শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:৪৮

আরব সাগরে ইরান সংশ্লিষ্ট তিনটি তেলের ট্যাংকার জব্দ করল ভারত

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
আরব সাগরে ইরান সংশ্লিষ্ট তিনটি তেলের ট্যাংকার জব্দ করল ভারত

আরব সাগরে ইরান সংশ্লিষ্ট তিনটি তেলের ট্যাংকার জব্দ করল ভারত

ভারতীয় কোস্টগার্ড বাহিনী গত ১৫ ফেব্রুয়ারি আরব সাগরের ভারতীয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে ‘স্টেলার রুবি’, ‘অ্যাসফল্ট স্টার’ এবং ‘আল জাফজিয়া’ নামের তিনটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে সাগরে টহলরত অবস্থায় জাহাজগুলোকে আটক করা হয়। উল্লেখ্য যে, এই তিনটি ট্যাংকারই বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

প্রাথমিক তদন্ত ও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, জব্দকৃত জাহাজগুলোর মধ্যে স্টেলার রুবি এবং আল জাফজিয়া ইরানের মালিকানাধীন, অন্যদিকে অ্যাসফল্ট স্টার জাহাজটির মালিক চীন। যদিও ইরানের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কোম্পানি একটি বিবৃতিতে দাবি করেছে যে, এই জাহাজগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এই জাহাজগুলো প্রায়ই নিজেদের নাম পরিবর্তন করে চলাচল করে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, জাহাজগুলো ইরান থেকে চোরাই পথে তেলের চালান নিয়ে চীনের দিকে যাচ্ছিল। বর্তমানে জাহাজ তিনটিকে অধিকতর তদন্তের জন্য মুম্বাই বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। আরব সাগরে ভারতীয় জলসীমার নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডের প্রায় ৫৫টি জাহাজ এবং ১০-১২টি হেলিকপ্টার সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছে।

দীর্ঘদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান ও চীনের মধ্যে স্বাভাবিক তেল বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সাগরে এমন বিকল্প ও গোপন পথ ব্যবহারের প্রবণতা বেড়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়া হলেও পরে তা মুছে ফেলা হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা

বাংলাদেশ এবং চীনকে নজরদারিতে রাখতে হলদিয়ায় নৌঘাঁটি তৈরি করছে ভারত

বাংলাদেশ এবং চীনকে নজরদারিতে রাখতে হলদিয়ায় নৌঘাঁটি তৈরি করছে ভারত

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ডিএনসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ও পুনর্বাসনের আশ্বাস

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ডিএনসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি ও পুনর্বাসনের আশ্বাস

কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, পুরোনো বক্তব্য ঘিরে নতুন বিতর্ক

কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, পুরোনো বক্তব্য ঘিরে নতুন বিতর্ক

স্মার্টফোনের ডায়াল প্যাড কেন বদলে গেলো

স্মার্টফোনের ডায়াল প্যাড কেন বদলে গেলো

বনশ্রীতে শিশু ধর্ষণের অপরাধে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

বনশ্রীতে শিশু ধর্ষণের অপরাধে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

সাইকেল চালানোর নতুন ট্রেন্ড: স্বাস্থ্য আর পরিবেশের বন্ধু

সাইকেল চালানোর নতুন ট্রেন্ড: স্বাস্থ্য আর পরিবেশের বন্ধু

এনসিপি নেতারা অভিযোগ করছেন অন্তর্বর্তী উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ খোঁজার কথা

এনসিপি নেতারা অভিযোগ করছেন অন্তর্বর্তী উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ খোঁজার কথা

সাদা পাথর লুট: প্রশাসনের নীরবতা ও সর্বদলীয় ঐক্যের মন্তব্য রিজওয়ানার

সাদা পাথর লুট: প্রশাসনের নীরবতা ও সর্বদলীয় ঐক্যের মন্তব্য রিজওয়ানার

হাসিনার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির