শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬| ভোর ৫:২৫

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২৯, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প

১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হচ্ছে। খেলোয়াড়দের আগামীকাল সন্ধ্যায় রাজধানীর সোনারগাও হোটেলে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে জাতীয় দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা পারিবারিক কারণে কিছুটা বিলম্বে ২ বা ৩ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন। কিংসের ফুটবলাররা আসার পর ৪ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হবে, এর আগে সহকারী কোচ ও অন্যান্য স্টাফরা অনুশীলন পরিচালনা করবেন।

জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের তালিকা এখন আর সরাসরি প্রকাশ করা হয় না। তবে আবাহনী, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন সহ সংশ্লিষ্ট ক্লাবগুলোকে বাফুফে লিখিতভাবে অনুরোধ করেছে তাদের খেলোয়াড়দের ক্যাম্পে ছাড়ার জন্য। আবাহনী থেকে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় (মিতুল, শাকিল, আল আমিন, মোরসালিন, ইব্রাহীম ও কাজেম শাহ) ডাক পেয়েছেন। কিংস ছেড়ে যাওয়া তারিক কাজীকেও আগামীকাল ক্যাম্পে যোগ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ম্যানেজার আমের খান জানান, ১৩-১৪ জন খেলোয়াড় দিয়ে পূর্ণাঙ্গ অনুশীলন করা সম্ভব নয়, তাই আগেভাগে খেলোয়াড়দের আসার মাধ্যমে ফিটনেস উন্নয়নের সুযোগ তৈরি করা হচ্ছে। গত কয়েক বছর জাতীয় দলের ক্যাম্প হোটেল ইন্টারকন্টিনেন্টালে হলেও এবার এটি হোটেল সোনারগাওয়ে হচ্ছে।

প্রসঙ্গত, ১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ হওয়ার কথা থাকলেও মিয়ানমার আফগানিস্তানের বিপক্ষে খেলতে না আসায় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। বিষয়টি নিয়ে তখন ও এখন কোন আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি