রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬| রাত ৯:২০

আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা ও সীমান্তে চরম উত্তেজনা

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে আফগানিস্তানের পাল্টা হামলা

আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা ও সীমান্তে চরম উত্তেজনা

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ধারাবাহিক সন্ত্রাসী হামলার জেরে আজ রোববার ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। আফগান সূত্রগুলো সংবাদমাধ্যম আলজাজিরাকে নিশ্চিত করেছে যে, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসা এবং নানগারহার প্রদেশে এই হামলা চালানো হয়েছে। তালেবান সরকার এখন পর্যন্ত এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও পরিস্থিতি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সংগঠনের সাতটি গোপন আস্তানায় এই অভিযান চালানো হয়েছে। দেশটির দাবি, রাজধানী ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী হামলাসহ সাম্প্রতিক সময়ের বড় হামলাগুলো আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতাদের নির্দেশনায় পরিচালিত হয়েছে।

এই হামলার ঠিক আগেই গতকাল রাতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগে এক আত্মঘাতী হামলায় পাকিস্তানের এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন। এর আগে বাজাউরে নিরাপত্তা চৌকিতে অন্য এক হামলায় ১১ সেনা ও এক শিশু প্রাণ হারায়, যা একজন আফগান নাগরিক ঘটিয়েছে বলে দাবি করে পাকিস্তান। এছাড়া গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হওয়ার ঘটনা দেশটিতে তীব্র নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত