বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬| বিকাল ৩:৩৩

আকিজ বশির গ্রুপে অ্যাসোসিয়েট অফিসার পদে নিয়োগ

প্রতিবেদক
staffreporter
অক্টোবর ২, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ
আকিজ গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আকিজ বশির গ্রুপে অ্যাসোসিয়েট অফিসার পদে নিয়োগ

আকিজ বশির গ্রুপ সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেন বিভাগে অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। গত ২৪ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকাটা অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রয়েছে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

চাকরিটি ফুলটাইম এবং কর্মস্থল হবে ঢাকায়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে।

আবেদনের জন্য আগ্রহীরা অফিসিয়াল ওয়েবসাইট https://akijbashir.com অথবা সরাসরি এই লিংকে ক্লিক করে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৮ অক্টোবর ২০২৫।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত