ইতিহাসের এই দিনে (২৩ ডিসেম্বর, ২০২৫)
ঘটনাবলী
- ০৯৩০ – পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে।
- ১৫৩৬ – জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিন সংস্কার আন্দোলন শুরু করেন।
- ১৭২৪ – রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৭৪৪ – ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন।
- ১৭৮৩ – অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়।
- ১৮৬০ – উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।
- ১৮৭৩ – ফরাসী সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়।
- ১৮৯০ – নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়।
- ১৯১৪ – যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে।
- ১৯১৬ – প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন।
- ১৯১৮ – বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
- ১৯১৯ – দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১৯২১ – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ( আনুষ্ঠানিক উদ্বোধন) স্থাপিত হয়।
- ১৯২২ – রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
- ১৯২৬ – নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।
- ১৯৩৪ – সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৩৬ – লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
- ১৯৩৯ – ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়।
- ১৯৪১ – সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে।
- ১৯৪৯ – হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।
- ১৯৪৯ – মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫০ – সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।
- ১৯৬৪ – ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
- ১৯৭৮ – অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।
- ১৯৮৫ – টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।
- ১৯৮৯ – ১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধ বিরতি হয়।
- ১৯৯৪ – ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৯৫ – বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৯৬ – শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
- ১৯৯৮ – পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
জন্ম
- ০০৪৭ – কায়েসারিওন, তিনি ছিলে মিশরের রাজা।
- ১৫৫৩ – ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি।
- ১৬৬৮ – গিয়াম্বাটিস্টা ভিকো, ইতালীয় আইনজ্ঞ, ঐতিহাসিক ও দার্শনিক।
- ১৭৬০ – ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, ফরাসি সাংবাদিক ও সমাজ কর্মী।
- ১৭৬৩ – জোসেফিন, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী।
- ১৮০৪ – ফ্রাংক্লিন পিয়ের্স, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি।
- ১৮২৪ – কার্ল রেইনেকে, জার্মান পিয়ানোবাদক ও সুরকার।
- ১৮৩৭ – ইয়োহানেস ডিডেরিক ফান ডার ভাল্স, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ।
- ১৮৪৫ – ভারতীয় রাজনীতিবিদ,আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী রাসবিহারী ঘোষ (মৃ.২৮/০২/১৯২১)
- ১৮৬০ – ইয়ালমার ব্রান্তিং, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী।
- ১৮৮৯ – আনা আখমাতোভা, ইউক্রেনীয় রাশিয়ান কবি ও লেখক।
- ১৮৯৪ – অষ্টম এডওয়ার্ড, যুক্তরাজ্য রাজা।
- ১৯০২ – চৌধুরী চরণ সিং, ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। (মৃ.১৯৮৭)
- ১৯০৭ – রুন রুন শাও, চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিও এর প্রতিষ্ঠিাতা।
- ১৯১২ – অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।
- ১৯১৬ – লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
- ১৯২০ – সাহেবজাদা ইয়াকুব খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
