বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:০০

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে অনড় অবস্থান

প্রতিবেদক
staffreporter
জুলাই ২২, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে অনড় অবস্থান

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, শান্তিপূর্ণ কর্মসূচির পক্ষে অনড় অবস্থান

ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলেই অভিহিত করেছে। দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যদিও সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় বড় ধরনের ক্ষতি হয়েছে, তবুও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জাতীয় গর্বের অংশ এবং এটি ত্যাগ করা অসম্ভব। তিনি ভবিষ্যতের যে কোনো পরমাণু চুক্তিতেই ইরানের এই অধিকার বজায় রাখার দাবি জানিয়েছেন।

গত ২২ জুন মার্কিন বিমান হামলায় ইরানের তিনটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ভূগর্ভস্থ ফোর্দো কেন্দ্রও ছিল। তবে আরাগচি জানান, এই হামলায় প্রযুক্তিগত দিক থেকে ক্ষতি হলেও ইরানের পারমাণবিক জ্ঞান ও প্রযুক্তি ধ্বংস হয়নি। তিনি বলেন, “আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাইরের কিছু নয় যে সহজে ধ্বংস করা যাবে।”

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে প্রয়োজনে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তার সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন, “আমি যা বলেছিলাম তা করেছি, প্রয়োজনে আবারও করবো।” পাশাপাশি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবেদনের সাংবাদিককে বরখাস্ত করার দাবি তুলেছেন।

আরাগচি জানিয়েছেন, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এখনো হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক উপকরণ ও অবকাঠামোর পরিমাণ মূল্যায়ন করছে, যদিও কতটা ইউরেনিয়াম রক্ষা করা গেছে তা স্পষ্ট করেননি। এছাড়া তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি না হলেও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হলে ইরান আলোচনায় বসতে প্রস্তুত এবং তাদের কর্মসূচি শান্তিপূর্ণ প্রমাণ করার জন্য বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেবে।

পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত সত্ত্বেও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাবে এবং তাদের হাতে প্রচুর ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে নিজেদের রক্ষা করতে সক্ষম।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি