বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:০৫

ইতিহাসের এই দিনে (১৩ জুলাই, ২০২৬)

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৩, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ
ইতিহাসের এই দিনে (১৬ সেপ্টেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৩ জুলাই, ২০২৬)

ঘটনাবলী

  • ১৫৮৫ – স্যার রিচার্ড গ্রীনভিলের নেতৃত্বে ১০৮ জনের একটি ইংরেজ দল আমেরিকার নিউক্যালেডোনিয়ার রোয়ানোকে দ্বীপে উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে পৌঁছায়।
  • ১৭১৩ – গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্ব চুক্তি স্বাক্ষর।
  • ১৭৭১ – বিখ্যাত ব্রিটিশ সমুদ্র ভ্রমনকারী জেমস কুক তিন বছর ধরে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ভ্রমণ শেষ করেন।
  • ১৭৭২ – ক্যাপ্টেন জেমস কুক তার দ্বিতীয় অভিযান শুরু করেন।
  • ১৮৩০কলকাতার স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয়।
  • ১৮৩২ – হেনরী স্কুলক্র্যাফট মিনেসোটায় মিসিসিপ নদীর উৎস আবিষ্কার করেন।
  • ১৮৫৮ – স্কটিশ সংস্কার আইন পাস হয়।
  • ১৮৭১ – পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো লন্ডনে বিড়াল প্রদর্শনী।
  • ১৮৭৮তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে রোমানিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮৮২ – রাশিয়ায় এক রেল দুর্ঘটনায় ২০০ জনের মৃত্যু হয়।
  • ১৮৯৮ – মার্কোনি রেডিওর প্যাটেন্ট পান।
  • ১৯০৫ – কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।
  • ১৯২৯ – ভারতীয় বিপ্লবী যতীন্দ্র নাথ দাস জেলবন্দিদের অধিকারের দাবিতে আজকের দিনে ৬৩ দিনের অনশন শুরু করেন।
  • ১৯৩০ – উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে হারায়।
  • ১৯৩১ – জার্মানীর একটি আর্থিক প্রতিষ্ঠান ডানাব্যাংক দেউলিয়া হয়ে যায়। ফলে জার্মানীর সব ব্যাংক বন্ধ হয় যা আবার ৫ আগস্ট খুলে।
  • ১৯৩৩ – নাৎসি পার্টি ছাড়া অন্যসব রাজনৈতিক দলকে জার্মানিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
  • ১৯৩৯ – ফ্রাঙ্ক সিনাত্রা চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন।
  • ১৯৪৭:- ভারতীয় স্বাধীনতা আইনের বিধানের অধীনে স্যার সিরিল রেডক্লির নেতৃত্বে বেঙ্গল বাউন্ডারি কমিশনের অনুমোদন পায়। এই গুরুত্বপূর্ণ কমিশন অবিভক্ত বাংলাকে পশ্চিমবঙ্গ (ভারত) এবং পূর্ববাংলা (পরে পূর্ব পাকিস্তান / বাংলাদেশ) বিভক্ত করে ।
  • ১৯৫৯ – বাংলা খাদ্য আন্দোলনের সূচনা হয়।
  • ১৯৬০ – জন এফ. কেনেডি লস এঞ্জেলসে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের নমিনেশন পান।
  • ১৯৬৬যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকন গঠিত হয়।
  • ১৯৭৩ – আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা।
  • ১৯৭৩বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মরক্কো
  • ১৯৭৭ – নিউইয়র্ক সিটি একটানা ১৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার নজিরবিহীন ঘটনা। এ সময় ভয়াবহ লুটপাট, খুন, ধর্ষণ সংঘটিত হয়।
  • ২০০৭ – নেপালের পশ্চিমাঞ্চলে দু’টি পৃথক ভূকিম্পে অন্তত ২৬ জন নিহত হয়।

জন্ম

  • ১০০ খ্রিস্টপূর্বাব্দ – জুলিয়াস সিজার, রোম সাম্রাজ্যের একজন সেনাপতি এবং একনায়ক। (মৃ. খ্রিস্টপূর্বাব্দ ৪৪)
  • ১৬০৮ – হাঙ্গেরির রাজা তৃতীয় ফার্দিনান্দ।
  • ১৭৫৭ – টমাস রোল্যান্ডসন, ইংরেজ শিল্পী, ব্যঙ্গচিত্রশিল্পী এবং মুদ্রণকারক।
  • ১৮১৪ভানুভক্ত আচার্য, নেপালি কবি, অনুবাদক ও লেখক। (মৃ.১৮৬৮)

মৃত্যু

তথ্যসূত্র: উইকিপিডিয়া

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি