রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:০০

আশুরার বাণীতে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

প্রতিবেদক
staffreporter
জুলাই ৬, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তরুণদের শক্তি দেশের গঠনে গুরুত্বপূর্ণ

আশুরার বাণীতে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা শুধু শোক নয়—এটি জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের বিজয়ের এক মহান শিক্ষা। তিনি বলেন, কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত মানবজাতিকে ন্যায় ও নৈতিকতার পক্ষে অটল থাকার শক্তি ও সাহস যুগিয়ে চলেছে।

শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “এই শোকাবহ দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং কারবালায় শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি বলেন, ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম—যা সত্য, ন্যায় ও মানবিক মর্যাদার উপর প্রতিষ্ঠিত। সেই আদর্শ সমুন্নত রাখতে গিয়ে ৬১ হিজরির ১০ মহররমে হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেন। এই আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাণীতে ড. ইউনূস আরও বলেন, আশুরার দিনটি শুধুই বিয়োগাত্মক নয়, বরং ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। পৃথিবী সৃষ্টির বহু গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে সংঘটিত হয়েছে। হাদিসে রাসূল (সা.) আশুরার রোজার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাই এ দিনটি নফল রোজা, ইবাদত ও নেক আমলের মাধ্যমে পালন করা উচিত।

তিনি মুসলিম উম্মাহকে পবিত্র আশুরার তাৎপর্য হৃদয়ে ধারণ করে ন্যায়, সাম্য ও শান্তির সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ দিনে উম্মাহর ঐক্য, সংহতি ও কল্যাণ কামনা করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার শুরু

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার শুরু

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্র ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি চেষ্টা করছে

যুক্তরাষ্ট্র ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি চেষ্টা করছে

ইতিহাসের এই দিনে (৭ অক্টোবর, ২০২৬)

ইতিহাসের এই দিনে (৫ অক্টোবর, ২০২৫)

আজকের মুদ্রার হার (৭ অক্টোবর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৯ ফেব্রুয়ারি, ২০২৬)

গণতন্ত্র, শান্তি ও সহাবস্থানের বার্তা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

গণতন্ত্র, শান্তি ও সহাবস্থানের বার্তা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়ে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের পর্যালোচনা

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়ে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের পর্যালোচনা

ফোন স্লো হয়ে গেলে যা করবেন

স্মার্টফোন কেনার আগে কী দেখছেন গ্রাহকরা?

হামাস আরও দুই জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল

হামাস আরও দুই জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল

পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস, জানালেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস, জানালেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব