আকিজ বশির গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ
আকিজ বশির গ্রুপ তাদের সিভিল (প্রকল্প) বিভাগে ম্যানেজার পদে নতুন নিয়োগ দিচ্ছে। আজ ৯ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
চাকরিটি বেসরকারি খাতের এবং এটি চুক্তিভিত্তিক পদ। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। কর্মস্থল থাকবে দেশের যেকোনো স্থানে।
পদের নাম: ম্যানেজার (সিভিল–প্রকল্প)
প্রতিষ্ঠান: আকিজ বশির গ্রুপ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
অতিরিক্ত যোগ্যতা: এমএস অফিস ও নির্মাণ/প্রকল্প ব্যবস্থাপনা সফটওয়্যারে দক্ষতা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: উল্লেখ নেই
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ৯ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট: https://akijbashir.com
আবেদন ও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন:
🔗 https://jobs.bdjobs.com/jobdetails/?id=1426951&ln=1


















