রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬| রাত ২:৫৮

ইতিহাসের এই দিনে (১৭ সেপ্টেম্বর, ২০২৫)

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
ইতিহাসের এই দিনে (৯ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৭ সেপ্টেম্বর, ২০২৫)

ঘটনাবলী

  • ১৬৩০ – আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।
  • ১৭৮৭ – ফিলাডেলফিয়ার পেনিসেলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।
  • ১৮৪৬ – সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।
  • ১৮৪৮ – সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।
  • ১৮৭১ – সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।
  • ১৯১৪ – গ্রিস ও এশিয়া মাইনরে প্রচন্ড ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
  • ১৯২০ – প্রবাসে [তাসখন্দে] ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
  • ১৯২৪ – হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।
  • ১৯৩৬ – ইরান-তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত হয়।
  • ১৯৪০ – মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়।
  • ১৯৪৪ – ওস্টল্যান্ড হতে এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে।
  • ১৯৪৮ – আরব ইসরাইল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসঙ্ঘের মধ্যস্ততাকারী কেন্ট বার্ণাডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদী অধ্যুষিত এলাকায় ইহুদীবাদীদের হাতে নিহত হয়েছিলেন।
  • ১৯৫৭ – মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
  • ১৯৬২ – গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়।
  • ১৯৬৩ – জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে জেনিভা নিরস্ত্রীকরণ সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নসহ ১৭টি দেশের উত্থাপিত একটি প্রস্তাব অনুমোদিত হয়। এই প্রস্তাবে সকল দেশের উদ্দেশ্যে পরমাণু অস্ত্র অথবা অন্য যে কোনো গণ বিধ্বংসী অস্ত্র পৃথিবীর কক্ষপথে মোতায়েন না করার আহ্বান জানানো হয়।
  • ১৯৭০ – জর্দান সেনা বাহিনী ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা অভিযান শুরু করেছিল।
  • ১৯৭৪ – বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৮০ – নিকারাগুয়ার সাবেক প্রেসিডেন্ট আনাসতোসিও সমোজা দেবাইলি প্যারাগুয়েতে নিহত হন।
  • ১৯৮০ – ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ মোহাম্মাদ আলী রাজাই জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে দেয়া ভাষণে তার দেশের ওপর ইরাকের ব্যর্থ সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন।
  • ১৯৮২ – হানাদার ইসরাইলী সেনারা লেবাননের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী নিরিহ ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা চালায়।
  • ১৯৮৩ – ভ্যানেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন।
  • ১৯৮৮ – সিউলে ১৬০টি দেশের অংশ গ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।
  • ১৯৮৯ – যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়া উত্তরাঞ্চলে প্রচন্ড ভূমিকম্প হয়। অনেক সড়ক আর সেতু এই ভূমিকম্পে বিধ্বস্ত হয় । এই ভূমিকম্পে কমপক্ষে ২৭১ জনের মৃত্যু হয়। তা ছাড়া, দুর্গত এলাকায় কমপক্ষে ৫০০ জন আহত হন।
  • ১৯৯১ ‌ – উন্মুক্ত সোর্সকোড ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ (0.01 Version) ইন্টারনেটে প্রকাশিত হয়।
  • ১৯৯১ – এস্তেনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
  • ১৯৯৪ – চীনের শিনচিয়াংএর চিওহো প্রাচীন নগরে চীনের হ্যান রাজবংশের সমাধি সংগ্রহশালা আবিষ্কার করা হয়।
  • ২০০৫ – বাংলাদেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শুরু।
  • ২০০৬- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রতিষ্ঠা লাভ করে।
  • ২০২৩ – ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান লাভ করে শান্তিনিকেতন। [১]

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

তথ্যসুত্রঃ উইকিপিডিয়া

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
আবহাওয়া দিবস

আন্তর্জাতিক আবহাওয়া দিবস আজ

পানাম নগর: এক বিস্মৃত স্বর্ণযুগের নীরব স্বাক্ষী

পানাম নগর: এক বিস্মৃত স্বর্ণযুগের নীরব স্বাক্ষী

আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর, ২০২৬)

নামাজের সময়সূচি (২৬ অক্টোবর, ২০২৬)

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার, শুনানি ২২ এপ্রিল

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার, শুনানি ২২ এপ্রিল

বিএনপির প্রার্থী ঘোষণা ও রাজনৈতিক কৌশল: নির্বাচনমুখী রাজনীতির প্রস্তুতি

বিএনপি স্থায়ী কমিটি জুলাই সনদ নিয়ে গণভোট প্রস্তাবের অনুমোদন দিয়েছে

বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, পুলিশের হাতে গ্রেপ্তার

বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, পুলিশের হাতে গ্রেপ্তার

সিআইএ ও মোসাদকে তথ্য পাচারের দায়ে ইরানে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

সিআইএ ও মোসাদকে তথ্য পাচারের দায়ে ইরানে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

আকিজ বশির গ্রুপে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আকিজ বশির গ্রুপে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

অ্যাটলির নতুন সিনেমায় ফিরছে শাহরুখ ও আল্লু অর্জুন ম্যাজিক

অ্যাটলির নতুন সিনেমায় ফিরছে শাহরুখ ও আল্লু অর্জুন ম্যাজিক

ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তানের সংঘাত থামানোর পেছনে তার ভূমিকা

ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তানের সংঘাত থামানোর পেছনে তার ভূমিকা