বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| দুপুর ১:৫৭

আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা পাক দূতকে ভারতের তলব

প্রতিবেদক
staffreporter
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা পাক দূতকে ভারতের তলব

আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজে পাকিস্তানি জাহাজের ধাক্কা পাক দূতকে ভারতের তলব

আরব সাগরে ভারতের একটি যুদ্ধজাহাজে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ধাক্কা দেওয়ার অভিযোগে পাকিস্তানের দূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। আন্তর্জাতিক জলসীমায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

ভারতের দাবি, পাকিস্তানি নৌবাহিনীর অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ সময় ১৯৯১ সালের দ্বিপক্ষীয় চুক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, যেখানে আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের নৌবাহিনীর জাহাজের মধ্যে অন্তত তিন নটিক্যাল মাইল দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা রয়েছে।

নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করে ঘটনাটির বার্তা পাকিস্তান সরকারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারত। অবশ্য এই সংঘর্ষের বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে দেশ দুটি একে অপরের মূল রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়ে চার্জ ডি’অ্যাফেয়ার্স দিয়ে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বড় তিনটি যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দেশ দুটি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি