বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৯:১৩

ইউটিউবকে টেক্কা দিতে বিশ্বজুড়ে বড় পরিসরে নামছে চীনা প্ল্যাটফর্ম বিলিবিলি

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৪, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
ইউটিউবকে টেক্কা দিতে বিশ্বজুড়ে বড় পরিসরে নামছে চীনা প্ল্যাটফর্ম বিলিবিলি

ইউটিউবকে টেক্কা দিতে বিশ্বজুড়ে বড় পরিসরে নামছে চীনা প্ল্যাটফর্ম বিলিবিলি

চীনের জনপ্রিয় ভিডিও বিনিময় প্ল্যাটফর্ম বিলিবিলি বিশ্ববাজারে বড় পরিসরে নিজেদের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ইউটিউবের বিকল্প হিসেবে পরিচিত এই প্ল্যাটফর্মটি তাদের আন্তর্জাতিক সংস্করণের অ্যান্ড্রয়েড অ্যাপ নতুন করে চালু করেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভিডিও নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে টানতে আন্তর্জাতিক সংস্করণে চীনা ও বৈশ্বিক কনটেন্ট একসাথে দেখানোর সুবিধাও যুক্ত করা হয়েছে।

সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করার লক্ষ্যে বিলিবিলি অ্যাপ ব্যবহারের কঠোর বাধ্যবাধকতাগুলো শিথিল করেছে। পূর্বে চীনের বাইরে থেকে নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্র যাচাইয়ের প্রয়োজন হলেও নতুন সংস্করণে তা আর থাকছে না। বিশ্ববাজারে নিজস্ব আধিপত্য বিস্তার করতে প্রতিষ্ঠানটি দ্রুততম সময়ের মধ্যে ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরি এবং আন্তর্জাতিক ভিডিও নির্মাতাদের সুবিধার্থে বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থার কাজ হাতে নিয়েছে।

বিশ্বব্যাপী স্থানীয় কার্যক্রম জোরদার করতে ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কর্মী নিয়োগ শুরু করেছে বিলিবিলি। তবে আন্তর্জাতিক অঙ্গনে ইউটিউবের মতো শক্তিশালী প্রতিদ্বন্দীর সঙ্গে লড়াই করে টিকতে হলে ভালো মানের ভিডিও নির্মাতাদের ধরে রাখাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

অন্যদিকে, বিশ্ববাজারে দ্রুত ছড়িয়ে পড়ার পাশাপাশি তথ্য সুরক্ষা ও সরকারি নজরদারির মতো বড় প্রশ্নের মুখোমুখি হতে পারে এই চীনা প্ল্যাটফর্মটি। ঠিক যেমনটা চীনা মালিকানাধীন টিকটকের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে দেখা গেছে, বিলিবিলিও পশ্চিমা বাজারে বড় ব্যবহারকারী ভিত্তি তৈরি করতে পারলে এমন উদ্বেগের উদ্রেক হতে পারে। সব মিলিয়ে ইউটিউবের দীর্ঘদিনের রাজত্বে বিলিবিলি কতটা নিজের জায়গা করে নিতে পারবে, তা এখন দেখার বিষয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে সরকারের নতুন পিএসসি ও আন্তর্জাতিক দরপত্র আহ্বান

বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে সরকারের নতুন পিএসসি ও আন্তর্জাতিক দরপত্র আহ্বান

আজকের নামাজের সময়সূচি (১৮ মার্চ, ২০২৬)

আজকের নামাজের সময়সূচী (১ ডিসেম্বর, ২০২৪)

ভয়াল ২৫শে মার্চ: ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়

ভয়াল ২৫শে মার্চ: ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে রাজধানীতে একাধিক রাজনৈতিক সমাবেশ, যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির সতর্কতা

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে রাজধানীতে একাধিক রাজনৈতিক সমাবেশ, যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির সতর্কতা

আজকের খেলা: ১৮ নভেম্বর, ২০২৬

আজকের খেলা: ২ জুলাই, ২০২৫

দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন আমির হোসেন

দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন আমির হোসেন

ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

ইমরান খানের তিন বোনের ওপর পুলিশের নৃশংস হামলার অভিযোগ

আজকের মুদ্রার হার (১৮ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (২১ ডিসেম্বর, ২০২৫)

মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা

মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা

শাপলা চত্বরের সেই নৃশংস অভিযানে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

শাপলা চত্বরের সেই নৃশংস অভিযানে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা