ইতিহাসের এই দিনে (১০ জানুয়ারি, ২০২৬)
ঘটনাবলী
- ১০৭২ – রবার্ট গিসকার্ড, পালেরমো দখল করেন।
- ১৬১৬ – রাজদূত স্যার টমাস রো সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন।
- ১৬৪২ – রাজা প্রথম চার্লস সপরিবারে লন্ডন থেকে অক্সফোর্ডে পালিয়ে যান।
- ১৬৬৩ – ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস রাজকীয় আফ্রিকান উপনিবেশের সনদ মঞ্জুর করেন।
- ১৮১১ – যুক্তরাষ্ট্রের নিউ অরলেন্স অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ দাসদের এক বিদ্রোহ দমন করা হয়।
- ১৮১৫ – ব্রিটেনে সিলোনে (বর্তমান শ্রীলঙ্কা) ক্যান্ডির রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৮২৪ – ব্রিটিশ নাগরিক জোসেপ অ্যাসপডিন এক জাতের সিমেন্ট তৈরি করেন।
- ১৮৩৯ – ভারত থেকে প্রথম যুক্তরাজ্যে চা আসে।
- ১৮৬১ – ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়।
- ১৮৬৩ – লন্ডনে প্রথম পাতাল রেল চালু হয়।
- ১৮৮৯ – আইভরি কোস্টের ওপর ফ্রান্সের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।
- ১৯০১ – টেক্সাসে তেল শ্রমিকরা মহা ধর্মঘটে শামিল হয়।
- ১৯০১ – যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি এলাকায় খনন চালানোর সময় প্রচন্ড বেগে অপরিশোধিত জ্বালানি তেল বের হয়ে আসতে থাকে।
- ১৯২০ – লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯২০ –ভার্সাই চুক্তি কার্যকর হয়।
- ১৯২৩ – ফ্রান্স আর বেলজিয়ামের সৈন্যবাহিনী জার্মানীর লুয় অঞ্চল দখল করে।
- ১৯৪০ – বিশ্ব ট্রেড ইউনিয়নের যুক্ত সমিতি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ – জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়।
- ১৯৪৮ – জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বমানবাধিকার দিবস ঘোষণা গৃহীত হয়।
- ১৯৫৭ – মেকমিলেন এডেনের স্থলাভিষিক্ত হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।
- ১৯৬৪ – পানামা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করে।
- ১৯৬৪ – চীন আর তিউনিসিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৮ – চাঁদে মহাশূন্য যানের পদাপর্ণ এবং পৃথিবীতে ছবি প্রেরণ শুরু হয়।
- ১৯৭২ – পাকিস্তানে বন্দীদশা থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
- ১৯৭৫ – ৫শ বছরের পর্তুগিজ শাসন থেকে এঙ্গোলার স্বাধীনতা লাভ।
- ১৯৭৭ – অগ্ন্যুৎপাতে জায়ারে ২ সহস্রাধিক লোকের মৃত্যু হয়।
- ২০০২ – ১০ জানুয়ারী ডাভি আন্তর্জাতিক টেবিল-টিনিস ভ্রাম্যমাণ প্রতিযোগিতা চীনের থিয়েচিং শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২০ – দশকের প্রথম ‘উল্ফ মুন এক্লিপ্স’।
- ২০২৪ – ভারতে নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ কার্যকরী হয়।
জন্ম
- ১৫৭৩ – সাইমন মারিয়াস, জার্মান জ্যোতির্বিজ্ঞানী।
- ১৮৮০ – গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, ভারতীয় শাস্ত্রীয় সংগীত গায়ক এবং সংগীতজ্ঞ। (মৃ.১৯৬৩)
- ১৮৮৩ – আলেক্সেই নিকলাইয়েভিচ তল্স্তোয়, সোভিয়েত রুশ লেখক।
- ১৮৮৬ – জন মাথাই, ভারতীয় শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, আইনজ্ঞ ও স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী।
- ১৯০১ – প্রখ্যাত বাঙালি সরোদশিল্পী তিমিরবরণ ভট্টাচার্য। (মৃ.১৯৮৭)
