মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬| রাত ৮:৫৫

আমিরাতে আজ থেকে শ্রমিকদের মধ্যাহ্ন বিরতি কার্যকর

প্রতিবেদক
staffreporter
জুন ১৫, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
আমিরাতে আজ থেকে শ্রমিকদের মধ্যাহ্ন বিরতি কার্যকর

আমিরাতে আজ থেকে শ্রমিকদের মধ্যাহ্ন বিরতি কার্যকর

সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য আজ রোববার, ১৫ জুন থেকে শুরু হয়েছে তিন মাসব্যাপী মধ্যাহ্ন বিরতি। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় থেকে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় এনে প্রতিবছরের মতো এবারও গ্রীষ্মের তীব্রতম সময়কালে এই কর্মসূচি কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়, মধ্যাহ্ন বিরতির এ ব্যবস্থা চলবে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাইরে খোলা আকাশের নিচে যেকোনো ধরনের কাজ নিষিদ্ধ থাকবে। গত ২১ বছর ধরে আমিরাতে এই ব্যবস্থা চালু রয়েছে, যা শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঘোষণায় আরও জানানো হয়, কোনো কোম্পানি যদি এই নিয়ম অমান্য করে, তবে প্রতিটি লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি শ্রমিকের বিপরীতে ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে। একাধিক শ্রমিককে দিয়ে একসাথে কাজ করানো হলে সর্বোচ্চ ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা আরোপ করা যেতে পারে।

এই নিয়ম শ্রমিকদের শরীরের অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা করতে এবং কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
আজকের মুদ্রার হার (১০ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৪ আগস্ট, ২০২৫)

আজকের মুদ্রার হার (১০ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১০ এপ্রিল, ২০২৫)

জিসিসি দেশের বাসিন্দাদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেবে কুয়েত

জিসিসি দেশের বাসিন্দাদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেবে কুয়েত

কেকে-র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আবেগঘন শ্রদ্ধা, প্রীতম বললেন ‘সবচেয়ে বেশি মনে পড়ছে কেকে-কে’

কেকে-র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আবেগঘন শ্রদ্ধা, প্রীতম বললেন ‘সবচেয়ে বেশি মনে পড়ছে কেকে-কে’

আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত

আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত

এসিআই মোটরস লিমিটেডে জেনারেল ম্যানেজার পদে বিশাল নিয়োগ সুযোগ

এসিআই মোটরস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: প্রোডাক্ট ম্যানেজার পদে সুযোগ

নারী কাবাডি বিশ্বকাপ: একই গ্রুপে বাংলাদেশ–ভারত, ১৯ নভেম্বর মাঠে উত্তাপ

নারী কাবাডি বিশ্বকাপ: একই গ্রুপে বাংলাদেশ–ভারত, ১৯ নভেম্বর মাঠে উত্তাপ

ময়ূখ রঞ্জন ঘোষকে ‘গাধা’ উপমায় ব্যঙ্গ করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী

ময়ূখ রঞ্জন ঘোষকে ‘গাধা’ উপমায় ব্যঙ্গ করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় এটি রাষ্ট্রের জাতীয় প্রতিষ্ঠান

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় এটি রাষ্ট্রের জাতীয় প্রতিষ্ঠান

আইপিএল ফাইনাল হেরে হোটেলে ফেরার পথে গুজরাট টাইটান্সের টিম বাসে আগুন

আইপিএল ফাইনাল হেরে হোটেলে ফেরার পথে গুজরাট টাইটান্সের টিম বাসে আগুন