ইউএস-বাংলা অ্যাসেট লিমিটেডে চিফ ফিন্যান্সিয়াল অফিসার পদে নিয়োগ
ইউএস-বাংলা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউএস-বাংলা অ্যাসেট লিমিটেড জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ ফিন্যান্সিয়াল অফিসার (CFO) পদে একজন প্রার্থী নিয়োগ দেবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৭ অক্টোবর থেকে এবং আবেদন করা যাবে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
চাকরির বিবরণ:
- প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা অ্যাসেট লিমিটেড
- চাকরির ধরন: বেসরকারি (ফুলটাইম)
- পদের নাম: চিফ ফিন্যান্সিয়াল অফিসার
- পদসংখ্যা: ১ জন
- কর্মক্ষেত্র: অফিস ভিত্তিক
- কর্মস্থল: ঢাকা
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই
- বয়সসীমা: ন্যূনতম ৩৫ বছর
- শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি
- অভিজ্ঞতা: ৭–১৪ বছর
- অন্যান্য যোগ্যতা: আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা
বেতন ও সুবিধাসমূহ:
- বেতন: আলোচনা সাপেক্ষে
- সপ্তাহে ২ দিন ছুটি
- মোবাইল বিল ও দুপুরের খাবার সুবিধা
- বার্ষিক ইনক্রিমেন্ট
- ২টি উৎসব বোনাস
- প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অতিরিক্ত সুবিধা
আবেদন করার পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই লিংকে ক্লিক করে।
আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.usbassets.com
মন্তব্য করুন



















