শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:৪২

আবুধাবিতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
আবুধাবিতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

আবুধাবিতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ আবুধাবি-আয়োজিত বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) আল রাহবা এন্টারটেইনমেন্ট স্পোর্টস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে মিলনমেলাটি এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত পাঁচ শতাধিক প্রকৌশলী, স্থপতি, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী কমিউনিটি নেতারা অনুষ্ঠানে অংশ নেন। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আফজাল হোসেন এবং পরিচালনা করেন সহ-সভাপতি প্রকৌশলী ইজাজ কলিম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এছাড়া বক্তব্য দেন উপ-মিশন প্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক শাহাদাত হোসেন এবং সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, শৃঙ্খলা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মর্যাদা রক্ষায় দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান এবং প্রকৌশলী হামিদুল হক। আলোচনা পর্ব শেষে অতিথিরা অংশ নেন ঐতিহ্যবাহী মেজবানি ভোজে। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের জন্য ছিল আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা।

শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে প্রবাসী শিল্পীরা গান, আবৃত্তি ও নানান পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। সবশেষে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মিলনমেলার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
ইরান ইস্যুতে ট্রাম্প ও পাক সেনাপ্রধানের টেলিফোন আলাপ

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ঘিরে পাকিস্তানে সাজ সাজ রব

আজকের নামাজের সময়সূচি (১৫ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৬ মার্চ, ২০২৫)

মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় মার্কিন সামরিক উপস্থিতি ও যুদ্ধজাহাজ মোতায়েন

মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় মার্কিন সামরিক উপস্থিতি ও যুদ্ধজাহাজ মোতায়েন

ট্রাম্পের হুমকির জবাবে সতর্কবার্তা দিল হামাস

ট্রাম্পের হুমকির জবাবে সতর্কবার্তা দিল হামাস

রাখাইনে ‘মানবিক করিডোর’ উদ্যোগ নিয়ে হেফাজতে ইসলামের উদ্বেগ

রাখাইনে ‘মানবিক করিডোর’ উদ্যোগ নিয়ে হেফাজতে ইসলামের উদ্বেগ

অর্থ উপদেষ্টার বক্তব্য: টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো

অর্থ উপদেষ্টার বক্তব্য: টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো

আজকের আবহাওয়া (১৫ আগস্ট, ২০২৬)

আজকের আবহাওয়া (২২ জানুয়ারি, ২০২৬)

অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে অমিত শাহর আক্রমণ এবং পাল্টা মমতা-অভিষেকের চ্যালেঞ্জ

অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে অমিত শাহর আক্রমণ এবং পাল্টা মমতা-অভিষেকের চ্যালেঞ্জ

শর্ত সাপেক্ষে ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন মুন্নী সাহা

নির্বাচনে জয়ী হলে দেশ পুনর্গঠনে বড় চ্যালেঞ্জ দেখছেন তারেক রহমান

নভেম্বরের শেষ সপ্তাহে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান