ইতিহাসের এই দিনে (২৪ জুলাই, ২০২৬)
ঘটনাবলী
- ১২০৬ – কুতুবুদ্দিন আইবেক সিংহাসনে আরোহণ করেন।
- ১৫৩৪ – ফরাসি অভিযাত্রী কানাডায় তরী ভিড়িয়ে সেটিকে ফ্রান্সের অঞ্চল বলে ঘোষণা করেন।
- ১৮১৪ – ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- ১৮২৩ - চিলিতে দাসত্ব প্রথা বিলোপ।
- ১৮৬১ – নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে পাদ্রি জেমস লঙ কারারুদ্ধ হন।
- ১৮৬৮ – মার্কিন বিজ্ঞানী ও গবেষক ‘জন ওয়েসলি হিট’ প্লাস্টিক তৈরীর জন্য নতুন ধরনের উপাদান তৈরী করতে সক্ষম হন।
- ১৮৭৯ – মি. ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন।
- ১৯১১ – মার্কিন অভিযাত্রী পেরুর ষোড়শ শতকের ইনকা সভ্যতার অন্যতম প্রতীক মাচু পিচু শহর আবিষ্কার করেন।
- ১৯২১ – ফিলিস্তিন, ইরাক, ও পূর্ব জর্দান ব্রিটিশদের অধীনে এবং সিরিয়া ও লেবানন ফরাসী সরকারের অধিনে চলে আসে।
- ১৯৩২ – কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান স্থাপিত হয়।
- ১৯৩৩ – ২৭ বছর ধরে ধারাবাহিক প্রচারিত নাটক ‘দ্য রোমাঞ্চ অব হেলেন ট্রেন্ট’-এর প্রথম পর্ব প্রচারিত হয়।
- ১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বিমান বাহিনী জার্মানীর হামবুর্গ বন্দরে নজিরবিহীন ও ভয়াবহ বোমা বর্ষণ করে।
- ১৯৪৬ – সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
- ১৯৭৬ – ঢাকায় প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ – অত্যন্ত ব্যয়বহুল ওয়াল্ট ডিজনির ‘দ্য ব্ল্যাক কলড্রন’ সিনেমা হলে মুক্তি পায়।
- ১৯৮৬ – এডিনবয়ায় কমনওয়েলথ গেমস শুরু। ৩১ টি দেশের ক্রীড়া বর্জন।
জন্ম
- ১৭২৫ – জন নিউটন
- ১৭৮৩ – সিমন বলিভার, দক্ষিণ আমেরিকার বিপ্লবী সামরিক ও রাজনৈতিক নেতা। (মৃ. ১৮৩০)
- ১৮০০ – রামদাস কাঠিয়াবাবা, নিম্বার্ক সম্প্রদায়ের প্রখ্যাত ভারতীয় যোগসাধক কাঠিয়াবাবা, দার্শনিক ও ধর্মগুরু। (মৃ. ১৯০৯)
- ১৮০২ – আলেক্সাঁদ্র্ দ্যুমা, বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক। (মৃ.০৫/১২/১৮৭০)
- ১৮২৪ – হরিশচন্দ্র মুখোপাধ্যায়, বাঙালি সাংবাদিক ও সমাজসেবক। (মৃ.১৬/০৬/১৮৬১)
- ১৮৫৭ – হেনরিক পন্টোপিডান, সাহিত্যে নোবেলজয়ী ডেনিশ লেখক।
- ১৮৬৭ – ফ্রেড টেট, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৪৩)
- ১৮৮৮ – আর্থার রিচার্ডসন, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও আম্পায়ার। (মৃ. ১৯৭৩)
- ১৮৯৭ – অ্যামেলিয়া এয়ারহার্ট, একজন মার্কিন বিমান অগ্রগামী এবং লেখিকা। (মৃ. ১৯৩৭)
- ১৯০০ – জেল্ডা ফিট্জেরাল্ড, মার্কিন সমাজকর্মী, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও নৃত্যশিল্পী। (মৃ. ১৯৪৮)
- ১৯১১ – পান্নালাল ঘোষ, ভারতীয় বাঙালী বাঁশী বাদক ও সুরকার। (মৃ.২০/০৪/১৯৬০)
- ১৯১৭ – জ্যাক মরনি, প্রথিতযশা অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ১৯৯৯)
- ১৯৩০ – প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ার এবং প্রথম ভারতীয় মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা ঘোষ মজুমদার। (মৃ.২০১৯)
- ১৯৩১ – প্রখ্যাত বাঙালি সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। (মৃ.২০২২)
- ১৯৩৪ – প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী সুবীর সেন। (মৃ.২০১৫)
- ১৯৩৭ – মনোজ কুমার, ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক। (মৃ.২০২৫)
- ১৯৪১ – রাম নারায়ণ আগরওয়াল, প্রখ্যাত ভারতীয় মিসাইল বিজ্ঞানী। (মৃ.২০২৪)
- ১৯৫০ – গৌতম ঘোষ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও চিত্রগ্রাহক।
- ১৯৫৬ – মার্টিন হার্ডম্যান,অভিনেতা ও খেলোয়াড়।
- ১৯৬৯ – মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ
- ১৯৯৫ – কাইল কুজমা, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।
- ১৯৯৮ – বিন্ডি ইরভিন, অস্ট্রেলিয়ান টেলিভিশন ব্যক্তিত্ব এবং রক্ষণশীলতাবাদী।
মৃত্যু
- ১৮৭০ – কালীপ্রসন্ন সিংহ, ঊনবিংশ শতকের সাহিত্যিক, মহাভারতের বাংলা অনুবাদক। (জ.২৩/০২/ ১৮৪০)
- ১৮৮৪ – প্রখ্যাত বাঙালি সাংবাদিক, বাগ্মী ও রাজনীতিক, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক রায়বাহাদুর কৃষ্ণদাস পাল।(জ.১৮৩৮)
- ১৯৩৯ – স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী।
- ১৯৭৪ – জেমস চ্যাডউইক, নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ পদার্থবিদ।
- ১৯৭৫ – অরুণাচল বসু, বাঙালি কবি ও অনুবাদক। (জ.১২/০৯/১৯২৩)
- ১৯৮০ – উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। (জ.০৩/০৯/১৯২৬)
- ১৯৮০ – বিনয় ঘোষ, সমাজবিজ্ঞানী ও সাহিত্য-সমালোচক।
- ১৯৮৬ – ফ্রিটজ অ্যালবার্ট লিপম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জৈবরসায়নবিদ।
- ১৯৯১ – আইজাক বাশেভিস সিঙ্গার, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ ঔপন্যাসিক।
- ১৯৯৯ – বাদশাহ হাসান, মরক্কোর বাদশাহ।
- ২০০০ – আহমাদ সামলো, ইরানি কবি ও সাংবাদিক।
- ২০০৩ – সমিত ভঞ্জ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (জ. ১৯৪৪)
- ২০০৯ – আলপনা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী। (জ. ১৯৩৪)
- ২০১২ – জন আত্তা মিলস, ঘানার আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় রাষ্ট্রপতি।
- ২০২০
- দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য। (জ. ১৯৩৪)
- অমলাশংকর, ভারতীয় ব্যালে নর্তকী।(জ. ১৯১৯)
তথ্যসূত্র: উইকিপিডিয়া
মন্তব্য করুন

