- ১৯২২ – ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, স্প্যানিশ রাজনীতিবিদ।
- ১৯২৫ – সাবেক প্রধানন্ত্রী শাহ আজিজুর রহমান।
- ১৯২৫ – পিয়ের বেরেগোভোয়া, ফ্রান্সের প্রধানমন্ত্রী।
- ১৯৩০ – আলতাফ মাহমুদ, বাংলাদেশী সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা।
- ১৯৩৩ – সম্রাট আকিহিতো, জাপানের সম্রাট।
- ১৯৩৫ – ভ্লাদিস্লাভ ভোল্কভ, রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
- ১৯৩৭ – মারটি্ আহটিসারি, নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রাজনীতিবিদ ও ফিনল্যান্ড এর ১০তম প্রেসিডেন্ট।
- ১৯৪০ – মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় সাবেক ক্রিকেটার ও কোচ।
- ১৯৪১ – ফ্রাঙ্কো নিরো, ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক।
- ১৯৪৩ – এলিজাবেথ হার্টম্যান, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী। (মৃ. ১৯৮৭)
- ১৯৫২ – মুহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ।
- ১৯৫৫ – লুডোভিকো ইনাউডি, ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
- ১৯৫৭ – ডেভিড লড হটন, জিম্বাবুয়ে সাবেক ক্রিকেটার ও কোচ।
- ১৯৬৪ – জস্ ওহেডন, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৬৬ – ভিনসেন্ট ক্যাসেল, ফরাসি অভিনেতা ও প্রযোজক।
- ১৯৭১ – খালেদ আল-মুয়াল্লিদ, সৌদি আরব ফুটবল।
- ১৯৭৬ – প্যাট্রিক ভিয়েরা, ফরাসি ফুটবলার ও ম্যানেজার।
- ১৯৮০ – ফ্রান্সেসকা সচিয়ানোনে, ইতালীয় টেনিস খেলোয়াড়।
- ১৯৮০ – জেসিকা টেলর, ইংরেজ মডেল ও গায়িকা।
- ১৯৮৪ – ডুফি, তিনি ওয়েলশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।
- ১৯৯১ – আহমেদ শেহজাদ, পাকিস্তানি ক্রিকেটার।
মৃত্যু
- ০০৭৯ – ভেস্পাসিয়ান, রোমান সম্রাট
- ১৩১৮ – ইয়োরিইয়ুকি, জাপানের গণিতবিদ
- ১৪৫৭ – লাডিস্লাউস পুস্থুমউস, হাঙ্গেরিয়ান রাজা
- ১৫১১ – মাহমুদ শাহ্, গুজরাটের শাসক ৫২ বছর শাসনের পর
- ১৫৭২ – ব্রনযিনো, ইতালীয় চিত্রশিল্পী ও কবি।
- ১৬৮২ – ক্লাউডে লরাইন, ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার।
- ১৮০৬ – মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক।
- ১৮৩৪ – টমাস ম্যালথাস, ইংরেজ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ।
- ১৮৩৬ – জেমস মিল, স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক।
- ১৮৯১ – উইলহেম এডুয়ার্ড ওয়েবার, জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
- ১৯৫৯ – বরিস ভ্যাঁ, ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
- ১৯৭০ – তুন ইউসুফ বিন ইসহাক, সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
- ১৯৭৬ – ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো।
- ১৯৯০ – রুয়াল দাল, ওয়েল্সীয় সাহিত্যিক।
- ১৯৯৫ – লুই মালে, ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৯৬ – আন্দ্রিয়াস পাপান্ডরেওউ, গ্রিক অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১৭৪ তম প্রধানমন্ত্রী।
- ১৯৯৬ – রেমন্ড রাসেল লিন্ডওয়াল, অস্ট্রেলীয় ক্রিকেটার ও রাগবি খেলোয়াড়।
- ২০০৪ – পি ভি নরসিমা রাও, ভারতের নবম প্রধানমন্ত্রী।(জ.২৮/০৬/১৯২১)
- ২০০৬ – ফিলিপ নইরেট, ফরাসি অভিনেতা।
- ২০১০ – ইংরিড পিট, পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক।
- ২০১১ – আব্দুর রাজ্জাক (রাজনীতিবিদ), বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী।
- ২০১৩ – একে-৪৭-এর উদ্ভাবক মিখাইল কালাশনিকভ।
- ২০১৩ – রিচার্ড মাথেসন, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
- ২০১৪ – ডরোথি চেনি, আমেরিকান টেনিস খেলোয়াড়।
- ২০২৪ – শ্যাম বেনেগল, ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। (জ.১৯৩৪)
ছুটি ও অন্যান্য
- আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস
- জাতীয় কৃষক দিবস (ভারত)
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া
মন্তব্য করুন



















