শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬| সন্ধ্যা ৬:১২

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: নির্বাচন কমিশনার

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২০, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: নির্বাচন কমিশনার

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। তিনি রবিবার সিলেট পুলিশ লাইনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

তিনি জানান, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। স্থগিত দল হওয়া মানে তাদের যাবতীয় কার্যক্রম স্থগিত। তাই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতীক সম্পর্কেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনি বিধিমালার আওতায় করা হয়। শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।

নির্বাচন প্রসঙ্গে ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবে না।

তিনি আরও বলেন, অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না এবং সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এছাড়া বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কোনো কর্মকর্তা যাতে নির্বাচনী দায়িত্বে না থাকেন, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত