শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ৯:৩৭

আফগানিস্তান পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৫, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
আফগানিস্তান পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে

আফগানিস্তান পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে

নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জন শিশু রয়েছেন। আফগান তালেবান সরকার এই তথ্য জানিয়েছে।

এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সেই সংঘর্ষ বন্ধ হলেও উত্তেজনা বিরাজমান ছিল। পাকিস্তানের পেশোয়ারে সম্প্রতি আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হওয়ার পর ইসলামাবাদ আফগানিস্তানে বিমান হামলা চালায়।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের এই হামলার জবাবে বলেছেন, “আমাদের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের ওপর হামলা চালাচ্ছে, এবং আফগানিস্তানের সহায়তা আছে। তবে তালেবান সরকার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি তিনজন বেসামরিক সাধারণ মানুষ। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীকে প্রতিহত করা হয়, ফলে বড় ধরনের হতাহতের ঘটনা ঠেকানো সম্ভব হয়।

২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখল করে সরকার গঠন করার পর থেকে পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক তুলনামূলকভাবে ভালো ছিল। তবে টিটিপির হামলা বাড়িয়ে দেওয়ার পর দুই দেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে, যার মধ্যে গত মাসে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষও ঘটেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ গ্রেপ্তার ও সাত দিনের রিমান্ড আবেদন

ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ গ্রেপ্তার ও সাত দিনের রিমান্ড আবেদন

আন্তর্জাতিক মঞ্চে আবারও বাংলাদেশের দুই ক্লাব, এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে আবাহনী ও কিংস

আন্তর্জাতিক মঞ্চে আবারও বাংলাদেশের দুই ক্লাব, এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে আবাহনী ও কিংস

কমিউনিটির সৃজনশীল অবদানে সম্মাননা পেলেন বার্কিং ও ড্যাগেনহ্যামের মানুষরা

কমিউনিটির সৃজনশীল অবদানে সম্মাননা পেলেন বার্কিং ও ড্যাগেনহ্যামের মানুষরা

জাবি শিক্ষার্থীকে মারধর: কলেজ শিক্ষার্থী পুলিশে সোপর্দ

আজকের মুদ্রার হার (৭ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৬ জানুয়ারি, ২০২৬)

শাপলা কলি প্রতীক নিয়ে আপসহীন এনসিপি: কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শাপলা কলি প্রতীক নিয়ে আপসহীন এনসিপি: কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আজকের খেলা: ৭ আগস্ট, ২০২৬

আজকের খেলা: ৬ মার্চ, ২০২৫

আজকের নামাজের সময়সূচি (৩ আগস্ট, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (১৬ ফেব্রুয়ারি, ২০২৫)

আজকের মুদ্রার হার (৭ আগস্ট, ২০২৬)

আজকের মুদ্রার হার (১৭ জুন, ২০২৫)

নতুন ভাইরাস ডিঙ্গা ডিঙ্গার লক্ষণ ও প্রতিকার

নতুন ভাইরাস ডিঙ্গা ডিঙ্গার লক্ষণ ও প্রতিকার