বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬| রাত ১১:৫৭

ইউরোপেই থাকবে ইউরোপীয় গ্রাহকের তথ্য: তথ্য সুরক্ষায় মাইক্রোসফটের নতুন পদক্ষেপ

প্রতিবেদক
staffreporter
জুন ১৯, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ণ
ইউরোপেই থাকবে ইউরোপীয় গ্রাহকের তথ্য: তথ্য সুরক্ষায় মাইক্রোসফটের নতুন পদক্ষেপ

ইউরোপেই থাকবে ইউরোপীয় গ্রাহকের তথ্য: তথ্য সুরক্ষায় মাইক্রোসফটের নতুন পদক্ষেপ

ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন মেনে এবার ইউরোপীয় ক্লাউড গ্রাহকদের ডাটা কেবল ইউরোপেই সংরক্ষণ ও নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকের তথ্য ইউরোপের ভেতরে স্থানীয় কর্মীদের তত্ত্বাবধানে এবং ইউরোপীয় আইন অনুযায়ী ব্যবস্থাপনা করা হবে, যাতে করে গ্রাহকরা তাঁদের ডাটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন।

মাইক্রোসফটের এই পদক্ষেপ ইউরোপের গ্রাহকদের আস্থা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক ডাটা নিরাপত্তা ইস্যুতে তাদের অবস্থান আরও জোরালো করবে বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে ইউরোপের একাধিক সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে তথ্য সংরক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে, কারণ যুক্তরাষ্ট্রের গোপনীয়তা নীতি ইউরোপের তুলনায় অনেকটাই ভিন্ন।

এই প্রেক্ষাপটে স্থানীয় আইন মেনে ডাটা ব্যবস্থাপনার দিকে নজর দিচ্ছে মাইক্রোসফটসহ অন্যান্য বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের এপ্রিল মাসে মাইক্রোসফট ঘোষণা দেয়, তারা ইউরোপে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অবকাঠামো আরও সম্প্রসারিত করবে। এর অংশ হিসেবে জানানো হয়েছে, এখন থেকে মাইক্রোসফট ইঞ্জিনিয়ারদের যেকোনো রিমোট অ্যাকসেস ইউরোপেই অবস্থানরত কর্মীদের অনুমোদনের মাধ্যমে তদারক করা হবে।

এই উদ্যোগের ফলে ইউরোপীয় ডাটা সিস্টেম আরও নিরাপদ, স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত হবে বলে আশা করছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের নতুন ‘সভারেইন প্রাইভেট ক্লাউড’ সিস্টেম বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ২০২৫ সালের মধ্যেই এটি সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এই ক্লাউড প্ল্যাটফর্ম ইউরোপীয় ইউনিয়নের তথ্য নিরাপত্তা ও প্রযুক্তি খাতে আইনগত নিয়ন্ত্রণ জোরদারের লক্ষ্য পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ইতিহাসের এই দিনে (৯ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (১৪ জুলাই, ২০২৬)

হরমুজ প্রণালিতে ভুল বোঝাবুঝি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের হটলাইন চুক্তি

হরমুজ প্রণালিতে ভুল বোঝাবুঝি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের হটলাইন চুক্তি

ব্যায়াম করলে কোলন ক্যানসার থেকে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে: গবেষণা

ব্যায়াম করলে কোলন ক্যানসার থেকে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে: গবেষণা

ব্র্যাকের সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক হেলথ প্রোগ্রামে ম্যানেজার নিয়োগ

প্রতিযোগিতা ধ্বংস করে দেওয়া হয়েছে, পুনর্গঠনের তাগিদ বাণিজ্য উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কেও রপ্তানি ব্যাহত হবে না: বাণিজ্য উপদেষ্টা

মেহেরপুর জেলার পোরাবাড়ী

বিশ্বের অন্যতম প্রাচীন শহর পোরাবাড়ী: হারিয়ে যাওয়া এক সভ্যতার রহস্য

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শমনে পুতিন-জেলেনস্কি বৈঠকের ইঙ্গিত দিল ক্রেমলিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শমনে পুতিন-জেলেনস্কি বৈঠকের ইঙ্গিত দিল ক্রেমলিন

আগামী ২৮ জুন সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২ কোটি ৪০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

আগামী ২৮ জুন সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২ কোটি ৪০ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

ইতিহাসের এই দিনে (৯ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৫ মে, ২০২৬)

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জেলা পুলিশ সুপারদের আহ্বান জানালেন সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনে ভূমিকা রাখার জন্য

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জেলা পুলিশ সুপারদের আহ্বান জানালেন সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনে ভূমিকা রাখার জন্য