আমিরাতে জাতীয় দিবস উপলক্ষে দুই হাজারের বেশি বন্দি মুক্তির নির্দেশ
সংযুক্ত আরব আমিরাতে আসন্ন ২ ডিসেম্বর ৫৪তম ঈদ আল ইতিহাদ (জাতীয় দিবস) উপলক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিভিন্ন দেশের দুই হাজার ৯৩৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে এসব বন্দির বিরুদ্ধে থাকা সব ধরনের আর্থিক জরিমানা পরিশোধে সহায়তার নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আমিরাতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাতীয় দিবসকে কেন্দ্র করে প্রেসিডেন্টের এই মানবিক সিদ্ধান্তের মাধ্যমে বন্দিরা নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাবেন। তিনি আশা প্রকাশ করেছেন, বন্দিদের মুক্তির মাধ্যমে তাদের পরিবারগুলো যে দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগে ছিল, সেখান থেকে মুক্তি পাবে।
সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন বিশেষ দিবস ও ধর্মীয় উৎসব উপলক্ষ্যে বন্দি মুক্তির ঘটনা প্রায়ই দেখা যায়। এবারও একই ধারাবাহিকতায় জাতীয় দিবস সামনে রেখে প্রেসিডেন্ট এই নির্দেশনা জারি করেছেন।



















