বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬| সন্ধ্যা ৭:৩৯

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, আহত এক

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৭, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, আহত এক

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত, আহত এক

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে সিলা হাইওয়ের খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের আগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগের আমির হোসেন রুবেল (৪২) ও সিলেটের বিছানাকান্দির নাসির উদ্দিন (৪৮)। আহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মোহাম্মদ মোক্তার আলী (৩৫)।

আহত মোক্তার আলী জানান, সেদিন ভোরে তিনি ও নাসির মাছ ধরতে হামিম এলাকায় যাচ্ছিলেন। পথে গাড়ির ত্রুটি দেখা দিলে রুবেলকে ফোন করা হয়। রুবেল ঘটনাস্থলে এসে গাড়ির কুল্যান্টে পানি ঢালছিলেন, তখন পেছন থেকে একটি ছয় চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এসে তাদের গাড়িকে ধাক্কা দেয় এবং প্রায় আধা কিলোমিটার টেনে নেয়। ধাক্কার পর তিনটি গাড়িতেই আগুন ধরে যায়। ঘটনাস্থলেই রুবেল দগ্ধ হয়ে ও নাসির মাথায় আঘাত পেয়ে মারা যান। মোক্তার আলী আহত হলেও প্রাণে রক্ষা পান এবং বর্তমানে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত রুবেল ও নাসির দীর্ঘদিন ধরে আবুধাবিতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রুবেল ১৮ বছর ও নাসির ১৭ বছর ধরে প্রবাসে ছিলেন। রুবেলের তিন সন্তান এবং নাসিরের দুই সন্তান রয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকচালককে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমের মধ্যে ছিলেন। তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি