শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:২৯

ইতিহাসের এই দিনে (২০ অক্টোবর, ২০২৫)

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২০, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
ইতিহাসের এই দিনে (১৫ আগস্ট, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২০ অক্টোবর, ২০২৫)

ঘটনাবলী

  • ৪৮০ – এথেন্স পোতাশ্রয়ের নিকটবর্তী সাগরে মালমিসের যুদ্ধ শুরু হয়।
  • ১৭৯৮ – কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরের মুসলিম জনতা ও দখলদার ফরাশি সেনাদের বিরুদ্ধে অভ্যুত্থান করেছিল এবং ছাত্রসহ প্রায় ৩ হাজার মানুষ শহীদ হয়।
  • ১৮১৮ – ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত এক চুক্তি বলে ৪৯ ডিগ্রি অক্ষরেখাকে আমেরিকা ও কানাডার সীমানা হিসাবে নির্ধারণ করা হয়।
  • ১৮২৭ – ভূমধ্যসাগরের উত্তরাঞ্চলীয় নভারুন নামক উপসাগরে ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্সের সাথে ওসমানীয় খেলাফতের মধ্যে সমুদ্র যুদ্ধ সংঘটিত হয়।
  • ১৮৫৪ – অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
  • ১৯২২ – ইতালিতে বেনিতো মুসোলিনি ক্ষমতা দখল করেন।
  • ১৯৪৪ – গুয়াতেমালায় গণ-অভ্যুত্থানে প্রতিক্রিয়াশীল একনায়কতন্ত্রের অবসান ঘটে।
  • ১৯৪৪ – সোভিয়েট ইউনিয়নের বাহিনীর সাহায্যে যুগোশ্লাভিয়ার বাহিনী বেলগ্রেড মুক্ত করে।
  • ১৯৪৫ – দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষের পর মধ্যপ্রাচ্য অঞ্চলে বার বার অভ্যন্তরীন সংঘর্ষ ঘটে। পুণ্যভূমির জন্যে সংগ্রাম চালানোর সঙ্গে সঙ্গে আরব দেশগুলো একীকরণ করতে চায়। মিশর, সিরিয়া, ইরাক, লেবানন নিয়ে আরব লীগ গঠন করা হয়।
  • ১৯৬২ – নতুন করে ভারত-চীন সংঘর্ষের সূত্রপাত হয়।
  • ১৯৬৩ – মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় পণ্য রপ্তানি নিষিদ্ধ করে।
  • ১৯৬৪ – আফগানিস্তানের পার্লামেন্ট নতুন সংবিধান অনুমোদন করে।
  • ১৯৭০ – সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
  • ১৯৭১ – ভারত-যুগোস্লাভিয়ার যুক্ত ইশতেহারে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়। প্রেসিডেন্ট টিটো উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য শেখ মুজিবের মুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন।
  • ১৯৯১ – ভয়াবহ ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশের তিনটি জেলায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।
  • ১৯৯২ – আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
  • ১৯৯৬ – অন্ধ্রপ্রদেশে বন্যায় ৩০০ গ্রাম ডুবে যায় ও ২০০ জন মারা যায়।
  • ২০০৫ – বাংলাদেশের জগন্নাথ কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপে পরিগণিত হয়।

জন্ম

মৃত্যু

  • ৯০৯ – ইসলামি ফেকাহ শাস্ত্রবিদ মোহাম্মদ ইবনে দাউদ জাহেরি।

ছুটি ও অন্যান্য

তথ্যসুত্রঃ উইকিপিডিয়া

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি