শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬| রাত ১১:১৯

আমির খানের নতুন সম্পর্কের খবর প্রকাশ্যে

প্রতিবেদক
staffreporter
মার্চ ১৪, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
আমির খানের নতুন সম্পর্কের খবর প্রকাশ্যে

আমির খানের নতুন সম্পর্কের খবর প্রকাশ্যে

বলিউডের সুপারস্টার আমির খান তার দীর্ঘদিনের বন্ধু গৌরীর সঙ্গে সম্পর্কে থাকার খবর প্রকাশ করেছেন। ৬০তম জন্মদিন উদ্‌যাপনের সময় সংবাদমাধ্যমকে তিনি জানান, এক বছর ধরে তারা ডেটিং করছেন এবং তাদের বন্ধুত্বের বয়স ২৫ বছরেরও বেশি।

গৌরী সম্পর্কে যা জানা গেছে

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুতে থাকেন এবং বর্তমানে আমিরের প্রযোজনা সংস্থায় কাজ করছেন। তার ছয় বছর বয়সী একটি সন্তান রয়েছে। শুক্রবার তিনি আমিরের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছেন, এবং পরিবারের সবাই তাদের সম্পর্ক নিয়ে খুশি।

গৌরীকে শোবিজের জন্য প্রস্তুত করছেন আমির

আমির খান জানান, তিনি গৌরীকে শোবিজের জন্য প্রস্তুত করার চেষ্টা করছেন এবং তার মানসিক শান্তির জন্য ব্যক্তিগত নিরাপত্তাও নিয়োগ দিয়েছেন। মজার ছলে তিনি মিডিয়াকে বলেন, ‘দেখুন, কেমন আপনাদের কিছুই বুঝতে দেইনি!’

আগের সম্পর্ক ও বিয়ে

গৌরী এর আগেও বিবাহিত ছিলেন। আমির বলেন, তার সন্তান ও পরিবারের সদস্যরা গৌরীকে ইতোমধ্যে গ্রহণ করেছেন এবং সবাই খুশি। আমির তার জনপ্রিয় সিনেমা লগান-এর সংলাপ উল্লেখ করে বলেন, ‘ভুবন কো উস্কি গৌরী মিল হি গয়ি।’

প্রসঙ্গত, আমির খান এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যাদের ঘরে ছেলে জুনেইদ ও মেয়ে ইরা রয়েছে। পরবর্তীতে তিনি কিরণ রাওকে বিয়ে করেন এবং তাদের ছেলে আজাদ জন্ম নেয়। ২০২২ সালে আমির ও কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তির অংশীদার হবে না ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তির অংশীদার হবে না ইসরায়েল, ঘোষণা নেতানিয়াহুর

আজকের মুদ্রার হার (৬ নভেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৭ মার্চ, ২০২৫)

চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বাজারে শীর্ষে আইফোন ১৬

চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বাজারে শীর্ষে আইফোন ১৬

ইরানের বিরুদ্ধে দান্তের ইনফার্নোর মতো ভয়াবহ সামরিক বলয় গড়েছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে দান্তের ইনফার্নোর মতো ভয়াবহ সামরিক বলয় গড়েছে যুক্তরাষ্ট্র

আফগান সীমান্তে পাকিস্তানের সেনা চৌকিতে হামলায় নিহত ৬

আফগান সীমান্তে পাকিস্তানের সেনা চৌকিতে হামলায় নিহত ৬

ওয়ান ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকিং উইন্ডোতে জনবল নিয়োগ

ওয়ান ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন গ্রহণ চলছে

প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করছে মহারাষ্ট্র সরকার

প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করছে মহারাষ্ট্র সরকার

ট্রাম্পের যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের

ট্রাম্পের যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৬ জন

সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়ালো এবং আক্রান্ত অর্ধ লক্ষ

বলিউড অভিনেতা সতীশ শাহের প্রয়াণ, কিডনি জটিলতায় ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস

বলিউড অভিনেতা সতীশ শাহের প্রয়াণ, কিডনি জটিলতায় ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস