মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬| দুপুর ১২:৩৯

আগামী শুক্রবার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ, অক্টোবরে নতুন নির্বাচন

প্রতিবেদক
staffreporter
জুলাই ১৪, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
আগামী শুক্রবার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ, অক্টোবরে নতুন নির্বাচন

আগামী শুক্রবার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ, অক্টোবরে নতুন নির্বাচন

আগামী শুক্রবার ভেঙে দেওয়া হচ্ছে ইসরায়েলের সংসদ ‘নেসেট’ এবং এর পরপরই আগামী ২৭ অক্টোবর সেখানে নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ইসরায়েলে এটিই প্রথম জাতীয় নির্বাচন, যার মাধ্যমে যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের প্রকৃত জনপ্রিয়তা যাচাই হবে।

সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর দল এককভাবে সর্বোচ্চ আসন পেলেও সরকার গঠনের জন্য উগ্র ডানপন্থিদের সঙ্গে জোট করতে বাধ্য হয়, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে উগ্রপন্থি সরকার হিসেবে পরিচিতি পায়। দ্য গার্ডিয়ান জানিয়েছে, সংসদের আর অল্প কিছু অধিবেশন বাকি থাকায় আগামী শুক্রবারই এটি ভেঙে দেওয়া হবে। তবে ক্ষমতা ধরে রাখতে নির্বাচনের আগেই কিছু বিতর্কিত আইন পাস করানোর চেষ্টা করছে বর্তমান জোট সরকার।

নির্বাচনকে সামনে রেখে পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে নতুন নতুন অবৈধ বসতি স্থাপনের প্রবণতা ও সহিংসতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন জনমত জরিপ বলছে, এবারের নির্বাচনের মাধ্যমে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন, যদিও এর আগেও তিনি নানা জরিপকে ভুল প্রমাণিত করে ক্ষমতায় টিকে ছিলেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন মুক্তিযোদ্ধা কানু

১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন মুক্তিযোদ্ধা কানু

লেবাননে হিজবুল্লার সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি

লেবাননে হিজবুল্লার সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি

ভারতে বাড়ছে স্থূলতা ও ক্যানসার নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগে সাধারণ মানুষ

ভারতে বাড়ছে স্থূলতা ও ক্যানসার নিয়ে দুশ্চিন্তা, উদ্বেগে সাধারণ মানুষ

ফাঁকা আসনে শিক্ষার্থী ভর্তি নিতে চায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আকিজ পাইপসে সেলস অফিসার পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ২৫ জুলাই পর্যন্ত

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

নূর

বিজ্ঞাপন : আসাদুজ্জামান নূর ও আলী যাকেরের ‘এশিয়াটিক’ এর একচেটিয়া রাজত্ব

আজকের মুদ্রার হার (৯ সেপ্টেম্বর, ২০২৬)

আজকের মুদ্রার হার (৮ আগস্ট, ২০২৫)

বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ১৯ জনের

দাদিকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা তারেককন্যা জাইমা

দাদিকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা তারেককন্যা জাইমা

ঢেঁড়স-লেবুর পানীয়: শরীরের জন্য নানা উপকার

ঢেঁড়স-লেবুর পানীয়: শরীরের জন্য নানা উপকার