ইতিহাসের এই দিনে (১০ ডিসেম্বর, ২০২৫)
ঘটনাবলী
- ১৮১৭- মিসিসিপি ২০তম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়।
- ১৮৬৮- বিশ্বের প্রথম ট্রাফিক বাতি বসানো হয় লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারের সামনে। লাল ও সবুজ গ্যাস বাতি ছিল সেগুলো।
- ১৮৮৪- মার্ক টোয়েনের বর্ণবাদবিরোধী উপন্যাস ‘অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ প্রথম প্রকাশিত হয়।
- ১৮৯৮- স্পেন থেকে কিউবা স্বাধীনতা লাভ করে।
- ১৯০১- আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- ১৯০২- তাসমানিয়ায় (অস্ট্রেলিয়া) নারীরা ভোটাধিকার পায়।
- ১৯০৩ – ব্রিগেডিয়ার থাংনার নেতৃত্বে ইংগো-ভারতীয় যুক্ত বাহিনীর দু হাজারেরও বেশি সৈন্য জারিলা অতিক্রম করে তিববতের বিরুদ্ধে আগ্রাসী দ্বিতীয় যুদ্ধ বাঁধায় ।
- ১৯০৬- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট প্রথম আমেরিকান হিসেবে নোবেল পুরস্কার পান।
- ১৯২১ – নাট্যাচার্য্য শিশিরকুমার ভাদুড়ী প্রথম ম্যাডান কোম্পানির রঙ্গালয়ে ‘আলমগীর’নাটকে নামভূমিকায় আবির্ভূত হন ও জনপ্রিয়তা অর্জন করেন।
- ১৯৪৮- জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয়।
- ১৯৬৩ – জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।
- ১৯৭১ – সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন নিখোঁজ হন।
- ১৯৮৩ – রাউল আনফোন্সিনের ক্ষমতাগ্রহণের মাধ্যমে আর্জেন্টিনায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।
- ১৯৮৮ – আর্মেনিয়ায় এক ভয়াবহ ভূমিকম্পে ৪৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়, ৫ লাখ লোক গৃহহীন হয়।
- ১৯৮৯ – চেকোশ্লাকিভিয়ায় ৪১ বছর পর অকমিউনিস্ট সরকার ক্ষমতায় আসে।
- ২০০১ – সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে ২০০১ সালের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- ২০০৭ – ক্রিস্টিনা ফর্নান্দেজ আর্জেন্টিনার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হন।
জন্ম
- ১৮০৪ – কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, বিখ্যাত জার্মান গণিতবিদ।
- ১৮১৫ – অ্যাডা লাভলেস, কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক।
- ১৮২১ – নিকোলাই নেক্রাসভ, রাশিয়ান কবি ও সমালোচক।
- ১৮৩০- বিখ্যাত মার্কিন কবি এমিলি ডিকেনসন।
- ১৮৪৫ – পুরাতত্ত্ব বিষয়ক রচনার জন্য খ্যাতিমান লেখক রামদাস সেন। (মৃ.১৮৮৭)
- ১৮৭০ – স্যার যদুনাথ সরকার, স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।(মৃ.১৯/০৫/১৯৫৮)
- ১৮৭৮ – চক্রবর্তী রাজাগোপালাচারী, বিশিষ্ট ভারতীয় আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা।(মৃ.২৫/১২/১৯৭২)
- ১৮৮৮ – প্রফুল্ল চাকী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা। (মৃ.০২/০৫/১৯০৮)
- ১৮৯১- নোবেলজয়ী সুইডিশ নারী কবি ও নাট্যকার নেলি সাকস।
- ১৯০৯ – শিশু ও কিশোর সাহিত্যের সুপরিচিত লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়। (মৃ.১৯৬৯)
- ১৯২৯ – সমর দাস, বিখ্যাত বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক।
- ১৯৩৪ – হাওয়ার্ড মার্টিন টেমিন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।
- ১৯৪১ – কয়ু সাকামটো, জাপানি শিল্পী, গীতিকার ও অভিনেতা।
- ১৯৪৮ – পিএলএফ-এর (ফিলিস্তিন লিবারেশন ফ্রন্ট) প্রতিষ্ঠাতা মোহাম্দ জাইদান (আবু আব্বাস)।
- ১৯৪৯ – মোহাম্মদ সাহাবুদ্দিন, বাংলাদেশের রাষ্ট্রপতি।
- ১৯৬০ – কেনেথ ব্রানাঘ, উত্তর আইরিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৭৫ – জসিপ স্ককো, অস্ট্রেলিয়ান ফুটবল।
- ১৯৮৫ – চার্লি অ্যাডাম, স্কটিশ ফুটবল।
- ১৯৮৭ – গঞ্জালো ইগুয়াইন, ফরাসি বংশোদ্ভূত আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়।
- ১৯৮৮ – নেভেন সুবটিক, সার্বিয়ার ফুটবল।
মৃত্যু
- ১১৯৮ – ইবনে রুশদ, আরব–আন্দালুসীয় দার্শনিক ছিলেন।
- ১৮৯৬- সুইডিশ বিজ্ঞানী ও নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল।(জ.২১/১০/১৮৩৩)
- ১৯২৬ – নিকোলা পাসিক, সার্বীয় রাজনীতিবিদ ও ৪৬ তম প্রধানমন্ত্রী।
- ১৯৩৬ – লুইগি পিরান্ডেলো, নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান লেখক ও নাট্যকার।
- ১৯৫৩ – আবদুল্লাহ ইউসুফ আলী, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ পণ্ডিত ও অনুবাদক। আল কুরআনের ইংরেজী অনুবাদক হিসেবে সমগ্র বিশ্বে খ্যাতি লাভকারী একজন মুসলিম ব্যাক্তিত্ব ছিলেন।
- ১৯৬৮ – চীনের বিখ্যাত নাট্যকার থিয়ান হান।
- ১৯৭১ – বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন।
- ১৯৮২ – ইরানের বিশিষ্ট লেখক ও অনুবাদক আলি আসগর সুরূশ।
- ১৯৮৮ – রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা। (জ. ১৯৩৩)
- ১৯৯৫ – স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাসেম সন্দ্বীপের মৃত্যু।
- ১৯৯৮ –
- কিরণময় সেন বাঙালি ভারতীয় স্বাধীনতা কর্মী। (জ.১৯১৪)
- চীনের বিখ্যাত পারমাণবিক পদার্থবিদ ওয়াং কানছাং।
- ২০০১ –অশোক কুমার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। (জ.১৩/১০/১৯১১)
- ২০০৪ – গ্যারি ওয়েব্ব, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।
- ২০১০ – জন বেনেট ফেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও অধ্যাপক।
- ২০১২ – ইয়াজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের ১৩ তম রাষ্ট্রপতি।
ছুটি ও অন্যান্য
- মানবাধিকার দিবস – জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর পালিত হয়।
- আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া
মন্তব্য করুন



















