বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬| রাত ৮:৫৩

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে মার্কিন বাহিনীর হামলা

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ৩, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে মার্কিন বাহিনীর হামলা

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে মার্কিন বাহিনীর হামলা

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগেই ইরানের কেশম দ্বীপে সীমিত আকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের জবাবে ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে এই হামলা পরিচালনা করা হয়।

সামরিক বিশ্লেষকদের মতে, এটি কোনো বড় ধরনের সামরিক অভিযানের অংশ নয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এ ধরনের সীমিত হামলা পূর্বেও গোপনে পরিচালিত হয়েছে। তবে নির্বাচনের ঠিক আগে এই সামরিক পদক্ষেপে ইরান পরিস্থিতির অনিশ্চয়তা ও সংঘাতের ঝুঁকি পুনরুজ্জীবিত হয়েছে।

আশ্চর্যের বিষয় হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার পথ খোলা থাকার বার্তা দেওয়ার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই দেশের মধ্যে সমাধানের কিছুটা অগ্রগতির কথা জানানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই আক্রমণটি চালানো হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত