ইতিহাসের এই দিনে (১০ আগস্ট, ২০২৬)
ঘটনাবলী
- ১৬৭৫ – রয়্যাল গ্রীনউইচ মানমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।
- ১৮২১ – মিসৌরি মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪তম রাজ্যে পরিণত হয়।
- ১৯১১ – ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।
- ১৯১৩ – বলকান যুদ্ধ অবসানে বুখারেস্ট চুক্তি সম্পন্ন হয়।
- ১৯১৪ – অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।
- ১৯২০ – প্রথম বিশ্বযুদ্ধশেষে মিত্র ও সহযোগী শক্তির সাথে উসমানীয় সাম্রাজ্যের সেভ্র্ চুক্তি (Traité de Sèvres) স্বাক্ষরিত।
- ১৯৩৭ – চীনের গুরুত্বপূর্ণ থংজং হ্রদ ও কানতুং প্রদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য জাপান হামলা চালায় এবং দুই বছর ধরে ঐ দেশ দু’টির মধ্যে দ্বিতীয় চীন-জাপান যুদ্ধ চলে ।
- ১৯৪৫ – দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
- ১৯৫০ – কলকাতার ক্যাম্বেল মেডিক্যাল স্কুলের নামকরণ হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
- ১৯৯৯ – পাকিস্তান বিমানবাহিনীর একটি ফরাসি সামুদ্রিক নজরদারি আটলান্টিক বিমান ভারতীয় বিমানবাহিনী দ্বারা গুলি করে নামানো হয় ।
জন্ম
- ১৭৪০ – ইংরেজ সঙ্গীত স্রষ্টা স্যামুয়েল আর্নল্ড (সুরকার)।
- ১৮১০ – ক্যামিলো বেনসো, ইতালির রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
- ১৮৬০ – ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে। (মৃ.১৯৩৬)
- ১৮৭৪ – হার্বার্ট হুভার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি।
- ১৮৯৪ –ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি,ভারতের চতুর্থ রাষ্ট্রপতি ।(মৃ.২৪/০৬/১৯৮০)
- ১৯০২ – আর্নে টিসেলিয়ুস, নোবেল জয়ী সুইডিশ রসায়নবিদ।
- ১৯১৩ – পদার্থবিদ্যায় নোবেলজয়ী [১৯৮৯] জার্মান বিজ্ঞানী ওলফগ্যাং পল।
- ১৯১৭ – ব্রাজিলীয় কথাসাহিত্যিক হোর্হে অ্যামাদোর।
- ১৯২৩ – এস এম সুলতান, বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী।
- ১৯৩৬ – ইলা বসু প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী। (মৃ.২১/০৭/১৯৯১)
- ১৯৬৩ – ফুলন দেবী, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ।
- ১৯৭৪ – হাইফা আল-মনসুর, সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক।
- ১৯৭৩ – হাভিয়ের জানেত্তি, আর্জেন্টাইন ফুটবলার।
- ১৯৯০ – লুকাস টিল, আমেরিকার অভিনেতা।
- ২০০৫ – রমেশবাবু প্রজ্ঞানন্দ, ভারতের দাবাড়ু।
মৃত্যু
- ৮৪৭ – আল আবু জাফর হারুন ইবনে মুহাম্মদ আল মুতাসিম, তিনি ছিলেন আব্বাসীয় খলিফা।
- ১৭২৩ – গুইলাউমে ডুবইস, তিনি ছিলেন ফরাসি অঙ্কবাচক ও রাজনীতিবিদ।
- ১৭৫৯ – ষষ্ঠ ফেরডিনান্ড, তিনি ছিলেন স্পেনের রাজা।
- ১৯১৫ – আণবিক সংখ্যার তত্ত্ব ,এক্সরে বর্ণালীতে মোসলে সূত্রের প্রবক্তা, হেনরি মোসলে, ইংরেজ পদার্থবিদ।(জ.২৩/১১/১৮৮৭)
- ১৯৬৬ –
- সুধাংশুকুমার বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি আবহাওয়াবিজ্ঞানী এবং ভারত সরকারের ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রথম ভারতীয় মহাপরিচালক। (জ.১৮৯৩)
- আলবার্ট উক্সিপ, তিনি ছিলেন এস্তোনিয়ান অভিনেতা, উদ্ভিদবিজ্ঞানী ও অনুবাদক।
- ১৯৭৫ – বার্ট ওল্ডফিল্ড, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৯৮০ – ইয়াহিয়া খান, পাকিস্তানের রাষ্ট্রপতি ও সামরিক শাসক ছিলেন।
- ২০০২ – ক্রিস্টেন নিগার্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও রাজনীতিবিদ।
- ২০০৮ – আইজাক হায়েজ, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, পিয়ানোবাদক, প্রযোজক ও অভিনেতা।
- ২০২১ – মাকি কাজি। অঙ্কের খেলা সুডোকুকে জনপ্রিয় করে তোলা এই মানুষটি পরিচিত ‘সুডোকুর গডফাদার’।
ছুটি ও অন্যান্য
- বিমান বাহিনী দিবস। (আর্জেন্টিনা)
- আন্তর্জাতিক জৈব-জ্বালানি দিবস
তথ্যসূত্র: উইকিপিডিয়া
মন্তব্য করুন


















