বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:১৯

আসাদের ঘনিষ্ট সাবেক গ্র্যান্ড মুফতি আহমেদ বদরউদ্দিন হাসুনের যাবজ্জীবন

প্রতিবেদক
staffreporter
আগস্ট ২৫, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ
আসাদের ঘনিষ্ট সাবেক গ্র্যান্ড মুফতি আহমেদ বদরউদ্দিন হাসুনের যাবজ্জীবন

আসাদের ঘনিষ্ট সাবেক গ্র্যান্ড মুফতি আহমেদ বদরউদ্দিন হাসুনের যাবজ্জীবন

সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম ঘনিষ্ঠ শীর্ষ মুসলিম ধর্মীয় কর্মকর্তা ও সাবেক গ্র্যান্ড মুফতি আহমেদ বদরউদ্দিন হাসুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দামেস্কের চতুর্থ অপরাধ আদালত। সোমবার ঘোষিত এই রায়ে প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের সময় হিংসায় উসকানি, হত্যাকাণ্ডকে বৈধতা দান এবং ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করা হাসুনকে ২০২৫ সালের মার্চে দামেস্ক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

আদালতের বিচারক ফখরুদ্দিন আল-আরিয়ান জানান, আসাদ সরকারের সামরিক ও গোয়েন্দা অভিযানগুলোকে ধর্মীয় বৈধতা দেওয়ার জন্য হাসুন তাঁর পদকে ব্যবহার করেছিলেন। এমনকি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনকারী ধ্বংসাত্মক ‘ব্যারেলে বোমা’ হামলা সমর্থন, পূর্ব আলেপ্পোর বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি খালি করার প্রকাশ্য আহ্বান এবং ইদলিবের জনগণকে বাস্তুচ্যুত ও হত্যার হুমকির প্রমাণও তাঁর বিরুদ্ধে উঠে এসেছে। অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাঁকে যেকোনো বিশেষ ক্ষমার আওতামুক্ত রাখার পাশাপাশি রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্ত সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

সিরিয়া সরকারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এই রায়কে স্বাগত জানিয়ে জনগণের অধিকার রক্ষার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ২০২৪ সালে বাশার আল-আসাদের পতনের পর দেশে যে রূপান্তরকালীন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে সাবেক শাসক পরিবারের বাইরে কোনো প্রভাবশালী সুন্নি ধর্মীয় নেতার বিচার ও সাজা হওয়ার ঘটনাকে একটি ব্যতিক্রমী ও বড় উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন শিগগির

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

গ্রীষ্মের আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র

গ্রীষ্মের আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়ায় বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদ্‌যাপন

অস্ট্রেলিয়ায় বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদ্‌যাপন

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বাফুফের ভিসা প্রক্রিয়া শুরু

সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বাফুফের ভিসা প্রক্রিয়া শুরু

প্রধান চার রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের পাশে, ফ্যাসিবাদ মোকাবিলায় ঐক্যমত

প্রধান চার রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের পাশে, ফ্যাসিবাদ মোকাবিলায় ঐক্যমত

আজকের মুদ্রার হার (১৮ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৯ মে, ২০২৫)

ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় সারাদেশে ৪৯ জনকে গ্রেপ্তার

ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় সারাদেশে ৪৯ জনকে গ্রেপ্তার

ইতিহাসের এই দিনে (১৮ নভেম্বর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (২৭ মার্চ, ২০২৫)

আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০০, আহত আড়াই হাজার

আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০০, আহত আড়াই হাজার