রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ২:৩৬

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৪, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে। দীর্ঘ সময় পর দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন, যিনি দলের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।

এবাদত হোসেন ছাড়াও দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। অন্যদিকে, সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান।

আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, আর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের নির্বাচিত দল:
নজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি