বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ১০:১৩

আবুধাবিতে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ১, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
আবুধাবিতে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবুধাবিতে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আবুধাবির একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপি নেতা এস এম ইদ্রিস এবং সঞ্চালনা করেন মো. মহসিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মহিউদ্দিন, মো. নাজিম উদ্দিন, খোরশেদ আলম, আব্দুল মান্নান, আব্দুল সালাম, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আফসার উদ্দিন, মো. জুনায়েদসহ আরও অনেকে। বক্তারা বলেন, বাংলাদেশের গর্বিত মুক্তিযোদ্ধা এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহকারী জাতীয় নেতা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে গঠিত এলডিপি সবসময় দেশপ্রেম, আদর্শ ও গণতন্ত্রের পক্ষে কাজ করে আসছে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম)। তিনি বলেন, “বিএনপি যেখানে যোগ্য প্রার্থী দেবে সেখানে আমাদের প্রার্থী দেওয়ার প্রয়োজন নেই। তবে আমরা বিশ্বাস করি, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আমাদের যথাযথ মূল্যায়ন করবে।” তিনি আরও বলেন, এলডিপি অতীতেও বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও জাতীয় স্বার্থে সে ধারাবাহিকতা বজায় থাকবে।

পরে কেক কেটে এবং আনন্দঘন পরিবেশে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি