শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:৪৮

আজকের নামাজের সময়সূচি (২৮ মে, ২০২৫)

প্রতিবেদক
staffreporter
মে ২৮, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ণ
আজকের নামাজের সময়সূচি (৭ অক্টোবর, ২০২৬)

আজকের নামাজের সময়সূচি (২৮ মে, ২০২৫)

প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে জান্নাতের প্রতিশ্রুতি দেন।

হাদিসে এসেছে:

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নিশ্চয়ই প্রথম কাজ যার হিসাব কিয়ামতের দিনে বান্দাদের থেকে নেওয়া হবে, তা হলো নামাজ। যদি তা সঠিক হয়, তবে সে সফল এবং মুক্তি পাবে। আর যদি তা নষ্ট হয়, তবে সে ধ্বংস হবে।”
— (সুনান আত-তিরমিজি, হাদিস: ৪১৩)

আজ বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো:

  • ফজর: ৩:৪৭ মিনিট
  • যোহর: ১১:৫৯ মিনিট
  • আছর: ৪:৩৪ মিনিট
  • মাগরিব: ৬:৪৪ মিনিট
  • ইশা: ৮:০৭ মিনিট

বিভাগীয় শহরগুলোর জন্য সময়ের পার্থক্য:

  • বিয়োগ করতে হবে:
    • চট্টগ্রাম: -৫ মিনিট
    • সিলেট: -৬ মিনিট
  • যোগ করতে হবে:
    • খুলনা: +৩ মিনিট
    • রাজশাহী: +৭ মিনিট
    • রংপুর: +৮ মিনিট
    • বরিশাল: +১ মিনিট

উল্লেখ্য, অন্যান্য জেলার সময় নির্ধারণে ঢাকার সময়ের সঙ্গে উল্লিখিত যোগ-বিয়োগ প্রয়োগ করতে হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি