শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬| দুপুর ১:০৭

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সিরামিক এক্সপো ২০২৫ অনুষ্ঠিত হবে ২৭-৩০ নভেম্বর

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৪, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সিরামিক এক্সপো ২০২৫ অনুষ্ঠিত হবে ২৭-৩০ নভেম্বর

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সিরামিক এক্সপো ২০২৫ অনুষ্ঠিত হবে ২৭-৩০ নভেম্বর

আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক এক্সপো ২০২৫ আয়োজন করা হবে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে ৪র্থ সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এবারের আসরে প্রিন্সিপাল স্পন্সর হিসেবে অংশ নিয়েছে শেল্‌টেক্‌ সিরামিকস লিমিটেড।

সেমিনারে বিসিএমইএ সভাপতি ময়নুল ইসলাম দেশের সিরামিক খাতের দ্রুত অগ্রগতির বিষয় তুলে ধরে জানান, এক্সপোর মাধ্যমে বাংলাদেশের শিল্পের বৈশ্বিক সক্ষমতা প্রদর্শনের সুযোগ তৈরি হবে। প্রিন্সিপাল স্পন্সর শেল্‌টেক্‌ সিরামিকস লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বিপণন) সৈয়দ আলী আবদুল্লাহ জামি এক্সপোর অংশীদার হয়ে গর্ব প্রকাশ করে বলেন, “শেল্‌টেক্‌ দেশের সিরামিক শিল্পে উদ্ভাবন ও ধারাবাহিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।”

সেমিনারে উপস্থিত ছিলেন বিসিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ এফসিএমএ, আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন, পরিচালক জিয়াউল হক জিকু, শেল্‌টেক্‌ সিরামিকস লি. এর পরিচালক (সেলস্ অ্যান্ড মার্কেটিং) সৈয়দ আলী আবদুল্লাহ জামি, প্লাটিনাম স্পন্সর ডিবিএল সিরামিকস্ লি. এর হেড অব মার্কেটিং দিদারুল আলম খান, আকিজ সিরামিকস্ লি. এর জেনারেল ম্যানেজার (সেলস্ অ্যান্ড মার্কেটিং) আশরাফুল হক এবং মেঘনা সিরামিক ইন্ডা. লি. এর ম্যানেজার (ব্র্যান্ড) শাহাজাদা ইয়াসির আরাফাত শুভ।

এবারের এক্সপোতে ২৫টি দেশের ১৩৫টি কোম্পানি ও ৩০০টি ব্র্যান্ড অংশগ্রহণ করবে। থাকবে তিনটি টেকনিক্যাল সেমিনার, জব ফেয়ার, লাইভ ডেমো, বিজনেস মিটিং, র‍্যাফেল ড্র এবং নতুন প্রযুক্তির প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি