ইতিহাসের এই দিনে (২৩ অক্টোবর, ২০২৫)
ঘটনাবলী
- ১৪৯৪ – ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় আবিষ্কার অভিযান শুরু করেন।
- ১৫৯৯ – লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়।
- ১৭৬০ – নবাব মীর জাফর আলী খান পদচ্যুত হয়।
- ১৭৬৪ – বাংলা ও বিহারে নবাবী আমলের অবসান হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়।
- ১৭৭৪ – কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়।
- ১৭৯২ – ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৮৩৩ – নিউইয়র্কে বিখ্যাত মেট্রোপলিটন অপেরা হাউস উদ্ধোধন করা হয় ।
- ১৮৬২ – আব্রাহাম লিংকন ক্রীতদাস মুক্তির ঘোষণায় স্বাক্ষর করেন।
- ১৯১৮ – উত্তর-পশ্চিম ইউরোপে জার্মান বাহিনীর ওপর মিত্র বাহিনীর হামলা শুরু হয়।
- ১৯৩৪ – প্রথম বারের মতো ফটোগ্রাফ রেকর্ডিং চালু হয়।
- ১৯৩৫ – হাইতিতে ঘূর্ণিঝড়ে দুই হাজারেরও বেশি লোক মৃত্যুবরণ করে।
- ১৯৩৬ – স্পেন সরকার ফ্রান্কো ফ্যাসিবাদী ব্যক্তিদের চালানো সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতি-আক্রমণ করার জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৈন্যদল প্রতিষ্ঠার সিদ্ধান্ত অনুমোদন করেন। ৫৪টি দেশের প্রায় ৪০ হাজার জন কমিউনিস্ট পার্টির সদস্য এবং প্রগতিশীল ব্যক্তি স্বতঃস্ফুর্তে স্পেনে আসেন।
- ১৯৫৫ – কাউন্সিল সভায় আওয়ামী মুসলীম লীগ থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়।
- ১৯৫৬ – ফ্রান্স, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী মিশরে হামলার বিষয়ে আলোচনার জন্য গোপনে বৈঠক করে।
- ১৯৬৫ – ভারতের কলকাতা মহানগরীতে প্রথম ইণ্ডেন কোম্পানির ‘এলপিজি’ (রান্নার গ্যাসের) সংযোগ দেওয়া হয়।
- ১৯৭৩ – সতের দিনব্যাপী চলতে থাকা আরব-ইসরাইল চতুর্থ যুদ্ধের অবসান হয়।
- ১৯৭৩ -ইসরায়েলের সঙ্গে মিসর ও সিরিয়ার যুদ্ধবিরতি কার্যকর হয়।
- ১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বেনিন।
- ১৯৭৫ – যোয়াত কার্লোসকে স্পেনের রাজা বলে ঘোষণা করা হয়।
- ১৯৭৮ – তৎকালীন চীনের উপ-প্রধানমন্ত্রী তেং সিয়াও পিং জাপান সফর করেন। পর দিনে টোকিওতে চীন-জাপান শান্তিপূর্ণ মৈত্রী চুক্তির অনুমোদন পত্র বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- ১৯৮০ – ইরান-ইরাক অঘোষিত যুদ্ধ শুরু হয়।
- ১৯৮১ – রাষ্ট্রপতি জিয়া হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
- ১৯৯৩ – রাশিয়ায় সাংবিধানিক সংকট শুরু হয়।
- ১৯৯৫ – জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনেতাদের সর্ববৃহৎ সম্মেলন শুরু হয়।
জন্ম
- ১৫১১ – এরাসমুস রাইনহোল্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।
- ১৮১১ – ফ্রান্ৎস লিস্ট, ঊনবিংশ শতকের হাঙ্গেরিয়ান কম্পোজার, পিয়ানো বাদক, শিক্ষক এবং একজন সংগীতজ্ঞ। (মৃ. ১৮৮৬)
- ১৮১৮ – লিকন্টে ডি লিসলে, ফরাসি কবি ও লেখক।
- ১৮৭০ – ইভান বুনিন, নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক ও কবি।(মৃ.০৮/১১/১৯৫৩)
- ১৮৭৬ – হরিদাস সিদ্ধান্তবাগীশ, ভারতীয় স্মার্ত পণ্ডিত। (মৃ.১৯৬১)
- ১৮৮১ – ক্লিনটন জোসেফ ডেভিসন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
- ১৮৮৭ – জন রিড, বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও মার্কিন কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা প্রতিষ্ঠাতা।
- ১৯০০ – আসফাকউল্লা খান, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(মৃ.১৯/১২/১৯২৭)