- ১৯০৮ – বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক। (মৃ.২২/১০/২০০২)
- ১৯১০ – মোহাম্মদ নাসির আলী, বাংলাদেশের শিশুসাহিত্যিক। (মৃ. ১৯৭৫)
- ১৯২৪ – সবিতাব্রত দত্ত ভারতীয় বাঙালি অভিনেতা ও নেপথ্যসঙ্গীত শিল্পী।(মৃ.২১/১১/১৯৯৫)
- ১৯২৯ – ফলি স্যাম নরিম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় আইনজীবি। (মৃ.২০২৪)
- ১৯৩০ – বাসু চ্যাটার্জী, ভারতের বলিউডের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক।
- ১৯৩৬ – রবার্ট উড্রো উইলসন, পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী মার্কিন জ্যোতির্বিজ্ঞানী।
- ১৯৩৯ – সাল মিনেও, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা ও পরিচালক। (মৃ. ১২/০২/১৯৭৬)
- ১৯৪৫ – নূর হুসাইন কাসেমী, দেওবন্দি ইসলামি পণ্ডিত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। (মৃ. ২০২০)
- ১৯৪৮ – ডোনাল্ড ফাগেন,মার্কিন রক কিবোর্ডবাদক।
- ১৯৪৮ – তেরেসা গ্রাভেস, মার্কিন অভিনেত্রী এবং কৌতুকাভিনেত্রী।
- ১৯৪৮ – মিস্চা মায়স্ক্য়, লাতভীয় বাদ্যযন্ত্রকারী।
- ১৯৪৮ – উইলিয়াম স্যানডারসন, মার্কিন অভিনেতা এবং কৌতুকাভিনেতা।
- ১৯৫০ – সুচিত্রা ভট্টাচার্য ভারতীয় বাঙালি সাহিত্যিক।(মৃ.১২/০৫/২০১৫)
- ১৯৭০ – আলিসা মারিখ, সার্বীয় গ্রান্ডমাস্টার, দাবা।
- ১৯৭২ – ব্রায়ান ললার, মার্কিন মুষ্টিযোদ্ধা।
- ১৯৭৩ – গ্লেন রবিনসন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
- ১৯৭৪ – ঋত্বিক রোশন, ভারতীয় অভিনেতা।
- ১৯৭৫ – জ্যাক ডেলোমি, মার্কিন ফুটবল খেলোয়াড়।
- ১৯৭৬ – এডাম কেনেডী, মার্কিন বেসবল খেলোয়াড়।
- ১৯৭৮ – ব্রেন্ট স্মিথ, মার্কিন গায়ক, শাইনডাউন গানের দল।
- ১৯৮৪ – কাল্কি কেকল্যাঁ, ভারতে জন্মগ্রহণকারী ফরাসি অভিনেত্রী ও লেখিকা।
- ১৯৮৮ – মুহাম্মাদ আব্দুল আলিম, ভারতে জন্মগ্রহণকারী বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও চলচ্চিত্রকর্মী।
মৃত্যু
- ১৮৬২ – স্যামুয়েল কোল্ট, পিস্তল আবিষ্কারক।
- ১৯০৮ – মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর, ভারতীয় উপমহাদেশের অবিভক্ত বাংলার একজন বিদ্বোৎসাহী, নাট্যামোদী, শিল্পকলাপ্রেমী এবং মানবদরদী ব্যক্তিত্ব। (জ.১৮৩১)
- ১৯১১ – শিশির কুমার ঘোষ, প্রখ্যাত জাতীয়তাবাদী সাংবাদিক, সাহিত্যিক ও নাট্য রচয়িতা। (জ.১৮৪০)
- ১৯৫১ – সিনক্লেয়ার লুইস, নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার। (জ.১৮৮৫)
- ১৯৫৭ – গ্যাব্রিয়েল মিস্ত্রাল, চিলির নোবেলজয়ী মহিলা সাহিত্যিক। (জ. ১৯৪৫)
- ১৯৬৮ – রাধাবিনোদ পাল প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও “জাপান-বন্ধু ভারতীয়” নামে সুপরিচিত।(জ.২৭/০১/১৮৮৬)
- ১৯৮২ – সুধীন দাশগুপ্ত, ভারতীয় বাঙালি সঙ্গীত পরিচালক, গীতিকার ও গায়ক।(জ.০৯/১০/১৯২৯)
- ১৯৮৬ – ইয়ারোস্লাভ সেইফের্ত, নোবেলজয়ী চেক কবি-সাংবাদিক। (জ. ১৯৮৪)
- ২০১৬ – ডেভিড বোয়ি, ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেতা। (জ. ১৯৪৭)
- ২০২০ – মোজাম্মেল হোসেন, বাংলাদেশি চিকিৎসক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (জ. ১৯৪০)
ছুটি ও অন্যান্য
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস (বাংলাদেশ)
- বিশ্ব হিন্দি দিবস
তথ্যসুত্রঃ উইকিপিডিয়া
মন্তব্য করুন



















