ইতিহাসের এই দিনে (১৫ জানুয়ারি, ২০২৬)
ঘটনাবলি
- ১২৫৬ – হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।
- ১৭৫৯ – লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে।
- ১৭৮৪ – স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- ১৮৩৯ – সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।
- ১৮৭৩ – বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।
- ১৮৭৫ – ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ সংক্ষেপে আইএমডি প্রতিষ্ঠিত হয়।
- ১৮৭৫ – কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজী দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।
- ১৮৭৮ – লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।
- ১৯১২ – ইতালিয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।
- ১৯২২ – নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩৪ – ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয়।
- ১৯৪৯ – ভারতীয় সেনা দিবস শুরু।
- ১৯৬০ – নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন।
- ১৯৭২ – বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয়।
- ১৯৭৩ – ভিয়েতনাম যুদ্ধ: প্রেসিডেন্ড রিচার্ড নিক্সন আক্রমণাত্মক যুদ্ধ স্থগিত করার ঘোষণা দেন।
- ১৯৭৮ – ইরানি জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে,তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যায়।
- ১৯৭৮ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
- ১৯৮৬ – চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৯- বাংলাদেশে টঙ্গীর কাছে মাজুখানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৭০ জন যাত্রী নিহত হন। আহত হন আরও ৪০০ জন।
- ১৯৯১ – যুক্তরাষ্ট্র কুয়েত থেকে ইরাককে তার সৈন্য প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়, অপারেশন ডেজার্ট স্টর্ম যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে যুক্তরাষ্ট্র।
- ১৯৯৭ – ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হেবরন চুক্তিস্বাক্ষরিত হয়।
- ২০০১ – অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।
- ২০২৫ – নভি মুম্বাইয়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জন্ম
- ৩৭ – নিরো, রোমের রাজা।
- ১৬২২ – মলিয়রের, ফরাসি নাট্যকার।
- ১৯০৫ – নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাঙালি শিশুসাহিত্যিক, লেখক ও বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব। (মৃ. ১৯৬৩)
- ১৯০৯ – কাজী কাদের নেওয়াজ, কবি ও শিক্ষাবিদ।
- ১৯১২ – রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক। (মৃ. ১৯৯৭)
- ১৯১৮ – জামাল আবদেল নাসের, মিশরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি।
- ১৯২৯ – মার্টিন লুথার কিং, নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা। (মৃ. ১৯৬৮)
- ১৯৩৮
- চুনী গোস্বামী ভারতীয় বাঙালি ফুটবল খেলোয়াড়। (মৃ. ২০২০)
- সুবিমল গোস্বামী, বাংলাদেশী ফুটবল খেলোয়াড় ও ক্রিকেট খেলোয়াড়।
- ১৯৩৯ – হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব। (মৃ. ২০২১)
- ১৯৫১ – প্রীতিশ নন্দী, ভারতীয় কবি ও সাংবাদিক। (মৃ.২০২৫)
- ১৯৬৮ – সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবী ও পরিবেশকর্মী।
- ১৯৭৮ – রায়ান সাইডবটম, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
মৃত্যু
- ৬৫৭ – বিশিষ্ট সাহাবী হযরত হুযাইফা (রা.) মৃত্যুবরণ করেন।
- ১৯৮৮ – শন ম্যাকব্রাইড, নোবেলজয়ী আইরিশ রাজনীতিবিদ ও মানবহিতৈষী।
- ১৯৯৮ – গুলজারিলাল নন্দা, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রয়াণের পর অন্তর্বর্তীকালীন সময়ের দায়িত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী। (জ. ১৮৯৮)
- ২০০৪ – মানিক সাহা, বাংলাদেশের খুলনা জেলার প্রখ্যাত সাংবাদিক।
- ২০০৯ – তপন সিংহ, দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক।
- ২০১২ – কার্লো ফ্রুটোরো, ইতালীয় প্রখ্যাত সাংবাদিক।
- ২০১৬ – ফ্রান্সিসকো এক্স এলার্কন, আমেরিকান কবি ও শিক্ষাবিদ।
- ২০১৬ – কেন জুজ, অস্ট্রেলিয়ার ফুটবলার ও কোচ।
- ২০১৮ – পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সংগীতশিল্পী। (জ.১৯৩৩)
ছুটি ও অন্যান্য
- বৃক্ষ দিবস (মিশর)
- সশস্ত্র বাহিনী দিবস (নাইজেরিয়া)
- ভারতীয় সেনা দিবস
- বর্ণমালা দিবস(কোরিয়া)
- সমুদ্র দিবস (ইন্দোনেশিয়া)
- শিক্ষক দিবস (ভেনিজুয়েলা)।
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া
মন্তব্য করুন

