- ১৯০১ – মোহাম্মদ সিরাজুদ্দীন কাসিমপুরী, প্রখ্যাত লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষক।
- ১৯০৩ – জর্জ ওয়েলস বিডেল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট।
- ১৯১৯ – ডোরিস লেসিং, নোবেল পুরস্কার বিজয়ী ইরানি বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
- ১৯২২ – বঙ্কিম ঘোষ, বাংলা চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব। (মৃ.১৯৯২)
- ১৯৩৫ – কাদের খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, কৌতুকাভিনেতা, পরিচালক এবং চিত্রনাট্য ও সংলাপ লেখক (মৃ.৩১/১২/২০১৮)
- ১৯৩৮ – ডেরেক জ্যাকবির, ইংরেজ অভিনেতা ও পরিচালক।
- ১৯৪৪ – খুরশিদ আলম, বাংলাদেশি কণ্ঠশিল্পী।
- ১৯৪৬ – দীপক চোপড়া, ভারতীয়-আমেরিকান লেখক, পাবলিক স্পিকার ও চিকিৎসক।
- ১৯৪৮ – ইংল্যান্ড জাতীয় দলের সাবেক পেসার মাইক হেনড্রিক। (মৃ. ২৭/০৭/২০২১)
- ১৯৫০ – ময়ুখ চৌধুরী, বাংলাদেশি কবি, সমালোচক ও গবেষক।
- ১৯৫১ – অনীশ দেব, বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক (মৃ. ২৮/০৪/২০২১)
- ১৯৫২ – জুলি ড্যাশ, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৬৬ – ভ্যালেরিয়া গলিনো, ইতালিয়ান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
- ১৯৬৭ – কিটু গিদওয়ানি, ভারতীয় মডেল এবং অভিনেত্রী
- ১৯৭০ – উইনস্টন বগারডে, ডাচ ফুটবলার।
- ১৯৮৫ – হাদিসে, তুর্কি গায়ক, ড্যান্সার ও গীতিকার।
- ১৯৮৮ – পরিণীতি চোপড়া, ভারতীয় অভিনেত্রী।
মৃত্যু
- ০৭১৬ – সুলায়মান, দামেস্কের সুলতান।
- ০৭৪১ – চার্লস মার্টেল, প্রাচীন রাজা।
- ০৭৬২ – লি পাই আনহুইয়ের তাংথুতে, চীনের থাং রাজবংশের কবি।
- ১৩৫৬ – আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা খোমেনী, ইরানের ইসলামী বিপ্লবের মরহুম ইমাম খোমেনী ’র বড় পুত্র।
- ১৯০৬ – পল সেজাঁ, ফরাসি চিত্রশিল্পী।
- ১৯২২ – খ্যাতনামা হোমিওপ্যাথিক ও হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপচন্দ্র মজুমদার।(জ.১৮৫১)
- ১৯২৮ – অ্যান্ড্রু ফিশার, স্কটস বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৫ম প্রধানমন্ত্রী।
- ১৯৫৪ – জীবনানন্দ দাশ, বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক বাঙালি কবি।(জ.১৭/০২/১৮৯৯)
- ১৯৬৪ – খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী।
- ১৯৭৫ – আর্নল্ড টয়েনবী, বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক।
- ১৯৮৬ – আলবার্ট সযেন্ট গ্যরগ্যি, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নী।
- ১৯৮৬ – ইয়ে চিয়ান ইং, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান।
- ১৯৮৯ – মৌয়াদ রেনে, লেবাননের রাষ্ট্রপতি।
- ১৯৯২ – ক্লেয়াভন লিটল, আমেরিকান অভিনেতা ও গায়ক।
- ২০০২ –বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক। (জ.১০/০১/১৯০৮)
- ২০০৫ – অজিতকুমার ঘোষ, প্রখ্যাত নাট্যগবেষক ও সমালোচক।(জ.০১/০১/১৯১৯)
- ২০০৭ – ইভ কুরি, ফরাসি পিয়ানোবাদক ও সাংবাদিক।
- ২০১২ – মাইক মরিস, ইংরেজ সাংবাদিক।
- ২০১৩ – ইয়ান্বারি কাযামা, জাপানি চিত্রকর।
ছুটি ও অন্যান্য
- জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০১৮ (বাংলাদেশ)
- আন্তর্জাতিক তোতলামি সচেতনতা দিবস।
- ক্যাপস্ লক ডে।
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া
মন্তব্য করুন


















