মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৫২

ইউরোপীয় ইউনিয়ন পাঠাবে বড় নির্বাচন পর্যবেক্ষণ দল, ২০০৮ সালের পর প্রথম পূর্ণাঙ্গ মিশন

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৮, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
ইউরোপীয় ইউনিয়ন পাঠাবে বড় নির্বাচন পর্যবেক্ষণ দল, ২০০৮ সালের পর প্রথম পূর্ণাঙ্গ মিশন

ইউরোপীয় ইউনিয়ন পাঠাবে বড় নির্বাচন পর্যবেক্ষণ দল, ২০০৮ সালের পর প্রথম পূর্ণাঙ্গ মিশন

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। ২০০৮ সালের পর এটিই হবে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই তথ্য জানান।

রাষ্ট্রদূত মিলার জানান, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকতে পারেন, যাদের মধ্যে কেউ কেউ ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন। তিনি বলেন, ভোটের সময় স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক নিয়োগেও ইইউ সহায়তা করবে।

সাক্ষাৎকালে উভয় পক্ষ সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বিচার বিভাগ ও শ্রম খাতের সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং দেশের সার্বিক রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত মিলার জাতীয় সনদকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল’ হিসেবে বর্ণনা করে বলেন, এটি গণতান্ত্রিক রূপান্তরকে মসৃণ করতে সহায়ক হবে। তিনি সম্প্রতি অনুমোদিত শ্রম আইন সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতা জোরদারের পদক্ষেপগুলোও ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেন।

মিলার আসন্ন নির্বাচনকে ‘দেশের ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ’ হিসেবে মন্তব্য করেন এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশনকে ইইউর অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ইইউ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রক্রিয়ায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার করার উপায়ও আলোচনা করেন। এর মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সম্ভাবনা এবং বিমান ও নৌ পরিবহন খাতে নতুন সুযোগ অনুসন্ধানের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। এছাড়া মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে একমত হন।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় বৈশ্বিক শিপিং কোম্পানি এ.পি. মোলারমায়ার্সকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। রাষ্ট্রদূত মিলার বলেন, প্রতিষ্ঠানটি প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে লালদিয়াকে এ অঞ্চলের অন্যতম আধুনিক টার্মিনালে উন্নীত করার পরিকল্পনা করছে।

বৈঠকে নির্বাচনি পরিবেশ, প্রার্থীদের যোগ্যতা ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের নামাজের সময়সূচি (১০ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৭ ফেব্রুয়ারি, ২০২৫)

নির্বাচনের সময় নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তন, ফেব্রুয়ারির প্রস্তাবে একমত প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠক

স্কয়ার টেক্সটাইলের মুনাফা বাড়লেও লভ্যাংশ আগের মতো

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে চাকরির সুযোগ

এনটিএমসির নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার

এনটিএমসির নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার

বিশ্বের সাথে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে স্টিভেন স্পিলবার্গের ডিসক্লোজার ডে

বিশ্বের সাথে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে স্টিভেন স্পিলবার্গের ডিসক্লোজার ডে

জ্যোতিষী-ভক্তি, সম্পর্কের টানাপোড়েন—কেন হারিয়ে গেলেন নব্বই দশকের কমেডি কিং গোবিন্দ?

জ্যোতিষী-ভক্তি, সম্পর্কের টানাপোড়েন—কেন হারিয়ে গেলেন নব্বই দশকের কমেডি কিং গোবিন্দ?

যুক্তরাজ্যে এআই প্রশিক্ষণে এক কোটি কর্মীকে দক্ষ করার উদ্যোগ

যুক্তরাজ্যে এআই প্রশিক্ষণে এক কোটি কর্মীকে দক্ষ করার উদ্যোগ

রেকর্ড দামের পর টানা তিন দফায় কমল স্বর্ণের দর

রেকর্ড দামের পর টানা তিন দফায় কমল স্বর্ণের দর

আজকের নামাজের সময়সূচি (১৮ মার্চ, ২০২৬)

আজকের নামাজের সময়সূচী (১ ডিসেম্বর, ২০২৪)

ইরানের হামলায় ইসরায়েলে শতাধিক আহত এবং নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই হামাসের হুঁশিয়ারি, নেতানিয়াহুর হুমকি, বিক্ষোভে ফুঁসছে জনতা