আপিল শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আরও তিন প্রার্থীর মনোনয়ন বৈধ
আপিলের তৃতীয় দিনের শুনানিতে মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ-৩ আসনের মাওলানা আব্দুর রউফ, ফেনী-১ আসনের মাওলানা নাজমুল আলম এবং হবিগঞ্জ-২ আসনের মাওলানা নোমান আহমদ সাদীক।
এর আগে গত তিন দিনের আপিল শুনানিতে দলটির আরও আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তসহ আপিল শুনানিতে এখন পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছিল। এর মধ্যে ১৭ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।
মঙ্গলবার দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এসব তথ্য নিশ্চিত করেন।
মন্তব্য করুন



















