১৯৮১ – অঙ্গনা রায়, বাঙালি ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী
- ১৯৮৪ – ওবাফেমি মারটিন্স, নাইজেরিয়ান ফুটবলার।
মৃত্যু
- ০৩১২ – ম্যাক্সেনটিয়াস, রোমান সম্রাট।
- ১৪১২ – প্রথম মার্গারেট
- ১৬২৭ – মোগল সম্রাট জাহাঙ্গীর।
- ১৭০৪ – জন লক, প্রভাবশালী ইংরেজ দার্শনিক।
- ১৮৯৪ – বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী দে।
- ১৯০০ – ম্যাক্স মুলার, বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক।(জ.৬/১২/১৮২৩)
- ১৯৩৭ – ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়।(জ.১৮৯১)
- ১৯৫২ – উইলিয়াম মরিস হিউজেস। (বিলি হিউজেস), ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও সপ্তম প্রধানমন্ত্রী।
- ১৯৭১ – বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, বাংলাদেশী শহীদ মুক্তিযোদ্ধা।
- ১৯৭৩ – তহা হুসাইন, মিশরীয় ইতিহাসবিদ, লেখক ও অধ্যাপক।
- ১৯৯২ – শ্রীজীব ন্যায়তীর্থ, বিশিষ্ট ভারতীয় সংস্কৃত পণ্ডিত। (জ.১৮৯৩)
- ১৯৯৮- নোবেলজয়ী ব্রিটিশ কবি টেড হিউজ।
- ২০০২ – অন্নদাশঙ্কর রায়, স্বনামধন্য বাঙালি কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।(জ.১৩/০৩/১৯০৪)
- ২০০৫ – রিচার্ড এরেট স্মোলি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া
মন্তব্য করুন


















