আরএফএল গ্রুপে সিনিয়র ম্যানেজার/এজিএম পদে নিয়োগ
আরএফএল গ্রুপ এক্সপোর্ট অপারেশন বিভাগে সিনিয়র ম্যানেজার/এজিএম পদে জনবল নিয়োগ দেবে। ইতোমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানাবিধ সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
- চাকরির ধরন: বেসরকারি (ফুলটাইম)
- প্রকাশের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
- পদসংখ্যা: ০৩ জন
- বিভাগ: এক্সপোর্ট অপারেশন
- আবেদন শুরুর তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৫
- অফিশিয়াল ওয়েবসাইট: www.rflbd.com
- আবেদন লিংক: এখানে ক্লিক করুন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ
- সাপ্লাই চেইন ও লজিস্টিক অপারেশন, এক্সপোর্ট ডকুমেন্টেশন ও কমপ্লায়েন্স, মোল্ড ডিজাইন, টুলরুম অপারেশন এবং পণ্য উন্নয়নে জ্ঞান থাকতে হবে।
- এমএস অফিস ও ইআরপি সিস্টেমে দক্ষতা থাকতে হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
অতিরিক্ত তথ্য
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
- বয়সসীমা: নির্ধারিত নয়
- কর্মস্থল: হবিগঞ্জ, নরসিংদী, রংপুর
- বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা
- বাৎসরিক ইনক্রিমেন্ট
- ২টি উৎসব বোনাস
- মোবাইল বিল ও ভ্রমণ ভাতা
- প্রভিডেন্ট ফান্ড ও লাভ প্রণোদনা (PI)
- দুপুরের খাবার সুবিধা ও লিভ এনক্যাশমেন্ট
- ডরমিটরি সুবিধা
- প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড় এবং ক্রেডিট কার্ডে ক্রয়ের সুবিধা
👉 আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন


















